Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home তথ্যপ্রযুএি

বাংলাদেশে হুয়াওয়ে ক্লাউড সামিট সাউথ এশিয়া অনুষ্ঠিত ‘ক্লাউড ফার্স্ট’ নীতির ওপর গুরুত্বারোপ

admin by admin
July 30, 2024
in তথ্যপ্রযুএি
Reading Time: 3 mins read
0 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

সম্প্রতি ঢাকায় ‘হুয়াওয়ে ক্লাউড সামিট সাউথ এশিয়া ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পখাতের বিশেষজ্ঞ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ, উদ্ভাবক, ক্লাউড সেবার গ্রাহক ও অন্যান্য সহযোগিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনটিতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় ক্লাউড, এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ও বিগ ডেটার মতো আধুনিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং, হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ক্লাউড বিভাগের প্রেসিডেন্ট জেন শিনজায়ান, ফ্রস্ট অ্যান্ড সালিভানের কনসাল্টিং অ্যানালিস্ট ইউহাং ওয়াং, হুয়াওয়ে ক্লাউডের ইন্টারন্যাশনাল কনসাল্টিং ডিরেক্টর জেমস চু, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ন্যাশনাল ডাটা সেন্টার সার্ভার ও ক্লাউড সিকিউরিটি বিশ্লেষক ইঞ্জিঃ রিংকো কবিরাজ, নিউক্সনেটের সিটিও এরিক ইয়াং, অরেল আইটির সিইও ডাঃ উপেন্দ্র পিয়েরিস ও ইন্টারন্যাশনাল বিজনেস অফ হুয়াওয়ে হাইব্রিড ক্লাউডের সিটিও জন লিও এই সম্মেলনে ‍উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কাউন্সিলর সং ইয়াং এই অনুষ্ঠানের জন্য একটি ভিডিও বার্তা প্রদান করেন।

“লীপ ইনটু ইন্টেলিজেন্স উইথ বেটার ক্লাউড” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে ক্লাউড প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ ও সফলতার চিত্র এই অনুষ্ঠানে তুলে ধরেন। ক্লাউড সিস্টেম ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অর্থনৈতিক অগ্রগতির জন্য নতুন-নতুন কৌশল ও পরিকল্পনা নিয়েও এই সম্মেলনে আলোচনা হয়। এক্ষেত্রে সরকারের ভূমিকা এবং এর ফলে ডিজিটালাইজেশনের সুযোগ প্রসারের কথাও তুলে ধরা হয়। এছাড়াও তাঁরা ‘ক্লাউড ফার্স্ট’ কৌশল প্রয়োগের উপর গুরুত্ব দেন যাতে করে নতুন ও সংশোধিত নীতিমালার মাধ্যমে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়।

 

হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, “হুয়াওয়ে ক্লাউড সামিট সাউথ এশিয়া ২০২৪ এর মাধ্যমে এই অঞ্চলে ক্লাউড প্রযুক্তির অসীম সম্ভাবনা ও সুযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এমন একটি শক্তিশালী ক্লাউড ইকোসিস্টেম তৈরি করতে চাই যা ব্যবসায় সহযোগিতা করবে, প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধি করবে ও উদ্ভাবনকে ত্বরান্বিত করবে।“

তিনি আরও বলেন, “বাংলাদেশে প্রবৃদ্ধি ও উদ্ভাবনকে এগিয়ে নিতে সরকারের নীতিগত সাহায্যের মাধ্যমে ‘ক্লাউড ফার্স্ট’ কৌশল গ্রহণ করা প্রয়োজন। ক্লাউড প্রযুক্তি গ্রহণের মাধ্যমে নতুন সম্ভাবনা ও ডিজিটাল সুবিধা সৃষ্টি করা সম্ভব। বৃহৎ পরিসরে পরিবর্তন আনার লক্ষ্যে ’মেগাট্রেন্ডগুলিকে’ ব্যবহার করে বাংলাদেশকে নতুন সম্ভাবনা গ্রহণে সহযোগিতা করতে চায় হুয়াওয়ে।” তিনি সব সহযোগীদের ক্লাউড ব্যবহারের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করতে ও ডিজিটাল ভবিষ্যতের দিকে এই অঞ্চলের যাত্রাকে ত্বরান্বিত করতে আহ্বান জানান।

হুয়াওয়ে ক্লাউড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট জেন শিনজায়ান বলেন, “হুয়াওয়ে ক্লাউড গ্রাহকদেরকে ২৪০টির বেশি  ক্লাউড সেবা, ২১০টি সলিউশন ও ১২,০০০টি পার্টনার অ্যাপ্লিকেশন দিচ্ছে। প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত জনপ্রিয় সব ক্লাউড সেবা নিয়ে আসছে। ২০২৩ সালে এশিয়া-প্যাসিফিক মার্কেটে আমাদের আয় ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।” ‍তিনি আরও বলেন, “আমাদের গ্রাহক ও সহযোগীদের বিশ্বাস ও সহযোগিতার কারণে এই অর্জন সম্ভব হয়েছে। এক্ষেত্রে আমাদের প্রযুক্তি ব্যবহারের কৌশল, অবকাঠামো ও ইকোসিস্টেমেরও অবদান রয়েছে। প্রযুক্তি, অবকাঠামো ও দক্ষতাকে পরিষেবা হিসেবে প্রদান করার জন্য হুয়াওয়ের যে লক্ষ্য, সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া স্থানীয় সহযোগিতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।”

কাউন্সেলর সং ইয়াং ভিডিও বার্তায় বলেন, “স্মার্ট বাংলাদেশ শুধু বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একটি লক্ষ্য নয়, এটি দেশের আধুনিকায়নেরও চালিকাশক্তি। ডিজিটাল অর্থনীতি বিনির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চীন অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী। এই সামিটে বিভিন্ন শিল্পখাতের নেতৃবৃন্দের আলোচনায় উঠে এসেছে কীভাবে ক্লাউড, বিগ ডাটা ও এআই প্রযুক্তি ডিজিটাল  রূপান্তরকে সহায়তা করতে পারে। আমি নিশ্চিত যে, হুয়াওয়ে ও শিল্পখাতের অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।”

৩০ বছরেরও বেশি আইসিটির অভিজ্ঞতা, সর্বাধুনিক পণ্য ও সেবা নিয়ে হুয়াওয়ে ক্লাউড ২০২৩ গার্টনার ম্যাজিক কোয়াড্রেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার স্বীকৃতি অর্জন করেছে। এশিয়া প্যাসিফিক পাবলিক ক্লাউড মার্কেটে এটি গত চার বছরে ২০ গুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে হাইব্রিড ক্লাউড সেগমেন্টে এটি শীর্ষ পাঁচ সেবাদাতার মধ্যে দ্রুতবর্ধনশীল সেবাদাতার স্থান অর্জন করেছে। হাইব্রিড ক্লাউড সেগমেন্টে শীর্ষস্থান ধরে রাখার সাথে সাথে হুয়াওয়ে ক্লাউড স্ট্যাক থাইল্যান্ড, বাংলাদেশ ও হংকংয়ে প্রথম অবস্থানে রয়েছে। বাংলাদেশে প্রথম ই-গভর্নমেন্ট ক্লাউড ‘বিসিসি’ এবং ‘রবি’র জন্য প্রথম হাইব্রিড ক্লাউড চালু করার মাধ্যমে হুয়াওয়ে ক্লাউড সফল যাত্রা অব্যাহত রেখেছে।

দক্ষিণ এশিয়ার ডিজিটাল উন্নয়নে সহযোগিতা করতে হুয়াওয়ে ক্লাউড প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অংশীদারিত্বকে মজবুত করা। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধিতে অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি।

Huawei Holds ‘Cloud Summit South Asia 2024’: Emphasizes Cloud First Strategy

Recently Huawei South Asia has organized the ‘Huawei Cloud Summit South Asia 2024’ in Bangladesh. A constellation of industry experts, stakeholders participated in the internationally acclaimed summit in Dhaka. The grand event offered a stellar opportunity to gain insights into the headways of new technologies like Cloud, AI, and Big Data in the Industry 4.0 era and their digital benefits for Bangladesh and the South Asian region.

Pan Junfeng, President of Huawei South Asia Region & CEO of Huawei Bangladesh; Zeng Xingyun, President of Huawei Cloud APAC; Yuhang Wang, Consulting Analyst at Frost and Sullivan; James Chu, Director of International Consulting, Huawei Cloud; Ringko Kabiraj, Analyst (Server & Cloud Security), National Data Center at Bangladesh Computer Council; Eric Young, CTO of Neuxnet; Johnny Lyu, CTO for International Business of Huawei Hybrid Cloud; Dr. Upendra Pieris, CEO of OREL IT were present at the event. Song Yang, Counsellor, Embassy of the People’s Republic of China to Bangladesh shared a video message for the event.

With the motto of ‘Leap into intelligence with better cloud’, the summit featured business leaders, leading innovators, cloud service customers, and partners who engaged with the attendees by sharing their views on global and regional cloud technology trends and success stories. It also focused on cultivating a smarter cloud ecosystem and explored gateways for new strategies and plans to capitalize on intelligence-driven economic opportunities.

Industry leaders and experts credited the impact of the government’s role that has already enabled wider digitalization opportunities. They also emphasized the urgency of initiating Cloud Must strategies, which will spur long-term benefits by implementing new and updated policies.

Pan Junfeng, President of Huawei South Asia Region & CEO of Huawei Bangladesh, said, “Huawei Cloud Summit South Asia 2024 highlights the immense potential and opportunities that cloud technology brings to the region. We intend to create a robust cloud ecosystem that supports businesses, enhances efficiency, and fosters innovation.”

He highlighted, “With the government’s support through policy implementation, adopting a cloud-first strategy is essential to accelerate Bangladesh’s growth and innovation. Embracing cloud technologies can unlock new potentials and drive digital benefits. Huawei is always committed to supporting South Asia to bring in new opportunities through the adoption of megatrends that can disrupt the macro environment.” He urged all the partners and stakeholders to unlock new possibilities with cloud and accelerate the region’s journey towards a digital future.”

Zeng Xingyun, President of Huawei Cloud APAC, Huawei Cloud, said, “HUAWEI CLOUD provides customers with more than 240 cloud services, 210 solutions, and 12,000 partner applications, and continues to release new popular cloud services. In the Asia-Pacific market in 2023, our revenue in APAC increase by 77%. He mentioned, “All of these achievements are due to the trust and support of our customers and partners, and it is also largely attributed to our strategies of technology, infrastructure and ecosystem. Huawei’s intent to provide Technology as a Service, Infrastructure as a Service, Expertise as a Service, and local support played a key role here.”

Song Yang, Counsellor, Embassy of the People’s Republic of China, shared, “Smart Bangladesh is not only a vision of Bangladesh for developing the digital economy, But also the key driving force for the country’s modernization. China is willing to share its experiences to help Bangladesh build a digital economy. The leaders from all industries have discussed how cloud, big data and AI technologies can help realize digital transformation. I believe that Huawei and all other industry leaders here will become the pioneers to unleash more potential in driving Bangladesh’s digital economic development.”

With more than 30 years of ICT experience and cutting-edge products and solutions, Huawei Cloud has been recognized by international research institutes including the 2023 Gartner Magic Quadrant. It has grown 20 times in the APAC public cloud market in last four years, becoming the fastest-growing provider among the top five. Leading in the hybrid cloud segment, Huawei Cloud Stack holds No. 1 in Thailand, Bangladesh, and Hong Kong. Continuing its landmark journey in Bangladesh, HUAWEI CLOUD has launched the first e-government cloud with BCC and the first hybrid cloud for ‘Robi’ in Bangladesh.

HUAWEI CLOUD is fully committed to supporting South Asia’s digital development, aiming to stimulate innovation, improve efficiency, and strengthen local partnership, thereby contributing to the vibrant growth of South Asia’s digital economy.

Post Views: 281

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আমি জাতি হিসাবে লজ্জিত!

আমি জাতি হিসাবে লজ্জিত!

by admin
September 16, 2026
0
6

নোয়াখালীর বাসিন্দা হিসাবে ভিষন ভাবে অপমান ভোদ করছি নোয়াখালি সরকারি হাসপাতাল থেকে একজন মা কে টাকা না দেয়ার কারণে চিকিৎসা...

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে।ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু।

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে।ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু।

by admin
September 16, 2026
0
26

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে। এরপর হাসপাতালে (ঝিনাইদহ) এসেছে। ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু। ঘটনা...

“দেশজুড়ে বিএনডিএসের জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা”

“দেশজুড়ে বিএনডিএসের জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা”

by admin
September 16, 2026
0
8

 সংবাদ বিজ্ঞপ্তি (Press Release — সরাসরি প্রকাশের জন্য)   ‘যুক্তির আলপনায় আঁকি মুক্তির ক্যানভাস’ স্লোগানকে সামনে রেখে  যুক্তিনির্ভর ও সংলাপভিত্তিক সমাজ...

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক

by admin
September 15, 2026
0
3

আবু নাঈম রিপন:স্টাফ রিপোর্টার।। উদ্ভোধন, গবেষণা, ও প্রযুক্তিগত সমাধান কে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রনালয়ের আয়োজনে ১২ইং...

লোকটার অপরাধ কী ছিলো, সেইটা পরিষ্কার কইরা বলি।

লোকটার অপরাধ কী ছিলো, সেইটা পরিষ্কার কইরা বলি।

by admin
September 8, 2026
0
96

লোকটার অপরাধ কী ছিলো, সেইটা পরিষ্কার কইরা বলি। সে মোটরসাইকেল নিয়া প্রধানমন্ত্রীর গাড়িবহরের কাছে চইলা গেসিলো। তার ভাষ্য, সে তারেক...

বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন : মদ খেয়ে ছিলেন অচেতন

বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন : মদ খেয়ে ছিলেন অচেতন

by admin
September 4, 2026
0
33

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে সেই তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। ওই তরুণী শুক্রবার বিকেলে জানিয়েছেন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d