আহমাদুল্লাহ সাহেব ফুটবল বিষয়ে কি বলেছেন, সেটা আমি দেখিনি, শুনিনি। তবে, এই ব্যাপারে ফেসবুক বেশ আলোচনা চলছে।
প্রথমে, আহমাদউল্লাহ সাহেবের কথা বলতে হবে। তার মতন ইসলামের জ্ঞান বাংলাদেশে অনেকেরই আছে। অনেকেরই তার মতন ইসলামী ডিগ্রী আছে। তবে, তার একটি বিশেষ গুণ হলো:
- আধুনিক যুগের প্রশ্নের ইসলামী সমাধান
এটা তার প্রতি আল্লাহর একটি বিশেষ রহমত। বর্তমান সময়ের প্রেক্ষাপটে উঠে আসা অনেক ধরনের ইসলামী প্রশ্নের উত্তর, সরাসরি কোরআন ও হাদিসে নেই। ইসলামের স্বর্ণ যুগের সেরা আলেমদের কাছ থেকেও এসবের উত্তর পাওয়া যায় না। কারণ, সেই আমলে ওই জিনিসটা ছিলোই না।
- আহমেদউল্লাহ সাহেব সেই ধরনের আধুনিক ও জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেন। তিনি আমাদের একটি সম্পদ। আলহামদুলিল্লাহ।
বর্তমানে চলমান বিষয়ে ইসলামী আলোচনা করতে হলে, অনেক ধরনের কথা বলতে হয়। সেসব কথার মধ্যে দুই-একটা অপ্রীতিকর কথাও থাকতে পারে।
আমরা আহমদউল্লাহ সাহেবের দুই-একটি অপ্রীতিকর কথা ভুলে গিয়ে ; উনার শত শত শিক্ষণীয় কথা মনে রাখবো।
দ্রষ্টব্য:
ইসলামী বক্তাদের কথা নিয়ে সমালোচনার পেছনে একটি হীন উদ্দেশ্য থাকে। মুসলিমের একটা নষ্ট করতে চায়।
মুসলিমদের করণীয় হলো – একতা ধরে রাখা। যে লোকটি হাজার ভালো কথা বলেছে, সেই লোকের একটি অপছন্দনীয় কথার জন্য দলাদলি করবেন না। নিজে সুখে থাকুন ; অন্যকে সুখে রাখুন।







