স্টাফ রিপোর্টার:
বিজয় দিবস উপলক্ষ্যে উৎসব করবে
নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থা
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের মাদার নাট্য সংগঠন জেলা নাট্য সংস্থা’র কার্যনির্বাহী
পরিষদের নিয়মিত সভা ২৩অক্টোবর রোববার সন্ধা ৭টায় নগরীর আলী আহাম্মদ চুনকা
পৌর মিলনায়তনের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মীর আনোয়ার
হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন নূরের প্রাণবন্ত
সঞ্চালনায় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংস্থা’র যুগ্ম সাধারণ সম্পাদক
মোসলেহউদ্দিন জীবন,সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, সহ-সাংগঠনিক
সম্পাদক এ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত,সাংস্কৃতিক সম্পাদক মোঃ
ওবায়েদউল্লাহ,প্রচার সম্পাদক মোঃ শাহ আলম ভূইয়া,কার্যনির্বাহী সদস্য এজাজ
খান,শেখ মোঃ আলমাস আলী প্রমুখ। সভায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৭দিন
ব্যাপী নাট্য উৎসব নিয়ে আলোচনা হয় এবং আগামী সভার মাধ্যমে বিভিন্ন
নাট্যদলের অংশগ্রহণ নিশ্চিতকরণ,অতিথি নির্ধারণ,সংগঠনের গঠনতন্ত্র
প্রণয়নসহ নানা বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হয়।
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...








