ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে চাঁদমারী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন নগর সভাপতি ইসলাম শান্তি, কল্যাণ এবং মানবতার ধর্ম। কল্যাণ কামনাই ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। সারাদেশে শৈত্যপ্রবাহে সাধারণ মানুষ বিশেষ করে ফুটপাতের মানুষ নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। এমতাবস্থায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও শীতার্ত মানুষের পাশে দাড়ানো উচিত। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর সবসময় ছাত্র সমাজ ও অসহায় মেহনতির মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতে পাশে থাকবে, ইনশাআল্লাহ।
তিনি বরিশালের সকল পর্যায়ের দায়িত্বশীলদের শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি তানভীর আহমেদ শোভন, সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসানা,বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আরাফাত তালুকদার প্রমুখ।







