Wednesday, October 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বাঁশের বেড়ায় তৈরী হওয়া নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় এখন উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান

admin by admin
January 28, 2024
in বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: উত্তরের জেলা দিনাজপুরের অন্যতম দূরবর্তী খানসামা উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৫৯ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে বাঁশের বেড়ায় প্রতিষ্ঠিত হওয়া নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় এখন সেরা শিক্ষা প্রতিষ্ঠান।

জানা যায়, উপজেলার আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামে ১৯৫৯ সালে অত্র অঞ্চলের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠে। ঐ স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মরহুম আব্দুল জব্বার শিক্ষাকে সবার আগে গুরুত্ব দিয়ে খানসামা উপজেলার মত একটা প্রত্যন্ত অঞ্চলে সকলের সহায়তায় দায়িত্ব ভার গ্রহণ করেন। সেই থেকে সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থী সংখ্যা ও স্কুলের অবকাঠামো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকেরহাট থেকে চেহেলগাজী যাওয়ার রাস্তার পাশে মূল ফটক দিয়ে প্রবেশ করেই দেখা যায় ক্লাস শুরু হওয়ার আগেই চলছে জাতীয় সংগীত গাওয়া ও পিটি-প্যারেড। এরপরে একটু এগুলেই চোখে পড়বে ৩ তলা ২ টি ভবন, শ্রেণীকক্ষ, খেলার মাঠ, গ্যারেজ ও মেয়েদের কমন রুম। মূল ভবনে রয়েছে প্রধান শিক্ষক কক্ষ, শিক্ষক কক্ষ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বিজ্ঞান ল্যাবরেটরী। তবে শিক্ষার্থী সংখ্যার চেয়ে শ্রেণীকক্ষ কম হওয়ায় পাঠদান দিতে ভোগান্তিতে পড়তে হয় বলে জানিয়েছে ঐ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ৭৭০ জন ছাত্র-ছাত্রী এই স্কুলে পড়ালেখা করছে। এদের পাঠদানের জন্য ১৬ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী চাকুরীরত আছেন।

২০২৩ সালসহ বেশ কয়েকবার এই স্কুল  উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়া নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় চলতি বছরে এসএসসি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান শাখার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার শতকরা ৯৭.০৪% ও জিপিএ-৫ পেয়েছে মোট ৪৭ জন। অন্যদিকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতকরা পাশের হার ৯৭.৬২% ও জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। সেই সাথে বৃত্তি পরীক্ষায় রয়েছে সাফল্য। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সৃজনশীল নানা আয়োজনে এই প্রতিষ্ঠানের সরব উপস্থিতি আছে। সম্প্রতি উপজেলা প্রশাসন আয়োজিত ৪৫তম বিজ্ঞান মেলায় মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়।

ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহাম্মেদ মাহি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই এই স্কুলের শিক্ষার মান ও সুনাম শুনে ভর্তির আগ্রহ। সেই কারণেই এই বিদ্যালয়ে ভর্তি হয়েছি। স্কুলের সকল শিক্ষক আমাদের পাঠদানে অত্যন্ত আন্তরিক সবসময়।

খানসামা উপজেলার সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছর প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক বিশ্ববিদ্যালয়, নার্সিং-এ ভর্তি হয়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীবৃন্দ প্রশাসন, বিচার বিভাগ, প্রকৌশল,চিকিৎসা সেবা ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা সহ দেশ সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। সেই দেশের নানা ক্রান্তিলগ্নে এই শিক্ষার্থীরা তাদের সাধ্যমত কাজ করে।

ঐ স্কুলের সাবেক শিক্ষার্থী ও বিসিএস (সড়ক ও জনপথ) এর ৩৭ ব্যাচের কর্মকর্তা মো: আমানউল্লাহ আমান বলেন, এই স্কুলের শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়। পরবর্তীতে এই শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রেই মফস্বলের এই স্কুলের শিক্ষার্থীরা উজ্জ্বল স্বাক্ষর রেখে যাচ্ছি।

এ স্কুলের সাবেক শিক্ষার্থী ও খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, আমাদের আবেগের জায়গা হল নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়। এই স্কুলে পড়ে আজ আমি একটা জায়গায় পৌঁছেছি। এইজন্য প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।

নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সাথে সাথে দেশ ও দশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। শিক্ষক ও কর্মচারীদের মেধা ও পরিশ্রমে এই স্কুল আজ সর্বমহলে প্রশংসিত হয়। স্কুলের অর্জন রাখতে ও পরিসর বৃদ্ধি করতে সকলের সহায়তা ও পরামর্শ প্রয়োজন।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশী শিক্ষিত তারা তত বেশী উন্নত। এই শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Views: 352

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

by admin
October 21, 2026
0
1

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের...

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

by admin
October 21, 2026
0
4

ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি...

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

by admin
October 21, 2026
0
35

 রাজশাহীর জনসভায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে আওয়ামী লীগ তার বর্তমান দুঃসময়ের জন্য দায়ী করে জামায়াতকে, খোদ শেখ হাসিনা...

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

by admin
October 21, 2026
0
11

  মোঃ রেজাউল করিম, কক্সবাজার প্রতিনিধি। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগমে উৎসব মুখর হয়ে...

রংপুর বিভাগে আলুতে কৃষকের ক্ষতি হচ্ছে ৫ হাজার কোটি টাকা, হিমাগারে রয়েছে ৭৩.৮ শতাংশ আলু

রংপুর বিভাগে আলুতে কৃষকের ক্ষতি হচ্ছে ৫ হাজার কোটি টাকা, হিমাগারে রয়েছে ৭৩.৮ শতাংশ আলু

by admin
October 21, 2026
0
6

রংপুর ব্যুরো: লাভের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করার পর চরম বিপাকে পড়েছে আলু চাষিরা। হিমাগার থেকে আলু তোলাসহ খরচ হয়েছে...

বিরামপুরের খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি সদস্য মোঃ লোকমান হাকিম

বিরামপুরের খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি সদস্য মোঃ লোকমান হাকিম

by admin
October 21, 2026
0
2

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার  খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের October 21, 2026
  • লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ October 21, 2026
  • যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত October 21, 2026
  • সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন October 21, 2026
  • শার্শায় ১৮ স্বর্ণ বারসহ চোরাচালানী আটক October 21, 2026
  • ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’- October 21, 2026
  • নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ October 21, 2026
  • কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল October 21, 2026
  • লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসন করল সেনাবাহিনী October 21, 2026
  • পূর্বধলা জমি জমা বিরোধ এর জেরে মহিলা কে মারধর থানার অভিযোগ। October 21, 2026
  • নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী October 21, 2026
  • তানোরে শরিফ উদ্দিনের পুজা মন্ডপ  পরিদর্শন  October 21, 2026
  • রংপুর বিভাগে আলুতে কৃষকের ক্ষতি হচ্ছে ৫ হাজার কোটি টাকা, হিমাগারে রয়েছে ৭৩.৮ শতাংশ আলু October 21, 2026
  • জামালপুর এসআরবি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার October 21, 2026
  • জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপুজা October 21, 2026
  • বিরামপুরের খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি সদস্য মোঃ লোকমান হাকিম October 21, 2026
  • সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে  October 21, 2026
  • সাংবাদিকরা আছে বলেই সমাজে অপরাধীরা ঘুরে দাড়াতে পারেনা: সাব্বির সেন্টু October 21, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ October 21, 2026
  • বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার October 21, 2026
  • রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী: October 21, 2026
  • দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ October 21, 2026
  • চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত October 21, 2026
  • ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র October 21, 2026
  • প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, গুরুত্ব পাবে যেসব বিষয় October 21, 2026
  • ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন October 21, 2026
  • মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল। October 21, 2026
  • চিকিৎসার কথা বলে ২০ হাজার টাকা দাবি, হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ October 21, 2026
  • ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী October 21, 2026
  • মলি কোচান জানতে পারেন তার ক্যা_সার আর নিরাময়ের পর্যায়ে নেই সে জন্যই মৃত্যুর পূর্বে সর্বমোট ১৮৮ জনকে শয্যাসঙ্গী করে যান তিনি October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

      আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

      October 21, 2026
      লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

      লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

      October 21, 2026
      যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

      যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

      October 21, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d