Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বশেমুরবিপ্রবি উপাচার্য পরস্পরের কন্যাকে দিলেন প্রভাষক পদে নিয়োগ

admin by admin
May 13, 2023
in বাংলাদেশ, বাংলাদেশের সকল ক্যাম্পাস, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
73
VIEWS
Share on FacebookShare on Twitter

কন্যাদের নিয়োগে দুই ভিসির গোপন সমঝোতা

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বশেমুরবিপ্রবি উপাচার্য পরস্পরের কন্যাকে দিলেন প্রভাষক পদে নিয়োগ

প্রশ্নবিদ্ধ নিয়োগে সিলেকশন বোর্ডেরও প্রধান ছিলেন তাঁরা, নৈতিকতা নিয়ে প্রশ্ন

শিক্ষা মন্ত্রণালয় চাইলে খতিয়ে দেখতে পারে : ইউজিসি

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে রীতিমতো তেলেসমাতি কাণ্ড ঘটিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্য। পরস্পরের কন্যাকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছেন তাঁরা। আর তা করতে গিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া একাধিক যোগ্য প্রার্থীকে অবলীলায় বাদ দিয়েছেন। তুলনামূলক কম যোগ্যতার প্রার্থী হলেও দুই কন্যার নিয়োগ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ দুই উপাচার্য হলেন– গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। এক বছরের কম সময়ের ব্যবধানে তাঁরা এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়ে অহনা আরেফিনকে গত বছরের ফেব্রুয়ারিতে বশেমুরবিপ্রবির পুরকৌশল বিভাগে প্রভাষক পদে নিয়োগ দেন বশেমুরবিপ্রবির উপাচার্য। এ নিয়োগের বিনিময়ে গত ২২ মার্চ একিউএম মাহবুবের কন্যা ফারজানা মাহবুবকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক পদে নিয়োগ দেন ছাদেকুল আরেফিন। প্রশ্নবিদ্ধ নিয়োগ দুটিতে নিয়োগ বোর্ডেরও প্রধান ছিলেন এ দুই উপাচার্য।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পরস্পরের কন্যাকে নিয়োগ দিতে গিয়ে তাঁরা নিজ পদের অনৈতিক প্রভাব খাটিয়ে, অনেক যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে এ নিয়োগ দিয়েছেন। উপাচার্য ছাদেকুল আরেফিনের মেয়ে নাটোরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, বশেমুরবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেতে তিনটি পদের বিপরীতে আবেদন করেছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (রুয়েট) দেশের বিভিন্ন প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নকারী মোট ১৬ প্রার্থী। যদিও শেষ পর্যন্ত নিয়োগ বোর্ডের কাছে সবচেয়ে ‘যোগ্য’ মনে হয়েছে নাটোরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্নকারী অহনা আরেফিনকে। বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুজ্জামান এ নিয়োগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার বলে জানান তিনি।

অভিযোগ রয়েছে, অহনা আরেফিনের তুলনায় অনেক যোগ্য প্রার্থী থাকলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়ে বলেই তিনি এ পদে নিয়োগ পান। গত বছরের ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে (সিন্ডিকেট) এ নিয়োগ অনুমোদন করা হয়। রিজেন্ট বোর্ডের সভাপতি পদাধিকার বলে উপাচার্য। এমনকি ওই বোর্ডের কার্যবিবরণী স্বাক্ষর হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তড়িঘড়ি করে নিয়োগপত্র দিয়ে অহনা আরেফিনকে যোগদান করানো হয়। এ ঘটনা দুই উপাচার্যের মধ্যে নিয়োগ নিয়ে যোগসাজশের বিষয়টি আরও স্পষ্ট করে তোলে। রিজেন্ট বোর্ডের কার্যবিবরণী সই হওয়ার আগেই যোগদানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, ‘উপাচার্য স্যার এটি আলাদাভাবে অনুমোদন দিয়েছেন।’ তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জানা গেছে, তিনজনের পরিবর্তে উপাচার্যকন্যা অহনা আরেফিনসহ মোট দু’জনকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। অপরজন কুয়েটের গ্র্যাজুয়েট। ওই বিভাগে প্রভাষক পদে আবেদনকারী রুয়েট গ্র্যাজুয়েট মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের ভাইভা অনেক ভালো হয়েছিল। রুয়েট বাদেও বুয়েটের এক প্রার্থী এখানে ভাইভা দিয়েছিলেন। দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকতেও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া দুঃখজনক। নিয়োগ বোর্ড কীসের ওপর প্রাধান্য দিয়েছে, সেটা তারাই ভালো বলতে পারবে।’

জানা গেছে, প্রশ্নবিদ্ধ এ নিয়োগের পর বশেমুরবিপ্রবিকে চিঠি দিয়ে নিয়োগের বিষয়ে জানতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চিঠিতে প্রভাষক পদের ওই নিয়োগ বিষয়ে বেশ কিছু তথ্যও তলব করে কমিশন। এর মধ্যে রয়েছে– নিয়োগ বিজ্ঞপ্তির কপি, বিজ্ঞাপিত পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা, যোগ্যতার ভিত্তিতে সাক্ষাৎ প্রার্থীর সংখ্যা, তাঁদের শিক্ষকতা ও অভিজ্ঞতার তথ্য ছক এবং সিলেকশন বোর্ডের সুপারিশ।

এ নিয়োগের ছয় মাসের মধ্যে গত বছরের ১৭ আগস্ট কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাইভা ও সিলেকশন বোর্ডের সুপারিশের পর গত ২২ মার্চ সিন্ডিকেটে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের কন্যা ফারজানা মাহবুবকে নিয়োগ দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। গত ২৯ মার্চ নিয়োগপত্র দেওয়া হয় এবং সম্প্রতি তাঁর যোগদান কার্যকর করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নেতা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, দুই উপাচার্যের ‘রফাদফায়’ তাঁদের কন্যাদের একে অপরের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া ন্যক্কারজনক ঘটনা। এতে সুস্পষ্ট অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। তদন্ত করে এ অভিনব অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়ে অহনা আরেফিন নাটোরের বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট। যখন নিয়োগ পেয়েছেন, তখন তাঁর মাস্টার্সও সম্পন্ন হয়নি। দিব্যি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি করে এখন মাস্টার্স করছেন! বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, বাবা ছাদেকুল আরেফিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও মা ড. ইসরাত জাহান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হওয়ায় উভয় বিশ্ববিদ্যালয়ে বাবা-মায়ের কোটা থাকার পরও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেননি অহনা আরেফিন। আর সেই তিনিই এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষক। শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও গুরুতর এ অনিয়মের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ববি উপাচার্য ছাদেকুল আরেফিনের মেয়ের এই বিতর্কিত নিয়োগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলেন নেটিজেনরা।

দুই উপাচার্যের বক্তব্য
নিজেদের কন্যাকে নিয়োগের বিষয়ে দুই উপাচার্যের পারস্পরিক ‘সমঝোতা’র বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, কোনো ধরনের সমঝোতা নয়, আমার বিশ্ববিদ্যালয়ে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক পদে ফারজানা মাহবুবকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা লিখিত পরীক্ষা নিয়েছি, ভাইভা নিয়েছি। রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞরা এসেছিলেন, তাঁরাও ছিলেন। আমাদের ট্রেজারার, ডিন এবং বিভাগের চেয়ারম্যান ছিলেন সিলেকশন বোর্ডে। এর পর আমরা তিনজনকে নিয়োগ দিয়েছি।

অভিযোগ উঠেছে, আপনার কন্যা অহনা আরেফিনকে বশেমুরবিপ্রবিতে নিয়োগের বিনিময়ে আপনি এ নিয়োগ দিয়েছেন– এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমরা সব প্রক্রিয়া মেনে নিয়োগ দিয়েছি।

বশেমুরবিপ্রবির উপাচার্য ও নিয়োগ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. একিউএম মাহবুবের বক্তব্য জানতে চাইলে তিনি উত্তেজিত কণ্ঠে এ প্রতিবেদককে প্রথমে প্রশ্ন করেন, আপনার সমস্যা কী? কে কোথায় নিয়োগ পেল, এটা কি কোনো নিউজের বিষয়? সাংবাদিকরা কি ভালো কথা লিখতে পারে না?

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়ে অহনা আরেফিনের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের নিয়োগ দিয়েছি তাদের মধ্যে সি ইজ দ্য বেস্ট। সেই এখন ওই ডিপার্টমেন্ট চালাচ্ছে। তার ভোকাল ভালো, উপস্থাপনা ভালো, পারফরম্যান্স ভালো, পড়ায় ভালো। তাহলে নিতে সমস্যা কী? ইন্ডিয়ার ভালো বিশ্ববিদ্যালয়ে সে মাস্টার্স করছে। নিয়োগবিধিতে কোথাও কি লেখা আছে, প্রাইভেট ভার্সিটিতে পড়লে তাকে নেওয়া যাবে না? তার পরও তো একজনকে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছি।’ উপাচার্য একিউএম মাহবুব ক্ষুব্ধ কণ্ঠে আরও বলেন, ‘এখন থেকে সাংবাদিক আর ছাত্রলীগ নেতাদের সিলেকশন বোর্ডে রাখতে হবে, যেন তারা দেখতে পারে কে ভালো করেছে আর কে মন্দ করেছে।’

তিনি দাবি করেন, ‘কুয়েটের প্রার্থী ভাইভা বোর্ডে ইংরেজিতে প্রশ্ন করা সত্ত্বেও বাংলায় উত্তর দিয়েছেন, যার থেকে বুঝাই যায় তাঁর স্কিল কতদূর। ভালো ক্যাম্পাসে পড়লেই যে শিক্ষার্থী ভালো হবে এমন তো কোনো কথা নেই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি ভাইভা বোর্ডে ভালো করতে পারে তাহলে সে তো নিয়োগ পেতেই পারে। কোনো উপাচার্যের মেয়ে হলেও পারে।’

ইউজিসির বক্তব্য
পাবলিক বিশ্ববিদ্যালয় দেখভালের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, দুই উপাচার্যের সন্তানকে অভিনব এই নিয়োগের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইউজিসি থেকে চিঠি দিয়ে তাঁদের কাছে জবাব চেয়েছিলাম। একটি বিশ্ববিদ্যালয় জবাবে লিখেছে– যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারাই বেস্ট। তাঁরা যথাযথ পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দিয়েছে। তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত। সিলেকশন বোর্ড মনোনয়ন দিয়েছে, সিন্ডিকেট অ্যাপ্রুভ করেছে, সেখানে ইউজিসির খুব বেশি করণীয় কিছু নেই। তবে নৈতিকতার যে প্রশ্ন উঠেছে, শিক্ষা মন্ত্রণালয় চাইলে তা খতিয়ে দেখতে পারে।

Views: 820

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

by admin
October 13, 2026
0
8

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
3

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

by admin
October 13, 2026
0
2

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের নির্ধারিত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

by admin
October 13, 2026
0
2

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

by admin
October 13, 2026
0
2

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে...

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

by admin
October 13, 2026
0
8

ক্যাম্পাস   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      October 13, 2026
      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      October 13, 2026
      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d