গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
“জেগে উঠো বাংলার বিবেক” এই স্লোগানে উদ্ধুদ্ধ হয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে ম. নূরুল ইসলাম (সংবাদ) কে সভাপতি ও মশিউর রহমান কাউসার (আমাদের সময়) কে সাধারণ সম্পাদক করে মোট ২৭সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হাতেম আলী সড়কস্থ সংগঠনের কার্যালয়ে সদস্যদের কন্ঠভোটে সর্বসম্মতিভাবে এ কমিটির আত্মপ্রকাশ ঘটে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ম. নুরুল ইসলাম। কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. রইছ উদ্দিন সঞ্চালনা করেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. রইছ উদ্দিন (যুগান্তর), মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান (তৃতীয়মাত্রা), মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দ্য মনিং গ্লোরী), সাংগঠনিক সম্পাদক শাহজাহান (দেশ রূপান্তর), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), প্রচার ও দপ্তর সম্পাদক সুমন এস (শুভদিন), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল (গণমুক্তি), সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রাজিব (আজকের শতাব্দী), কার্য্যনির্বাহী সদস্য কমল সরকার (যায়যায়দিন), তিলক রায় টুলু (ভোরের কাগজ), রায়হান উদ্দিন সরকার (দি নিউ নেশন), ফারুক আহাম্মদ (জি নিউজ), সুপক রঞ্জন উকিল (ভোরের দর্পণ), তৌহিদুল আমিন তুহিন (দিগন্ত বাংলা), শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), কামরুল হাসান লিটন (বাংলার দূত), ওমর ফারুক স্বাধীন (বাহাদুর), তাসাদদুল করিম (বাংলার নেত্র), শামীম আনোয়ার (ফুলতারা), দেলোয়ার হোসেন (আলোর দিগন্ত)। আলোচনায় সকল কলম সৈনিকগণ দেশ ও জাতীর স্বার্থে সকলে মিলে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Views: 277
Related