Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home চাকরি

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

admin by admin
June 30, 2025
in চাকরি, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 4 mins read
0 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। ট্রেইনি রিক্রুট   কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হবে, ২৬ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (www.police.gov.bd) এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০১ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই ২০২৫।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি এর শর্তাবলী বিস্তারিত:-

১. জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ:

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে।

২. প্রার্থীর যোগ্যতা:

২.১ বয়স: বয়সসীমা ১৮ হতে ২০ বছর ।

বয়সসীমা নির্ধারণের তারিখ:-

যে সকল প্রার্থীর বয়স ২৪ জুলাই ২০২৫ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগা মর্মে বিবেচিত হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।

২.২ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান);
২.৩ জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক;
২.৪ বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়);

২.৫ শারীরিক মাপ:-

 

Police Constable

বিবরণ মেধা কোটার প্রার্থী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থী শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থী
উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ৫ ফুট ৪ ইঞ্চি ৫ ফুট ৪ ইঞ্চি বিধি অনুসৃত
বুকের মাপ (স্বাভাবিক অবস্থায়) ৩১ ইঞ্চি ৩০ ইঞ্চি ৩১ ইঞ্চি বিধি অনুসৃত
বুকের মাপ (সম্প্রসারিত অবস্থায়) ৩২ ইঞ্চি ৩১ ইঞ্চি ৩২ ইঞ্চি বিধি অনুসৃত
ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত
দৃষ্টিশক্তি স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক বিধি অনুসৃত

বিঃদ্রঃ সকল শারীরিক মাপের ক্ষেত্রে যথাযথ বিধি অনুসরণ করা আবশ্যক।

৩. Police Bangladesh অনলাইনে আবেদনের নিয়মাবলি:-

৩.১ প্রথম ধাপ:-

ক. http://police.teletalk.com.bd-এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;

খ. আবেদনের সময় ০১ জুলাই ২০২৫ সকাল ১০.০০ ঘটিকা হতে ২৪ জুলাই ২০২৫ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত;

গ. আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে;

ঘ. Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;

ঙ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;

চ. প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে;

৩.২ Police Bangladesh দ্বিতীয় ধাপ:-

প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS Send করতে হবে:

প্রথম SMS: TRC User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC ABCDEF.
Reply: Applicant’s Name, Forty taka (40/- ) will be charged as service charge for the application of TRC Recruitment Exam June 2025. Your PIN is. (10 digit). To pay service charge type TRC Yes PIN and send to
16222.

দ্বিতীয় SMS: TRC Yes PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC YES 1234567890.
Reply: Congrats! Applicant’s Name, Your payment has been successfully completed for the application of TRC Recruitment Exam June 2025. User ID is (xxxxxxxxxx) and Password is (xxxxxxxx).

৩.৩ Police Bangladesh হেল্পলাইন:-

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করা যাবে:

User ID জানা থাকলে: TRC HelpUserUser ID & Send to 16222.
Example: TRC Help User ABCDEF & Send to 16222.

PIN Number জানা থাকলে: TRCHelpPIN PIN No & Send to 16222.
Example: TRC Help PIN 1234567890 & Send to 16222.

আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ এ কল করে প্রথমে ৮, অতপর ১ এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে।

৪. Police Bangladesh নির্বাচন পদ্ধতি:-

৪.১ প্রিলিমিনারি স্ক্রিনিং: অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS পড়াসহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশকরত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test ডাউনলোড করে ০২ কপি প্রিন্ট করতে হবে;

৪.২ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test: প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং)-এ অংশগ্রহণ করতে হবে। YouTube-এ Bangladesh Police-এর Official Channel, Bangladesh Police এর Verified Facebook Page এবং Bangladesh Police Website https://www.police.gov.bd  -এ Physical Endurance Test (PET) সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবে;

৪.৩ লিখিত পরীক্ষা: শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এর ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণকরত: লিখিত পরীক্ষার ফি বাবদ ১২০/- (একশত বিশ টাকা) জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এ উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে ১২০/- (একশত বিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২টি SMS Send করতে হবে;

(BD JOBS IN BANGLADESH) SMS প্রেরণের নিয়মাবলি:-

প্রথম SMS: TRC User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC ABCDEF.
Reply: Applicant’s Name, One hundred twenty taka (120/-) will be charged as examination fee for Written Test of TRC Recruitment Exam June 2025. Your PIN is. (10 digit). To pay fee type TRC Yes PIN and send to
16222.

দ্বিতীয় SMS: TRC Yes PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC YES 1234567890
Reply: Congrats! Applicant’s Name, Your payment has been successfully completed for Written Test of TRC Recruitment Exam June 2025. User ID is (xxxxxxxxxx) and Password is (xxxxxxxx).

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশকরত: লিখিত পরীক্ষার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে ০১ কপি প্রিন্ট করতে হবে;

৪.৪ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

৪.৫ প্রাথমিক নির্বাচন: প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি (মেধা; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য) অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে;

৪. পুলিশ নিয়োগ ২০২৫ সার্কুলার স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন:–

৪.৬ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ। হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদিসহ Pathological Investigation-এ অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না।

স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন ফরমে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না এবং

৪.৭ চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।

৫. পুলিশ নিয়োগ ২০২৫ সার্কুলার প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ:-

শারীরিক মাপ ও Physical Endurance Test-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
Physical Endurance Test-এ অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলার পুলিশ লাইন্সে উপস্থিত থাকতে হবে। নিম্নলিখিত কাগজপত্রসমূহ সঙ্গে আনতে হবে:

১. অ্যাডমিট কার্ড: Physical Endurance Test-এ অংশগ্রহণের জন্য ডাউনলোড করা প্রিন্টেড অ্যাডমিট কার্ডের ২ কপি সঙ্গে আনতে হবে।

২. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি।

৩. চারিত্রিক সনদপত্র: সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি।

৪. নাগরিকত্ব সনদপত্র: জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি।

৫. অভিভাবকের সম্মতিপত্র: আইনানুগ অভিভাবকের প্রদানকৃত সম্মতিপত্র (পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী)।

৬. জাতীয় পরিচয়পত্র: প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি। জাতীয় পরিচয়পত্র না থাকলে প্রার্থীর পিতা বা মায়ের জাতীয় পরিচয়পত্রের মূল কপি।

৭. সদ্য তোলা রঙিন ছবি: সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৮. মুক্তিযোদ্ধা কোটার প্রমাণপত্র: মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে তার সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে তার সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধার নামে জারি করা গেজেটের মূল কপি আনতে হবে।

৯. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রমাণপত্র: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে তাদের রাজা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রধান, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি।

১০. শারীরিক প্রতিবন্ধী কোটার প্রমাণপত্র: সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি।

১১. তৃতীয় লিঙ্গের প্রার্থীর প্রমাণপত্র: জেলা সিভিল সার্জন কর্তৃক সরবরাহকৃত প্রত্যয়নপত্র।

১২. চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র আনতে হবে।

বিঃদ্রঃ যথাযথ কাগজপত্র না থাকলে প্রার্থী নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ পড়তে পারেন। সকল প্রার্থীকে নির্ধারিত সময়ে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে।

পুলিশ নিয়োগ ২০২৫ সার্কুলার প্রশিক্ষণ এবং চাকরির সুবিধাসমূহ:-

  • প্রশিক্ষণ:পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক যোগ্য বিবেচিত প্রার্থীরা নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ৪ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
  • প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা:বিনা খরচে পোশাক সামগ্রী: প্রশিক্ষণ চলাকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী প্রদান করা হবে।
  • থাকা ও খাওয়া: প্রশিক্ষণকালীন থাকা ও খাবারের ব্যবস্থা বিনামূল্যে থাকবে।
  • চিকিৎসা সুবিধা: প্রশিক্ষণকালীন অবস্থায় বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।
  • প্রশিক্ষণ ভাতা:সরকারি বিধি অনুযায়ী প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।

পুলিশ নিয়োগ ২০২৫ সার্কুলার নিয়োগ ও চাকরির সুবিধাসমূহ:–

১. কনস্টেবল পদে নিয়োগ: সফলতার সাথে প্রশিক্ষণ শেষ করার পর, প্রার্থীরা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেড (৯,০০০-২১,৮০০ টাকা) এবং বিধি মোতাবেক অন্যান্য বেতন-ভাতাসহ কনস্টেবল হিসেবে নিয়োগ পাবেন।

২. জেলা বা ইউনিটে বদলি: নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা বা ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হবে এবং সেক্ষেত্রে তারা যোগদান করতে বাধ্য থাকবেন।

৩. শিক্ষানবিশকাল: প্রশিক্ষণ সম্পন্নের পর জেলা বা ইউনিট প্রধান শিক্ষানবিশকাল ঘোষণা করবেন।
শিক্ষানবিশকাল ২ বছর সন্তোষজনকভাবে সম্পন্ন হলে প্রার্থীরা স্থায়ী কনস্টেবল হিসেবে নিয়োগ পাবেন।

৪. বিবাহ: শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তদের অবিবাহিত থাকতে হবে।

৫. অতিরিক্ত সুবিধা:

  • বিনামূল্যে পোশাক সামগ্রী।
  • ঝুঁকি ভাতা।
  • চিকিৎসা সুবিধা।
  • পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য স্বল্প মূল্যে পারিবারিক রেশন।

৬. অগ্রগতির সুযোগ:

নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতির সুযোগ।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।

Police Bangladesh বিঃদ্রঃ প্রকাশিত শর্তাবলীর সকল নিয়ম যথাযথভাবে মেনে চলা আবশ্যক।

পুলিশ নিয়োগ ২০২৫ সার্কুলার সাধারণ নির্দেশনাবলি:-

১. কর্তৃপক্ষের অধিকার সংরক্ষণ: কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করার অধিকার সংরক্ষণ করেন।

২. তথ্য যাচাই: প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যাদি যাচাই বা তদন্তে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে, তাকে প্রশিক্ষণ হতে অব্যাহতি বা চাকরি হতে বরখাস্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের জন্য জমাকৃত প্রমাণপত্র যাচাইয়ে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে, একই ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩. কাগজপত্র ও পরীক্ষা সম্পর্কিত নির্দেশনা:

চাকরিতে প্রবেশকালীন চাহিত কাগজপত্র (যেমন- সনদপত্র ও প্রত্যয়নপত্র) ছাড়া শারীরিক মাপ, কাগজপত্র যাচাই কিংবা Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা মিথ্যা তথ্যসম্পন্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। মিথ্যা তথ্য প্রদান বা প্রতারণার প্রমাণ পাওয়া গেলে প্রার্থীর চাকরি অযোগ্য/বরখাস্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৪. পুলিশ বাহিনী বা সরকারি চাকরিতে বহিষ্কার:

কোনো প্রার্থী যদি পূর্বে পুলিশ বাহিনী বা অন্যান্য কোনো নিয়মিত বাহিনী বা সরকারি চাকরিরত অবস্থান থেকে বহিষ্কৃত হয়ে থাকেন তবে তাকে আবেদনের যোগ্য বিবেচনা করা হবে না।

৫. কর্তৃপক্ষের বিশেষ অধিকার: কর্তৃপক্ষের কোনো কারণ দর্শানো ব্যতীত যেকোনো আবেদন বা প্রার্থীর নিয়োগ বাতিল করার অধিকার সংরক্ষিত। নিয়োগ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

৬. ব্যায়ের দায়িত্ব: নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।

শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পরীক্ষা সম্পর্কিত সময়সূচি: প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে।

Police Bangladesh বিঃদ্রঃ প্রার্থীদের নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলতে হবে। নিয়ম ভঙ্গ বা তথ্য অসততার ক্ষেত্রে প্রার্থী অযোগ্য বলে গণ্য হবেন।

পুলিশ নিয়োগ ২০২৫ সার্কুলার

১০. শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test; লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি: প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে:

পরীক্ষার ধরন তারিখ সময় স্থান
শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test ১০, ১১ ও ১২ আগস্ট, ২০২৫ সকাল ০৮.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ
১৩, ১৪ ও ১৫ আগস্ট, ২০২৫ সকাল ০৮.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ
১৭, ১৮ ও ১৯ আগস্ট, ২০২৫ সকাল ০৮.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ
২০, ২১ ও ২২ আগস্ট, ২০২৫ সকাল ০৮.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ
লিখিত পরীক্ষা ২৩ আগস্ট, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ
২৯ আগস্ট, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ
১০ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ
৩১ আগস্ট, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ
০৬ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ
১২ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ
মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ
১৮ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকা স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠ

(Police Bangladesh) বিঃদ্রঃ প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে স্ব স্ব পরিদর্শন মাঠে উপস্থিত থাকতে হবে। পরবর্তী কোনো পরিবর্তন বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।

Views: 265

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
6

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

by admin
October 15, 2026
0
17

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও...

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

by admin
October 15, 2026
0
17

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ-মাঘে শীতের প্রকোপ বেশি থাকলেও এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইতে শুরু করেছে শীতের...

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

by admin
October 15, 2026
0
7

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
1

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
22

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      October 15, 2026
      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d