বরিশাল প্রতিনিধি :
বরিশাল রহমতপুরের সাবেরি সৃষ্টি অফিসের টিসি মহড়ার মোঃ শফিকুল ইসলাম (মনির) কে মারপিট ও ছিনতাই এর ঘটনায় গত ১৭ মে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঝালকাঠির নলছিটি উপজেলার ৪ নং রানাপাশা ইউনিয়নের শৈলাবুনিয়া গ্রামের পোলেরহাট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনায় নলছিটি থানায় মামলা দায়ের করা হয়। মামলা এফ আই আর হওয়ার পরপরই আসামিরা আত্মগোপনে থাকে। পরবর্তীতে আদালতের তারিখ নির্ধারণ অনুযায়ী ১৭ মে আসামিরা ঝালকাঠি আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালতের বিচারক,অপরাধ পর্যালোচনা করে আসামিদের জেল হাজতে পাঠায়। আসামিরা হলেন, বরিশাল রহমতপুর সাবরেজিস্টার অফিসের টিসি মহড়ার মোঃ শফিকুল ইসলাম (মনির) ২ নং আসামী মোঃ হাসান হাওলাদার। মামলার বাদির এজাহারে উল্লেখ রয়েছে, আসামিরা দূরদর্শ সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা পূর্ব শত্রুতার জেড় ধরে ঘটনার তারিখ বাদী গরুর গোস্ত বিক্রির টাকা স্থানীয় পোলেরহাট থেকে যাওয়ার পথে দেশীয় অস্ত্র লাঠি,রড,নিয়ে পথে ওত পেতে থাকা শফিকুল ইসলাম মনিরের নেতৃত্বে ৭/৮ জন লাঠিয়াল বাহিনী বাদী মোহাম্মদ বশির হাওলাদার এর উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার পকেটে থাকা গরুর গোস্ত বিক্রির নগদ ৮৯ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা বশির হাওলাদারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে বশির হাওলাদার কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এ ঘটনায় নলছি থানায় একটি মামলা দায়ের হলে মামলার পরিপেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের নাম উল্লেখ করে চার্জশিট ভুক্ত করেন। ২ নং আসামী আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষকে হুমকি প্রদান করে আসছিল। ১ নং আসামি শফিকুল ইসলাম মনির আদালত অবমাননা এবং পলাতক থাকায় তার বৃদ্ধি গ্রেফতারি জারি করা হয়। তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরণ করেন।
###








