Monday, October 19, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

বাংলাদেশ সংবিধানের সাথে ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধনের দাবীতে গোলটেবিল আলোচনা

admin by admin
December 2, 2024
in চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ সংবিধানের সাথে ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধনের দাবীতে গোলটেবিল আলোচনা

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে ০২ ডিসেম্বর ২০২৪, সোমবার সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “বাংলাদেশ সংবিধানের সাথে ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধনের দাবীতে গোলটেবিল আলোচনা” অনুষ্ঠিত হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রামে তৎকালীন শান্তি বাহিনী রক্তের হোলি খেলায় মেতে ছিলো। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে ঐতিহাসিক পার্বত্য চুক্তি হলে অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার অবসান ঘটাবে বলে প্রত্যাশা করেছিলাম। আজ সেই শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি হচ্ছে। শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পর খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শান্তি বাহিনীর শীর্ষ গেরিলা নেতা সন্তু লারমা তার বিপুল সংখ্যক সহযোগীদের নিয়ে অস্ত্র সমর্পণের মধ্যদিয়ে আত্মসমর্পণ করে। সরকার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ প্রদান করে। আশা ছিলো পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করবে, তবে না হয়ে আজ ৫ টি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে, পাঁচটি সশস্ত্র গ্রুপের মধ্যে চলছে অস্ত্রের মহড়া, মহা উৎসবে চলছে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড।

শান্তি চুক্তির পর কেটে গেছে ২৭ টি বছর। একের পর এক চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়িত হচ্ছে পাহাড় জুড়ে। সরকারের দাবি চুক্তির অধিকাংশ ধারাই এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট কিছু ধারা বাস্তবায়নাধীন। তবে জেএসএসের এ শান্তি চুক্তি সম্পাদনের বিরোধিতায় রয়েছে সংগঠনটির বিবদমান একটি গ্রুপ। পরবর্তীতে যারা ইউপিডিএফ (ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) নামে নিজেদের আত্মপ্রকাশ করে। শান্তি চুক্তির পর জেএসএসের সামরিক উইং শান্তি বাহিনী বিলুপ্ত ঘোষিত হয়েছে। এ উইংয়ের সদস্যদের অনেককে সরকার নানাভাবে পুনর্বাসিত করেছে। এর পাশাপাশি পাহাড়ের উন্নয়নের জন্য গত ২৭ বছরে যে বিপুল অঙ্কের অর্থ ব্যয়ে নানা স্থাপনা প্রতিষ্ঠা হয়েছে তা অভাবনীয় হলেও গত দুই দশকে পাঁচটি গ্রুপের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পাহাড়ের বাসিন্দারা যদি একটা কলার ছড়া বাজারে বিক্রি করতে যায়, তাহলে চাঁদা দিতে হয়। মূলত এই পাঁচ  সশস্ত্র গ্রুপকে নির্ধারিত হারে চাঁদা দেওয়া ছাড়া কোনো পাহাড়ি ও বাঙালির রক্ষা নেই। প্রতিদিন কয়েক কোটি টাকা এ পাঁচটি গ্রুপ পার্বত্য অঞ্চলে যার যার নির্ধারিত এলাকা থেকে তুলছে। এ পাঁচটি গ্রুপের চাঁদা ছাড়া পার্বত্য অঞ্চলে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয় না।

একদিকে চুক্তির পর পার্বত্য অঞ্চলে একে একে কয়েকটি সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু), জেএসএস (এম এন লারমা), ইউপিডিএফ (প্রসিত), ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও কেএনএফ পার্বত্য অঞ্চলে দাঁবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তাদের কাছে পাহাড়ি বাঙালিরা জিম্মি। এই  সশস্ত্র সংগঠন গুলো অবসান যতদিন
পর্যন্ত না হবে ততদিন পাহাড়ে শান্তি আসবে না, তাই তাদের নির্মূল করা জরুরী।  অন্যদিকে শান্তিচুক্তি বাস্তবায়নের শর্তানুযায়ী এ পর্যন্ত একটি ব্রিগেডসহ ২৩৮টি বিভিন্ন ধরনের নিরাপত্তা বাহিনীর ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। শান্তি চুক্তির খন্ড খন্ডের ৩৪ ধারা অনুযায়ী ইতোমধ্যে খাগড়াছড়ি জেলার ৩০টি বিভাগ, রাঙামাটি জেলার ৩০টি বিভাগ এবং বান্দরবান জেলার ২৮টি বিভাগ হস্তান্তর করা হয়েছে। ঘ খন্ডের ১ ধারা অনুযায়ী ভারত প্রত্যাগত ১২ হাজার ২২৩টি উপজাতীয় শরণার্থী পরিবারকে ইতোমধ্যে প্রত্যাবাসন করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। ২০ বছর পূর্বে যারা চাকরি ত্যাগ করেছিল তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। তাদের পুনর্বাসন নিশ্চিত করার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রত্যাবাসিত শরণার্থীদের ভূমি সমস্যার সমাধান কল্পে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়েছে।

শান্তিচুক্তি করার সময় বাঙালি জনগোষ্ঠীর জাতিসত্তাকে অস্বীকার করে তাদের ‘অ—উপজাতি’ আখ্যা দিয়ে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে। শুধু তাই নয় চুক্তির ‘ক’ খন্ডের ১ নং ধারায় ‘উভয়পক্ষ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রায় অর্ধেক জনগোষ্ঠী বাঙালির অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকান্ড, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধায় পার্বত্য উপজাতিদের নানা অগ্রাধিকার শর্তযুক্ত করে বাঙালিদের প্রতি বৈষম্য করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় প্রথাগত রীতি অনুসরণের বিধান যুক্ত করায় সেখানে বসবাসরত বাঙালিরা ভূমিহীন ও বাস্তচ্যুত হবার আশঙ্কায় দিন গুনছে।

সন্তু লারমার জেএসএস সহ কয়েকটি সশন্ত্র গ্রুপ নিজেদের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে পার্বত্য চট্টগ্রামকে চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত করেছে। সেখানে চাঁদাবাজি একটা সিস্টেমে পরিণত হয়েছে। ডিম, মুরগী, ফল, সবজি বিক্রি থেকে শুরু করে সব ধরনের কৃষিকাজ, ব্যবসা, অন্যান্য অর্থনৈতিক কর্মকান্ডসহ সব ধরনের পেশার উপর নির্ধারিত হারে চাঁদা ধার্য করে বছরে প্রায় ৪শ’ কোটি টাকার বেশি অর্থ চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে তারা হত্যা, গুম, অপহরণ, নির্যাতন চালায়। শান্তিচুক্তি করা হয়েছে বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি আনুগত্য পোষণ করার জন্য। অথচ জেএসএস সভাপতি প্রতিমন্ত্রী পদমর্যাদা ভোগ করার পরও একুশে ফেব্রুয়ারী, শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের মতো জাতীয় দিবসগুলো পালন করেন না। তিনি এখনো বাংলাদেশের ভোটার হননি বলে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ রয়েছে।

শান্তি চুক্তিতে উপজাতীয় জনগোষ্ঠীকে বাংলাদেশের মূল স্রোতধারা থেকে সর্বক্ষেত্রে বাড়তি সুযোগ সুবিধা দেয়া হয়েছে। অথচ এর সুযোগ নিয়ে আঞ্চলিক সংগঠনগুলো ও তার সমর্থকেরা বাংলাদেশের জাতীয় চেতনা, সার্বভৌমত্ব, অখন্ডতা, উন্নয়ন এর বিরুদ্ধে বিদ্বেষমূলক ও ঘৃণা ব্যাঞ্জক প্রচারণা চালিয়ে যাচ্ছে অবিরত। তারা দেশি—বিদেশি ইন্ধনে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন জুম্মল্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছে। শান্তিচুক্তিতে তারা ‘উপজাতি’ হিসেবে নিজেদের স্বীকৃতি দিলেও এখন নিজেদের ‘আদিবাসী’ হিসেবে দাবি করছে। শান্তিচুক্তি সম্পাদনের পরপরই সন্তু লারমার পক্ষ থেকে দাবি করা হয়, শান্তিচুক্তির একটি অলিখিত রূপ ছিলো এবং সেই অলিখিত শান্তিচুক্তিও
বাস্তবায়ন করতে হবে। তাদের সেই দাবি মেনে ভূমি কমিশন আইন—২০০১ এর অধিকতর সংশোধনী ২০১৬ জাতীয় সংসদের পাশ করা হয়েছে। শান্তিচুক্তি বাস্তবায়নের পূর্বেই বলা হয়েছে, শান্তিচুক্তি হচ্ছে পাহাড়ে শান্তি স্থাপনের একটি আকাংখা। কিন্তু সেই শান্তিচুক্তিতেই এমন কিছু ধারা সংযোজিত হয়েছে যা বাংলাদেশের পবিত্র সংবিধান ও প্রচলিত বহু আইনের সাথে সাংঘর্ষিক। একই সাথে তা বৈষম্যমূলক ও সাম্প্রদায়িক। ইতোমধ্যে শান্তিচুক্তির বিভিন্ন ধারা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করা হয়েছে। এই রিটের রায়ে উচ্চ আদালত শান্তিচুক্তির অনেকগুলো ধারা অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছে। যদিও উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দেয়া হয়েছে। মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এদিকে ২০১৫ সালের ৯ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘পার্বত্য চট্টগ্রাম আইনের সমন্বয়ের পথে’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা রাজধানীর একটি আবাসিক হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য ২৬টি জাতীয় আইন এবং পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সুনির্দিষ্ট ১২টি আইনসহ মোট ৩৮টি আইন সংশোধন করা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন নিয়ম, প্রবিধান এবং বিভিন্ন সাংগঠনিক কাঠামোরও সংশোধন করা প্রয়োজন। শান্তিচুক্তির আওতায় গঠিত ভূমি কমিশন আইনের সর্বশেষ সংশোধনীকে বিশেষজ্ঞরা রাষ্ট্রীয় অখন্ডতা, কর্তৃত্ব ও এখতিয়ার বিরোধী বলে মন্তব্য করেছেন। এতে প্রমাণিত হয়, শান্তিচুক্তির কিছু অংশের সাথে বাংলাদেশের পবিত্র সংবিধান ও প্রচলিত আইনের সাংঘর্ষিক অবস্থান রয়েছে।

বাংলাদেশের সংবিধানও ১৬ বার সংশোধিত করা হয়েছে। কিন্তু পার্বত্য চুক্তি সংশোধিত হচ্ছে না। কোনো চুক্তি বা আইন তো আর সংবিধানের ঊর্ধ্বে স্থান পেতে পারে না। কেননা, আইন ও চুক্তি হয়ে থাকে সংবিধানের আওতায়। শান্তিচুক্তিও সেভাবে বাংলাদেশ সংবিধানের আওতায়ই হয়েছে। সেকারণে শান্তিচুক্তিতে সংবিধান বহির্ভূত বা সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু থাকা উচিত নয়। শান্তিচুক্তির দুই যুগে এসে আজ সময়ের দাবি এ  শান্তিচুক্তি সংশোধনের । তাতে একদিকে সংবিধান, রাষ্ট্রীয় অখন্ডতা ও নাগরিকের প্রতি বৈষম্যমূলক যেসব ধারা, উপধারা দৃশ্যমান হবে তা সংশোধন করা যেতে পারে, অন্যদিকে শান্তিচুক্তি বাস্তবায়ন বেগবান হতে পারে এমন ধারা সংযোজনও করা যেতে পারে। আর এ পথেই বইতে পারে পার্বত্য চট্টগ্রামে প্রকৃত শান্তির ফল্গুধারা। তাই আজকের গোলটেবিল আলোচনা থেকে সরকারের কাছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাংলাদেশের পবিত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধণ পূর্বক চুক্তির পূনঃমূল্যায়ন করার দাবী জানাচ্ছি এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনে ব্যর্থ আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার অপসারণ, পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রত্যাহারকৃত নিরাপত্তাবাহিনীর ক্যাম্প পূনঃস্থাপনের জোর দাবী জানাচ্ছি।

গোলটেবিল আলোচনায় নাগরিক পরিষদ ঢাকা মহানগর এর সভাপতি আব্দুল হামিদ রানার সভাপতিত্বে ও মোস্তফা আল ইজাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যুগ্ম সদস্য সচিব (এবি পার্টি), প্রধান আলোচক ইঞ্জিনিয়ার আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া— প্রতিষ্ঠাতা ও সভাপতি স্থায়ী কমিটি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির—সহ সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, শেখ আহমেদ রাজু, সহ সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, আলমগীল কবির,সাধারণ সম্পাদক— পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, এডভোকেট আলম খান, সহকারী এ্যাটর্নী জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, যুগ্ম সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, প্রিন্সিপল আবু তাহের, সদস্য স্থায়ী কমিটি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, আবুল কালাম আজাদ, সদস্য, স্থায়ী কমিটি— পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মোঃ রেজাউল করিম, সদস্য, স্থায়ী কমিটি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মোঃ শাহাদাত হোসেন কায়েস, সভাপতি— পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি, রাসেল মাহমুদ সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা মহানগর, রিয়াজুল হাসান, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ।

Views: 279

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

by admin
October 19, 2026
0
10

হুথিদের একের পর এক হামলার ঘটনায় ঢাকা থেকে সৌদি আরব রুটে ১১৮টি ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এর মধ্যে ৫২টি...

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

by admin
October 19, 2026
0
8

মা ইলিশ সংরক্ষণে জাতীয় সংসদের ১১১ এমপিকে নির্দেশনা (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। রোববার (১৮...

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

by admin
October 19, 2026
0
11

প্রশাসনে কর্মরত সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১...

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

by admin
October 19, 2026
0
6

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম শুরু করতে সরকার নানা...

বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে

by admin
October 19, 2026
0
11

  ​ (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়েও কাঙ্ক্ষিত তথ্য...

বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

by admin
October 19, 2026
0
3

  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার October 19, 2026
  • প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের October 19, 2026
  • ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী October 19, 2026
  • মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা October 19, 2026
  • সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি October 19, 2026
  • তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী October 19, 2026
  • বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির October 19, 2026
  • সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার October 19, 2026
  • বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে October 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১০হাজার টাকা জরিমানা October 19, 2026
  • বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প October 19, 2026
  • মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না October 19, 2026
  • হ্যামট্রামিকের মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে মুহিত মাহমুদ October 19, 2026
  • আল্লাহর ওপর ভরসা, জীবনের প্রতি কৃতজ্ঞতা-প্রতিবেদক: এমডি নাসির October 19, 2026
  • শিক্ষা সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ১২০০ October 19, 2026
  • বোনের ফোনে পাওয়া পারিবারিক টেক্সট বার্তার সূত্র ধরে ইলহান ওমরের বাড়িতে অভিযান October 19, 2026
  • রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- October 19, 2026
  • হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন October 19, 2026
  • রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন October 19, 2026
  • একটি ভোট অনেক গুলো স্বপ্ন- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন  October 19, 2026
  • মিরসরাইয়ে ১২ ফুটের অজগর উদ্ধার, ইকোপার্কের বনে অবমুক্ত October 19, 2026
  • হিসাব বিজ্ঞান সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রজত জয়ন্তী October 19, 2026
  • মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন October 19, 2026
  • ফ্যাসিষ্টদের পথ কি জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে : ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী October 19, 2026
  • দুর্গাপূজা মÐপে দায়িত্বরত অসুস্থ আনসার সদস্যের হাসপাতালে মৃত্যু October 19, 2026
  • মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২২ লাখ টাকা October 19, 2026
  • চিনিগুঁড়া ধানে দুর্গাপ্রতিমা, খুলনায় নজর কাড়ছে ব্যতিক্রমী শিল্পকর্ম October 19, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  তিন মাস পর দুয়ার খুলেছে, জেলেদের সামনে নতুন সংকট October 19, 2026
  • বিচারালয়সহ সকল বিভাগের দুঃশাসন হটাও – ইসলামী কল্যাণরাষ্ট্র কায়েম করো : আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন October 19, 2026
  • মিরসরাইয়ে পাঁচ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল হস্তান্তর সনদ দিল বেজা October 19, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      October 19, 2026
      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      October 19, 2026
      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      October 19, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d