জামালপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের জামালপুর জেলা কমিটি গঠিত হয়েছে। মো. নুরুল্লাহ কে সভাপতি ,মো: লিয়াকত হোসাইন কে সাধারণ সম্পাদক ও এডভোকেট সাঈমা আক্তার কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের ময়মনসিংহ বিভাগীয় কমিটি সভাপতি কেএম জসিম উদ্দিন পত্রে স্বাক্ষরিত দুই বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেন।
অসহায় ও নির্যাতিত নারী-পুরুষ তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত সাহায্য পেতে এবং মানবধিকার লংঘন জনিত যেকোনো কর্মকান্ড প্রতিরোধে ভূমিকা পালন করবে উক্ত কমিটি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







