দেশের জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে বিজ্ঞানভিত্তিক কর্মমূখী সর্বজননী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করুণ।
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর।
ইসলমী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও তানভীর আহমেদ শোভন এর সঞ্চালনায় ইউনিয়ন-ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯শে নভেম্বর ) সকাল ৯ টায় চাঁদমারি এম.সি. অডিটোরিয়ামে।
প্রধান অতিথি হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারী জেনারেল বলেন,দুনিয়ার সকল শিক্ষাবিদই একমত যে শিক্ষার মূল লক্ষ্য হলো চরিত্র গঠন দক্ষতার উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি।এর মাধ্যমে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাকে সমাজের জন্য দক্ষ যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। শিক্ষাব্যবস্থার মাধ্যমে সুন্দর মনন ও সৎ চরিত্রবান করার চেষ্টা প্রত্যেক জাতির কর্যসূচির প্রধান অংশ।
উন্নত জাতিসমূহের শিক্ষা ব্যবস্থায় বাহিক্য দিক দিয়ে অনেক সামঞ্জস্য থাকলেও মূলত তাদের সকলেরই একই ধরনের চরিত্র সৃষ্টির উদ্দেশ্য নয়। কারণ ভালো মন্দের পার্থক্যজ্ঞান নৈতিক মুল্যবোধ সামাজম ও রাষ্ট্র এবং জগৎ ও জীবন সম্বন্ধে ধারণা সবার এক নয়।ফলশ্রুতিতে আমেরিকায় শিক্ষা ব্যবস্থায় যে প্রকার মন-মস্তিষ্কও চরিত্র সৃষ্টি হচ্ছে, রাশিয়া হুবাহ তার অনুরূপ হচ্ছে না।রাশিয়ার শিক্ষাব্যবস্থায় যে মনন সৃষ্টি হয়েছে তা চায়না বা কোরিয়াতে চর্চিত হচ্ছে না।যে জাতির নিকট যে আদর্শ গ্রহণযোগ্য, সেই আদর্শকে সামনে রেখেই তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এটাই বাস্তবতা এবং এটাই স্বাভাবিক প্রকৃতি।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক বলেন,আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার করেছে।স্বাধীনতার ৫১ বছর পরও আমরা একটি সর্বজনবিদিত ও জন আকাক্ষিত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারিনি। বারবার শিক্ষাআইন, শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হলেও জাতীয় চরিত্র বিবেচনায় স্বতন্ত্র কোন শিক্ষা কাঠামো গড়ে ওঠেনি।
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা পাঠদান – পদ্ধতি নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে সামাজিক চাহিদা অনুযায়ী কোনো পদ্ধতির উদ্ভাবন করতে পারছি না।আমাদের শিক্ষাব্যবস্থা জ্ঞানমুখী না হয়ে ক্রমেই সনদমুখী হয়ে পরেছে।আমাদের বিজ্ঞানচিন্তা দর্শনচিন্তা সমাজ ও পরিবেশ নিয়ে আমাদের চিন্তাভাবনা একটা নির্দিষ্ট মাত্রাতেই আটকে আছে।তাই উন্নত ও মননশীল একটি জাতি গঠন করতে হলে, নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে বাংলাদেশের ছাত্র সমাজকে।
আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান। নগর ছাত্র আন্দোলন এর সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান, দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক মুহাম্মদ ইয়াকুব সিয়াম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ নজমুল ইসলাম সুজন,অর্থ ও কল্যাণ সম্পাদক আলমগীর হোসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর এবং থানা,ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।








