প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ গণমুক্তি পার্টি’র আহ্বায়ক এম এ আলীম সরকার ২৬ আগস্ট রবিবার এক বিবৃতিতে বলেছেন, বন্যাদুর্গত বানভাসি অসহায় মানুষদের সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বানভাসি মানুষদের সহায়তা করতে প্রত্যেক নাগরিককে কমপক্ষে দশ টাকা করে আর্থিক সহায়তা অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য অনুরোধ করেন।
ভারত আগাম কোনো সতর্কীকরণ ছাড়া বাঁধ খুলে দেওয়ার কারণে দেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে মানুষসহ পশুপ্রাণীর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি ছেড়ে দিয়েছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আগাম জানিয়ে পানি ছেড়ে দেওয়া উচিত ছিল।
Post Views: 512
Related