বরিশাল ব্যুরো ॥ ২৮ মার্চের অর্ধদিবস হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটির আয়োজনে রবিবার বেলা এগারোটায় নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জোটের সমন্বয়কারী ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একে আজাদ, বাসদের জেলার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, গণ সংহতি আন্দোলনের জেলা আহবায়ক দেওয়ান আঃ রশিদ নিলু, বিপ্লবী ওয়াকার্স পার্টির জেলা আহবায়ক হারুন অর-রশিদ মাহমুদ, নৌযান ফেডারেশনের জেলা সভাপতি মাস্টার আবুল হাসেম প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের এই হরতাল কারো ব্যাক্তিগত স্বার্থের হরতাল নয়; এ হরতাল বাংলাদেশের সাধারণ অসহায় দিনমজুর ও গণ মানুষের হরতাল। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন শারদীয়...








