মো: মিজানুর রহমান মিজান, তালতলী( বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার পূর্ব কচুপাত্রা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মোঃ নাসির উদ্দিন সাহেবের অবসর গ্রহণ ও ২০২৩ সালের দাখিল/ ভকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২১ মার্চ মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার মো: নাসির উদ্দিন মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের নিকাহ্ রেজিষ্টার ও কাজী এবং ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও পূর্ব কচুপাত্রা ছালেহিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান মো: ফারুক হোসেন ফারুক খান। জমি দাতা সদস্য মো: আবুল কালাম হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক উত্তর কচুপাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: আলতাফ হোসেন মল্লিক। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তালতলী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য মো: ইদ্রিচুর রহমান তালুকদার, ৪নং শরিকখালী ইউনিয়ন আওয়ামীলীগের অনয়তম সদস্য ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো: আ: রহিম রত্তন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান মিজান মৃধা, শরিকখালী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য বৃন্দ। অশ্রুসিক্ত কন্ঠে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মো: নাসির উদ্দিন স্যার, প্রক্তন ছাত্র মো: আব্বাচ উদ্দিন মল্লিক, অত্র মাদ্রাসার অধ্যায়নরত ছাত্র- ছাত্রী বৃন্দ। এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী বৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Views: 677
Related