তালতলী (বরগুনা) প্রতিনিধি: আগামী কাল ১৬ই মার্চ বৃহস্পতি বার তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের সর্বত্র বইছে এখন নির্বাচনী হাওয়া। অপরদিকে নির্বাচনের দিন তারিখ ও সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণা ততই জম- জমাট হচ্ছে। আজ বুধবার রাত পোহালেই আগামী কাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। এদিকে রাতের ঘুম হারাম করে প্রার্থীরা ছুটে চলছেন ভোটারদের দারে দারে। এ ইউনিয়নে পাঁচ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এক জন প্রার্থীর প্রচার প্রচারনা চোখে না পরলেও অন্য ৪ জন প্রার্থী তাদের নিজ নিজ নির্বাচনী প্রতীক নিয়ে ব্যাপক পরিসরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ব্যাপক প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটে চলছে ভোটারদের দারে দারে। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মো: আবুল বাশার বাদশা তালুকদার নৌকা প্রতিক নিয়ে, সাবেক চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবুল হাওলাদার আনারস প্রতিক নিয়ে, বিশিষ্ট ব্যাবসায়ী মো: নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে, বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য মো: ফারুক হোসেন ফারুক খান হাতপাখা প্রতিক নিয়ে, সাবেক কড়ইবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য মোসা: এলিচ চশমা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকাসূত্রে জানা যায়, এবারের নির্বাচনে এ ইউনিয়নে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে ।####################
মো: মিজানুর রহমান
Views: 331
Related