Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন?

admin by admin
July 6, 2026
in খেলা ধুলা, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন?
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter
বিশ্বকাপ এলেই বাংলাদেশের অলিগলি, ছাদ, সড়কজুড়ে উড়তে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। জার্মানি, ফ্রান্স, স্পেনের মতো বিশ্বচ্যাম্পিয়ন দল থাকলেও তাদের সমর্থক তুলনামূলক কম। কেন বাংলাদেশের ফুটবলপ্রেম এতটা ব্রাজিল-আর্জেন্টিনাকেন্দ্রিক? এর পেছনে রয়েছে ইতিহাস, রাজনৈতিক আবেগ, টেলিভিশনের প্রভাব, কিংবদন্তি ফুটবলারদের জনপ্রিয়তা এবং পারিবারিক উত্তরাধিকারের মতো একাধিক কারণ।

পেলের ব্রাজিল দিয়ে মুগ্ধতার শুরু
বাংলাদেশে ব্রাজিলের জনপ্রিয়তার ভিত্তি তৈরি হয় ১৯৭০-এর দশকে। সদ্য স্বাধীন বাংলাদেশের মানুষ বিশ্বফুটবলে পেলের উত্থান, ব্রাজিলের নান্দনিক ‘জোগো বনিতো’ ফুটবল এবং দারিদ্র্য জয় করে কিংবদন্তি হয়ে ওঠা পেলের জীবনের সঙ্গে নিজেদের এক ধরনের আত্মিক মিল খুঁজে পান।
৭০ এর দশকে জন্ম নেওয়া জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক রায়হান মাহমুদ বলছিলেন, আমাদের যখন জন্ম, সেই ৭০ এর দশক। এখন যেমন মেসির রাজত্ব, তখন রাজত্ব ছিল পেলের। তখন ব্রাজিলের যে সুন্দর ফুটবল জোগো বনিতো, তার কারণেই ব্রাজিল ফুটবলের প্রতি একটা অনুরক্ততা তৈরি হয়। পরে তাদের মাধ্যমে যেসব মহাতারকাদের আবির্ভাব ঘটে যেমন পেলে, জিকো, ফ্যালকাও, সক্রেটিস। তাদের জন্যই ব্রাজিল ও এর ফুটবলের প্রতি মানুষের মুগ্ধতা তৈরি হয়। এখন যেমন মেসিকে দেখে সবাই আর্জেন্টিনার ফ্যান, তখন তাদের জন্যই ব্রাজিলের ফ্যানবেজটা তৈরি হয়েছিল।
বর্তমানে যেভাবে ইলেকট্রিনিক মিডিয়ার দাপট। তখন সেরকম ছিল না। রায়হান মাহমুদ বলছিলেন তখন কীভাবে মানুষ ফুটবলের প্রতি আকর্ষণ বোধ করতো, তখনতো এতো ইলেট্রনিক মিডিয়া ছিল না। বাংলাদেশ টেলিভিশনই ছিল  একমাত্র। তখন সাপ্তিক একটা প্রোগ্রাম দেখাতো ওয়ার্ল্ড অব স্পোর্টস। যেটা দেখার জন্য অধীর আগ্রহে ফুটবল ভক্তরা বসে থাকতো। তাছাড়া অনেক খেলা রেকর্ডেড দেখাতো, লাইভ দেখাতে পারতো না। আর তখন ব্রাজিলের যে সুন্দর ফুটবলটা, সেটাই দর্শকদের আকর্ষণ করে। যেটার রেশ ১৯৮৬ সাল পর্যন্ত ছিল। তার পর ম্যারাডোনা এসে সেটা ভেঙে দেয়।
তিনি আরও বলছিলেন যে, বর্তমানে যুক্তরাষ্ট্রে ফুটবলের যে জনপ্রিয়তা। সেটার জন্য অবদান ছিল ব্রাজিল কিংবদন্তি পেলের। ১৯৭৬ সালে অবসর ভেঙে পেলে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক কসমসের হয়ে খেলে সেখানকার ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতে অবদান ছিল তার। সেই একই ক্লাবের হয়ে ১৯৭৭ সালে কলকাতাতেও খেলতে এসেছিলেন পেলে।
ম্যারাডোনা বদলে দেন সমীকরণ
১৯৮৬ বিশ্বকাপ বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের জন্ম দেয়। রঙিন টেলিভিশনের বিস্তারের সময় ডিয়েগো ম্যারাডোনার অবিশ্বাস্য নৈপুণ্য মানুষকে মুগ্ধ করে।
বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে হ্যান্ড অব গড গোল এবং শতাব্দীর সেরা গোল করে জয় তুলে নেওয়ার ঘটনা অনেক বাংলাদেশির কাছে উপনিবেশবাদবিরোধী এক প্রতীকী বার্তা হিসেবে ধরা দেয়। ফলে আর্জেন্টিনার প্রতি আবেগ দ্রুত ছড়িয়ে পড়ে।
দুই কিংবদন্তির উত্তরসূরি মেসি ও নেইমার
পেলে ও ম্যারাডোনার যুগ শেষ হওয়ার পরও জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং লিওনেল মেসি ও নেইমার নতুন প্রজন্মের কাছে আর্জেন্টিনা ও ব্রাজিলকে আরও জনপ্রিয় করে তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, স্যাটেলাইট টেলিভিশন এবং ইউরোপীয় ক্লাব ফুটবল তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।
পারিবারিক ঐতিহ্য যখন সমর্থনের কেন্দ্রবিন্দু
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল সমর্থন এখন অনেকটাই উত্তরাধিকার কেন্দ্রীক। বাবা ব্রাজিল সমর্থক হলে সন্তানও ছোটবেলা থেকেই হলুদ-সবুজ জার্সি দেখে বড় হয়। একইভাবে আর্জেন্টিনা সমর্থক পরিবারে বেড়ে ওঠা শিশুর কাছেও নীল-সাদা জার্সিই হয়ে ওঠে পরিচয়ের অংশ।
অন্য বিশ্বচ্যাম্পিয়নরা কেন পিছিয়ে?
জার্মানি, ইতালি, ফ্রান্স কিংবা স্পেন বিশ্বকাপ জিতলেও তাদের সমর্থক বাংলাদেশে তুলনামূলক কম। কারণ এসব দলের সঙ্গে বাংলাদেশের আবেগঘন ঐতিহাসিক সম্পর্ক তৈরি হয়নি। একই সঙ্গে পেলে, ম্যারাডোনা, মেসি কিংবা নেইমারের মতো দীর্ঘ সময় ধরে বিশ্বব্যাপী সাংস্কৃতিক প্রভাব বিস্তারকারী আইকনও ব্রাজিল-আর্জেন্টিনার জনপ্রিয়তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।
বলা যায়, বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার জনপ্রিয়তা কেবল ফুটবলীয় সাফল্যের কারণে নয়। স্বাধীনতার পর পেলের অনুপ্রেরণা, ১৯৮৬ সালে ম্যারাডোনার জাদু, টেলিভিশনের বিস্তার, মেসি-নেইমারের আধুনিক প্রভাব এবং প্রজন্ম থেকে প্রজন্মে সমর্থন ছড়িয়ে পড়ার ধারাবাহিকতাই এই দুই দলকে বাংলাদেশের ফুটবল সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। তাই বিশ্বকাপ এলে বাংলাদেশের রাস্তাঘাটে সবচেয়ে বেশি দেখা যায় ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা!

 

 

Views: 181

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

by admin
October 15, 2026
0
10

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বগুলারকাড়া গ্রামের আলমপুর স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা...

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

by admin
October 14, 2026
0
13

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা ✍️ কলমেঃ এস এম আবদুল বারেক (লেখক/প্রাবন্ধিক) - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি আল্লাহ তোমার প্রেমের...

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

by admin
October 14, 2026
0
92

বাংলাদেশে একজন আইনজীবীর অবসরের কোনো বয়স নেই। ৯০, ৯৫, ১০০ বছরেও তিনি কোর্ট করতে পারেন। যেখানে শেষের সীমা নেই, সেখানে...

জিততে পারল না বাংলাদেশ

জিততে পারল না বাংলাদেশ

by admin
October 14, 2026
0
25

পঞ্চম দিনে লড়াই করেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জিততে পারল না বাংলাদেশ। আফগান ব্যাটার সেদিকউল্লাহ আটালের সেঞ্চুরি ও...

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

by admin
October 12, 2026
0
9

  সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে মাঠে মেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনও আলোচনা...

মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী

আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

by admin
October 12, 2026
0
49

  নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, মৃত্যুর অপর নাম মরণ, অর্থাৎ জীবন অবসান। আরবী ভাষায় মৃত্যুকে ইন্তেকাল...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026
  • রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা October 14, 2026
  • চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর October 14, 2026
  • ঈমানের আলো ও মুক্তির ঠিকানা October 14, 2026
  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

      সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

      October 15, 2026
       বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

       বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

      October 15, 2026
      সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

      সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d