বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা বাজারে সরকার বিরোধী নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করেছে জামায়াত নেতা মোঃ মাছুম বিল্লাহ। গত ১ জানুয়ারী’২৪ সোমবার সন্ধায় উপজেলার ৪ নং শারিকখালী ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্য সেবার উদ্দোক্তা কর্মী বহুল আলোচিত জামাত নেতা মোঃ মাসুম বিল্লাহ তার নিজ হাতে স্থানীয় কচুপাত্রা বাজারে দোকানে দোকানে সরকার বিরোধী প্রচারণা লিফলেট বিতরন করে । প্রকাশ্য এ ধরনের সরকার বিরোধী নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করায় গোটা এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। জানাগেছে, উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামে জামায়াত শিবিরের বড় একটি ঘাটি রয়েছে। এলাকার সাধারন মানুষের ধারনা ৭ জানুয়ারী নির্বাচনকে ঘীরে যে কোন নাশকতা ঘটাতে পারে এ জামায়াত- শিবিরের কর্মীরা। নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে হরতাল- অবরোধ এর নামে পারর্শবর্তী আড়পাঙ্গাছিয়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকাগামী সাকুরা পরিবহনে আগুন দেওয়ায় এ জামাত নেতা মাছুম বিল্লাহ এর আতাত থাকতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারনা। এছাড়াও বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে একটি যুদ্ধাপরাধী ও নিবন্ধন বাতিলকৃত দল জামায়াতের নেতা কিভাবে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের তথ্য সেবায় উদ্দোক্তা কর্মী হিসেবে জেলা প্রশাসকের অধিনে নিয়োগ পেলো এ প্রশ্ন জনমনো থেকেই গেলো। এলাকার সাধারন মানুষ নির্বাচনকালীন যে কোন প্রকার নাশকতা এড়ানোর জন্য প্রশাসনের আইনগত ব্যবস্থাগ্রহণের মাধ্যমে এই জামাত নেতাসহ তার দলের বাদুরগাছা গ্রামের সঙ্গবদ্ধ জামাত- শিবিরের সদস্যদের অভিলম্ভে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছেন অন্যথায় এদের দ্বারা যে কোন মূহুর্তে মারাত্বক নাশকতার সম্ভাবনা রয়েছে।








