Saturday, October 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ওয়েবিনার

admin by admin
December 7, 2021
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রেস বিজ্ঞপ্তি

‘রক্তের বন্ধনে রচিত বাংলাদেশ-ভারত মৈত্রী ছিন্ন করা যাবে না’

বাংলাদেশের মুক্তিযুদ্ধের কালপঞ্জিতে অত্যন্ত স্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর। ১৯৭১ সালে এই দিনে তিন ঘন্টার ব্যবধানে প্রথমে ভারত এবং পরে ভূটান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় বিজয় অনিবার্য করেছে।

আজ ৬ ডিসেম্বর ২০২১ দুপুর ২টায় বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র এক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আলোচনার বিষয় ছিল: ‘বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর’।

সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের মাননীয় রাষ্ট্রদূত মি. বিক্রম কে দোরাইস্বামী।

আলোচনায় অংশগ্রহণ করেন মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ভারতের স্টেটসম্যান-এর সাবেক সম্পাদক, লেখক সাংবাদিক মানস ঘোষ, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত আকাশবাণী কলকাতার সাবেক প্রযোজক কবি পঙ্কজ সাহা, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বৃটিশ মানবাধিকার নেতা জুলিয়ান ফ্রান্সিস, মুক্তিযুদ্ধে শহীদ ভাষাসংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী মানবাধিকার নেত্রী আরমা দত্ত এমপি, মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক জ্যোর্তিময় গুহঠাকুরতার কন্যা ড. মেঘনা গুহঠাকুরতা, নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, ‘সম্প্রীতি’ বাংলাদেশ-এর সদস্য সচিব ও নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব এবং নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’-এর হিন্দি বিভাগীয় সম্পাদক ভারতের সাংবাদিক তাপস দাস।

সভাপতির প্রারম্ভিক ভাষণে লেখক সাংবাদিক শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধে আত্মদানকারী বাংলাদেশের ৩০ লক্ষ শহীদ এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর কয়েক হাজার সদস্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘’৭১-এর মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত বাংলাদেশের ১ কোটি সহায়সম্বলহীন শরণার্থীকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা প্রদান করেছে এবং বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্তর্জাতিক জনমত সংগঠিত করেছে। দলমত নির্বিশেষে ভারতের সকল মানুষ বাংলাদেশের পক্ষে একজোট ছিলেন। শরণার্থীদের বিশাল বোঝা বইতে গিয়ে তাদের অনেক কষ্ট সইতে হয়েছে। বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১৭ হাজার সদস্য শহীদ হয়েছেন। অন্য কোন দেশকে স্বাধীন করার জন্য এ ধরনের আত্মত্যাগের দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে বিরল।’

শাহরিয়ার কবির আরও বলেন, ‘মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের নেতৃবৃন্দ ঘোষণা করেছিলেন নূতন রাষ্ট্রের মূলনীতি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাÑ যা ভারতেরও আদর্শ। একাত্তরের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব অর্জিত হয়েছে রক্তের মূল্যে। বিভিন্ন সময়ে বাংলাদেশে মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তি এই বন্ধুত্ব উপেক্ষা করতে চেয়েছে, অস্বীকার করতে চেয়েছে মুক্তিযুদ্ধে ভারতের অনন্যসাধারণ অবদান। ভারতের সহযোগিতার ভেতর এরা আবিষ্কার করেছে জন্মশত্রু পাকিস্তানকে দ্বিখন্ডিত করবার ষড়যন্ত্র। এরা বিশ্বাস করে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহর সাম্প্রদায়িক দ্বিজাতিতত্ত্বে। এরা মনে করে পাকিস্তান ইসলামের দুর্গ, ভারত হিন্দু কাফেরদের দেশ। এদেরই প্রভুরা একাত্তরে ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশে গণহত্যা ও নারী নির্যাতন সহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধ করেছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সাধারণ মানুষ বার বার এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং আগামীতেও স্বাধীনতাবিরোধী অপশক্তির যাবতীয় ষড়যন্ত্র পরাজিত করে বাংলাদেশ বিজয়ের মহাসড়কে দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে।’

প্রধান অতিথি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম পি বলেন, ‘৬ ডিসেম্বর আমাদের জাতির জন্য গর্বের দিন। মুক্তিযুদ্ধে ভারতের জনগণ আমাদের সর্বাত্মক সমর্থন দিয়েছিলেন। ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে জীবনদান করেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য জনসমর্থন তৈরি করেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর বঙ্গবন্ধু ভারতের সাথে মৈত্রী চুক্তি করেন। বিজয়ের দুই মাসের মধ্যে ভারত তাদের সৈন্যদের ফিরিয়ে নেয়। এভাবে ভারতের সাথে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। গত ৫০ বছরে ভারতের সাথে আমাদের যে সম্পর্কÑ তার পরিধি আরও বাড়াতে হবে। এই সম্পর্ক নাড়ির সম্পর্ক। বেশকিছু অমিমাংসিত বিষয় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার মাধ্যমে সমাধান করেছেন। বাকি বিষয়গুলোও অচিরেই সমাধান করা হবে। এ অঞ্চলের মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য ভারত এবং বাংলাদেশ পৃথিবীর সকল মঞ্চে একসাথে কাজ করে যাচ্ছে। আশা করি আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। আমাদের জনগণকে বোঝাতে হবেÑ ভারত আমাদের দুর্দিনের বন্ধু। এটি বোঝানোর দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক সম্পর্কে সারাবিশ্বব্যাপী প্রচার করতে হবে। এ সকল বিষয়গুলো সামনে তুলে ধরার জন্য নির্মূল কমিটিকে ধন্যবাদ জানাই।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দুই দেশের ভেতর চলাফেরায় বাধা থাকা উচিৎ নয়। আমাদের দুই দেশের ভেতর চলাচলের ক্ষেত্রে ভিসা প্রথা তুলে দেয়া উচিৎ। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ভারত এক জোট হয়ে কাজ করছে। আমাদের পারস্পরিক যোগাযোগ আরও বাড়াতে হবে।’

বাংলাদেশকে ভারতের স্বীকৃতি প্রদানের ৫০তম বার্ষিকী উপলক্ষে নির্মূল কমিটির আয়োজিত ওয়েবিনারে ঢাকাস্থ ভারতের মাননীয় রাষ্ট্রদূত মি. বিক্রম কে দোরাইস্বামী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশে এসেছিলেন। তখন উভয় প্রধানমন্ত্রীই ৬ ডিসেম্বরকে ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস হিসাবে ঘোষণা করেন। ভারত বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। সেই হিসেবে নির্মূল কমিটি বহু বছর ধরে ‘৬ ডিসেম্বর’-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে স্মরণ করে আসছে।’

এই ঐতিহাসিক দিনটিকে যথাযথভাবে উদযাপনের জন্য তিনি নির্মূল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, মালয়েশিয়া, জাপান, কাতার, রাশিয়া, সিঙ্গাপুর প্রভৃতি বিশ্বের ১৮টি দেশে ভারতীয় ও বাংলাদেশী মিশন এ বছর ৬ ডিসেম্বর একসঙ্গে মৈত্রী দিবস উদযাপন করবে। মৈত্রী দিবস শুধুমাত্র উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন নয় বরং, এটি ভারত-বাংলাদেশ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে থাকা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের স্বীকৃতিও।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘ভারত সরকার মুক্তিযোদ্ধাদের শুধু প্রশিক্ষণই প্রদান করেনি তাদের অস্ত্রও প্রদান করে। তার বলেই মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে পাকিস্তানী হানাদারদের হাত থেকে মুক্ত করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনেন। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীসহ অন্যান্য বন্ধুদের নামে বাংলাদেশে বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ করতে হবে।’

বাংলাদেশের বিরুদ্ধে পাক-চীনা ষড়যন্ত্র নিয়ে বিচারপতি মানিক আরও বলেন, ‘পাকিস্তান আজও চীনকে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি মনে করি ঢাকায় পাকিস্তানী হাইকমিশন চালু রেখে তাদের ষড়যন্ত্র চালিয়ে যেতে দেওয়ার কোনও মানে হয় না। সুতরাং ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন বন্ধ করে সেখানে শুধু একটি কনসুলার সেকশন চালু করা উচিৎ।’

মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বৃটিশ মানবাধিকার নেতা জুলিয়ান ফ্রান্সিস মুক্তিযুদ্ধের ৫০ বছর আগের স্মৃতিচারণ করে বলেন, ‘আমি অক্সফামের হয়ে কলকাতা ও আগরতলার শরণার্থী শিবিরগুলোতে কাজ করেছি এবং প্রায় ছয় লক্ষ বাংলাদেশি শরণার্থীর দেখভালের দায়িত্বে ছিলাম।’

তিনি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কথা স্মরণ করে বলেন, ‘নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের শুরুতে শীতকালে শরণার্থীদের দুর্ভোগ যখন চরম সীমায় পৌঁছে এমন সময় পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তিনি ভারত সরকারের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা, বাংলাদেশে তাজউদ্দিনের সঙ্গে তার বৈঠকসহ কলকাতা, মুম্বাই ও কটক-এর তরুণ মেডিকেল ছাত্রদের ত্রাণকার্যে সহযোগিতা এবং চিকিৎসা সহায়তা কথা তাঁর বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন।’

বাংলাদেশকে ভারতের স্বীকৃতি প্রদানের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ভারতের স্টেটসম্যান-এর সাবেক সম্পাদক, লেখক সাংবাদিক মানস ঘোষ বলেন, ‘নির্মূল কমিটির এই আয়োজন আগামী দিনে ভারত-বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এ দু’দেশের সম্পর্ক চিরসবুজ। আমি মনে করি, এধরনের আয়োজন বাংলাদেশের প্রতি ভারতের অবদানকে বারংবার স্মরণের দ্বারা দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করতে গিয়ে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত আকাশবাণী কলকাতার সাবেক প্রযোজক কবি পঙ্কজ সাহা বলেন, ‘ভারত পৃথিবীর বুকে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদান করে। এ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একটি বিল সংসদে উত্থাপন করলে ইন্দিরা গান্ধীর সরকার সেটিকে স্বাগত জানিয়ে ৬ ডিসেম্বর ‘৭১ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

চীন-পাকিস্তানের ষড়যন্ত্র মোকাবেলা করে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে পঙ্কজ সাহা মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তাজউদ্দিন আহমেদ-এর নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধকালীন সরকার বেশ সফলভাবেই ভারত, সোভিয়েত ইউনিয়নসহ অনেক দেশের কাছ থেকে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি আদায় করে নিতে সক্ষম হন।’

মুক্তিযুদ্ধে শহীদ ভাষাসংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী মানবাধিকার নেত্রী আরমা দত্ত এমপি বলেন, ‘আমাদের পরম সৌভাগ্য যে আমরা আজ প্রথম সরকারিভাবেও ‘ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস’ পালন করছি। এই অর্জন আমরা বাংলাদেশের ৩০ লক্ষ শহীদের পদতলে অর্পণ করছি এবং একইসাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি। নতুন প্রজন্মের সামনে ভ্রাতৃত্বের এই সম্পর্কের দৃষ্টান্ত স্থাপনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ভারত ও বাংলাদেশের এই ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বের দৃঢ়তা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বিদ্যমান উভয় রাষ্ট্রের জন্যই জরুরী। বাংলাদেশকে স্বাধীন করার জন্য এবং বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিকভাবে জনমত গঠন, কূটনৈতিক তৎপরতা, স্বীকৃতি প্রদানসহ বহুভাবে আমাদের সহযোগিতা করেছেন শুধুমাত্র তাঁর মানবিকতা ও আদর্শের জন্য। স্কুল কলেজের পাঠ্যক্রমে ইন্দিরা গান্ধী, বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসকল পদক্ষেপ তুলে ধরা উচিত।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক জ্যোর্তিময় গুহঠাকুরতার কন্যা ড. মেঘনা গুহঠাকুরতা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার প্রাক্কালে পাকহানাদার বাহিনী ও তাদের দোসররা আমার পিতা অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতাকে হত্যা করে। তখন আমার বয়স মাত্র পনেরো। বাবাকে হারিয়ে মা আমাকে সঙ্গে নিয়ে যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে ফিরে চলেছেন তখন বাংলাদেশে মুসলমান ধর্মের মানুষ ব্যতিরেকে অন্য ধর্মের পরিচয় দেওয়া ছিল আত্মঘাতী। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে মাকে নিয়ে আমি যখন ধানমন্ডির একটি বাড়িতে আত্মগোপন করে আছি এমন সময় রাস্তা থেকে স্বাধীন বাংলার জয়ধ্বনি ‘জয় বাংলা’ শ্লোগানে মুখরিত একটি বিশাল মিছিলের আওয়াজ শুনতে পাই। তখন আমার মনে হয়েছিল, আমারা নতুন জীবন পেলাম। সে স্মৃতি কখনো ভোলার নয়।’

বাংলাদেশের স্বাধীনতা ও ভারত-বাংলাদেশ মৈত্রীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’দেশের সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে ‘সম্প্রীতি’ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, ‘অতীতের মতো ভবিষ্যতেও দু’দেশের সম্পর্ক অটুট থাকা চায়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে দু’দেশের সম্পর্ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎপরতায় আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। দু’দেশের বন্ধুত্বে দূরত্ব সৃষ্টিতে চীন ও পাকিস্তানের ষড়যন্ত্র নিয়ে তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় থেকেই তারা আমাদের মৈত্রীবন্ধনে ফাটল ধরাতে চেয়েছে, যা আজও চলমান।’

নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’-এর হিন্দি বিভাগীয় সম্পাদক ভারতের সাংবাদিক তাপস দাস বলেন, ‘আজকের দিনটি শুধুমাত্র ভারত-বাংলাদেশ মৈত্রী সম্পর্কের জন্য গুরত্বপূর্ণ নয়, বরং এটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে পররাষ্ট্রনীতি নির্ধারকদের কাছে গুরুত্ব পূর্ণ উদাহরণ। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এরকম বন্ধুত্বের কোনো উদাহরণ এখনও রচিত হয়নি। দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এই সম্পর্ক নানা ভাবে প্রশ্নের মুখে পড়লেও, বিগত ৫০ বছরে প্রতিটি ক্ষেত্রের এই দুদেশের সম্পর্ক বুঝিয়ে দিয়েছে, আগামী দিনে আমাদের একসঙ্গে পথচলা কতটা জরুরী। তবে আমাদেরকে ‘৭১-এর পরবর্তী প্রজন্মকে কিভাবে মুক্তি যুদ্ধের আদর্শে বলীয়ান করা যায় সে নিয়ে আরও কাজ করতে হবে।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক বক্তা ও শ্রোতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, ‘গত পঞ্চাশ বছরে ভারত-বাংলাদেশ মৈত্রী বন্ধন যেমন অটুট ছিল তেমনি ভবিষ্যতেও সকল বাধা বিঘ্ন ও ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের এই বন্ধন অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান চিরস্মরণীয়। এই ঋণ কখনও শোধ করার নয়। ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের সম্পর্ক। কারণ মুক্তিযুদ্ধে উভয় দেশের নাগরিক রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আমাদের এই বন্ধুত্ব, এই সম্পর্ক চিরকাল অটুট থাকবে। রক্তের বন্ধনে রচিত বাংলাদেশ-ভারত মৈত্রী কখনও ছিন্ন করা যাবে না’।

সংবাদদাতা

Views: 629

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন।

কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন।

by admin
October 24, 2026
0
21

কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। আর এখন এদের সাহস এতটাই বেড়েছে যে, আজ সরাসরি সেনাবাহিনীর রাস্তা...

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা

by admin
October 24, 2026
0
9

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। সাজেকে অবরোধ কর্মসূচি চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের...

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয়

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয়

by admin
October 24, 2026
0
5

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর...

আজ সোনার ভরি কত

আজ সোনার ভরি কত

by admin
October 24, 2026
0
14

দেশের বাজারে গতকাল শুক্রবার সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের...

আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

by admin
October 24, 2026
0
7

দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় দোকানপাট ও শপিংমল সকাল ১১ থেকে রাত ১০ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে দুর্গাপূজা শেষে...

ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম

ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম

by admin
October 24, 2026
0
9

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বাংলাদেশের সরকারি ঋণের হার দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা October 24, 2026
  • মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায় October 24, 2026
  • মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে? October 24, 2026
  • কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। October 24, 2026
  • খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা October 24, 2026
  • আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয় October 24, 2026
  • ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ October 24, 2026
  • বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট বিনামূল্যে দেখা যাবে October 24, 2026
  • বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা: October 24, 2026
  • আজ সোনার ভরি কত October 24, 2026
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের খুঁটিনাটি জেনে নিন October 24, 2026
  • আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল October 24, 2026
  • ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম October 24, 2026
  • কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক October 24, 2026
  • ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণে শিক্ষক স্বামী পলাতক ও স্ত্রী গ্রেপ্তার October 24, 2026
  • অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য October 24, 2026
  • এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা October 24, 2026
  • এনসিপির নতুন কমিটিকে জামায়াতের প্রক্সি পার্টির অভিযোগ রাশেদ খাঁনের October 24, 2026
  • স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে গণবিক্ষোভের ডাক October 24, 2026
  • কোমরের কাছে এমন টোল খাওয়া গর্ত কি আপনার আছে? October 24, 2026
  • ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক October 24, 2026
  • জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার October 24, 2026
  • প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ October 24, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 24, 2026
  • ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প October 24, 2026
  • ইলহান ওমরের বিয়ে নিয়ে পুরোনো বিতর্ক ফের আলোচনায়: বিয়ের সনদ থেকে ‘ডার্টি ড্যান্ডি’ পরিচয় ঘিরে নতুন প্রশ্ন October 24, 2026
  • বিলাসবহুল হোটেলে প্রায় ৫০ হাজার ডলার ব্যয়ের অভিযোগ, সমালোচনায় এওসি-র প্রচারাভিযান October 24, 2026
  • মব সন্ত্রাসী কওমি মাদ্রাসার অনিয়ম ও যৌন নির্যাতন: অবিলম্বে কওমি শিক্ষাব্যবস্থা বন্ধের দাবি। October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের কাছ আসামী ছিনিয়ে নিতে হামলার অভিযোগ। October 24, 2026
  • প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      October 24, 2026
      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      October 24, 2026
      সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

      মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে?

      October 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d