বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় জাতীয় দৈনিক সকালের সময়ের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আলমগীর হোসেন সাংবাদিককে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ ই ফ্রেবুয়ারী ২০২৩) ইং বিকালে ঢাকা কাকরাইল ইনস্টিটিউটিট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কনফারেন্স হলে দৈনিক সকালের সময় ৭ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে ২০২২-২০২৩ ইং এর সমাজ উন্নয়ন ও মানবিক কাজে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে অবদান রাখায় এ সম্মাননা স্মারক দেয় দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো: নূর হাকিম। তিনি পৌর সমসেরাবাদ গ্রামের প্রশান্ত নীড় বাড়ির মমিন উল্ল্যার মেজো ছেলে মুহাম্মদ আলমগীর হোসেন। নিজের অনুভূতি ব্যক্ত করে সাংবাদিক আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন যাবত মফস্বল এলাকায় সাংবাদিকতা করি। সাংবাদিকতা শুধু পেশা নয়, সমাজে ভালো কাজ করার প্রতিশ্রুতি।সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে সমাজের জন্যে কাজ করা সাংবাদিকতার অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে চেষ্টা করেছি সততা ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যেতে। আজ তার মুল্যায়ন পেলাম। এতে, আমি অনেক আনন্দিত।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








