Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বাংলা নতুন বছরে কী প্রত্যাশা রাজনীতিবিদদের

admin by admin
April 14, 2026
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
77
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে সারা দেশেই উৎসবের আমেজ বিরাজ করছে। শহর থেকে গ্রাম সব জায়গায়ই একই দৃশ্য। প্রায় প্রতিটি সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দিনটিকে বিশেষভাবে বরণ করা হচ্ছে। নতুন বছর নিয়ে দেশের রাজনীতিবিদরা নানা পরিকল্পনা করেছেন— বিশেষ করে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান। এ বিষয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, একটি অহিংস বাংলাদেশ দেখতে চান। বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক ঐক্য কামনা করেন তারা। এছাড়া সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বৈষমহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নেতাদের।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, নতুন বছর আসে, পুরোনো চলে যায়। তবে এতেই দিনের গুরুত্ব কমে যায় না। নতুন বছরে মানুষের প্রত্যাশা অনেক। কারণ গেল বছরের শেষটা আমাদের ভালো যায়নি। সংসদের প্রথম অধিবেশনের দিন থেকেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ওঠেছে। অধ্যাদেশগুলো পাস হচ্ছে না। চব্বিশের জুলাইকে কেন্দ্র করে গড়ে ওঠা ঐক্যটা আর নেই। তাই নতুন বছরে নেতিবাচক কর্মকাণ্ডের বদলে ইতিবাচক ধারাকে উৎসাহিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ- সম্পাদক নিলুফার চৌধুরী মনি বলেন, বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য। কৃষি প্রধান দেশ হিসেবে দিনটি নিয়ে গ্রামে-গঞ্জে নানা আয়োজন থাকে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে নতুন বছরে মানুষের হৃদয়ের কাছাকাছি যেতে চাই। আমাদের গণতন্ত্র বহুদিন ধরেই নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। তখন পহেলা বৈশাখে তো এ নিয়ে বড় প্রত্যাশা থাকবেই। আশা করি, নতুন বছরে আমাদের গণতন্ত্র আরও সুসংহত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রথমে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। যেকোনও নতুন বিষয়ে মানুষের আগ্রহ থাকে বেশি। নতুন বছরে আমরা চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশিত বাংলাদেশের বাস্তবায়ন দেখতে চাই। সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে জুলাই সনদের অনেক কিছুই বাতিল করেছে— যা মানুষের মনে আঘাত দিয়েছে। আমরা মনে করি, সরকারের এখনও গণরায়কে শ্রদ্ধা জানানোর সুযোগ আছে। নতুন বছরে সরকার সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে সেই প্রত্যাশা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নতুন বছরে দেশের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, একটি ফ্যাসিবাদী পরিস্থিতি থেকে মুক্ত হতে চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার রক্ত ঝরেছে। তবে সেই রক্ত সিঁড়ি বেয়ে ক্ষমতায় যাওয়া সরকার গণভোটের রায়কে প্রত্যাখ্যান করেছে— যা শহীদদের প্রতি অবজ্ঞার শামিল। নতুন বছরে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের পাশাপাশি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠবে, সে প্রত্যাশা করছি।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আমার প্রত‍্যাশা নতুন কিছু না, শুধু একটু পরিবর্তন চাই। বৈশাখের প্রথম দিন থেকে আজকের দিনটা যেন একটু ভালো হয়। কাল যা পারিনি, আজ যেন তা পারি। ভুল শুধরে নিয়ে যেন শুদ্ধতার পথে চলতে পারি। আগামী দিনের বাংলাদেশটা এমন  হোক— যাতে এই দেশে জন্মেছি বলে আমাদের মনে কোনো আক্ষেপ না থাকে। এমন একটা দেশ যেখানে সব নাগরিকের মাঝে স্বাধীনতা-সার্বভৌমত্ব, ধর্মীয় বিশ্বাস ও সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যেন ন‍্যূনতম জাতীয় ঐক‍্য গড়ে উঠে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, সারা বিশ্ব আজ গভীর সংকটকাল অতিক্রম করছে। ইরানে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ গোটা বিশ্বকে অস্থির করে তুলেছে। তীব্র জ্বালানি সংকটে বাংলাদেশসহ সারা দুনিয়ায় অর্থনৈতিক সংকট বাড়ছে। শিল্প-কৃষি, বাণিজ্যসহ খাদ্য নিরাপত্তা হুমকিতে। এই যুদ্ধের রেশ চলবে গোট বছরজুড়ে।

এমন পরিস্থিতিতে আমাদের সামনে হাজির হয়েছে বাংলা নববর্ষ। সারা দেশের মানুষ ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে এই নববর্ষ উদযাপন করবে।

কিন্তু এরই মধ্যে উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে, নববর্ষের শোভাযাত্রাকে বিগত অন্তর্বর্তী সরকার ‘আনন্দ শোভাযাত্রা’ বানিয়েছিল। এবারে নির্বাচিত সরকারের সংস্কৃতি মন্ত্রী প্রথমে বর্ষবরণে ‘মঙ্গল শোভাযাত্রা’ অনুষ্ঠানের কথা বললেও শেষে আবার ‘বৈশাখী শোভাযাত্রা’ করার ঘোষণা দিয়েছে। মৌলবাদী গোষ্ঠীর দাবি ‘মঙ্গল শোভাযাত্রা’ নাকি হিন্দুয়ানী শব্দ, ফলে এটা পরিবর্তন করতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন ‘মোটিফ’ তৈরিতেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। জনমনে প্রশ্ন ‘মঙ্গল’ যদি হিন্দুয়ানী হয় তাহলে ‘মঙ্গলবার’, ‘মঙ্গল গ্রহ’ এগুলোও কি পরিবর্তন করতে হবে?

এছাড়া নববর্ষের প্রাক্কালে চিহ্নিত ধর্মান্ধ গোষ্ঠী ১১ এপ্রিল কুষ্টিয়ায় পীরের দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে পীরকে কুপিয়ে হত্যা করেছে। ১০ এপ্রিল খোদ রাজধানীতে শাহবাগ থানার সামনে ট্রান্স জেন্ডারদের ওপরও একই সাম্প্রদায়িক গোষ্ঠী হামলা করেছে। ২০২৪ এর জুলাই আন্দোলনের পর সারা দেশে শতাধিক পীরের মাজার, বাউল আখড়া, ভিন্ন ধর্ম ও মতাবলম্বীদের ওপর হামলা করেছে। মাজার, দরগা, আখড়া ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। ৩ জনকে হত্যা করা হয়েছে। একই মুসলিম ধর্মাবলম্বী ভিন্ন মতের ওপরও অপর অংশ হামলা, হত্যা করেছে। এতে ভিন্ন ধর্ম ও মতের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে এক মবের রাজত্ব কায়েম হয়েছে।

নববর্ষে আমরা ওইসব মব সন্ত্রাস, ভিন্ন ধর্ম, জাতি ও মতের মানুষের মধ্যে আবহমানকাল চলে আসা সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যাশা করি।

রাষ্ট্র, সরকার সকল মত-পথ, ধর্ম-বর্ণ, জাতির মানুষ তথা সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে এটাই কাম্য।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বাংলা নববর্ষে সারা দেশের সব মানুষেরই ছোট্ট একটি প্রত্যাশা থাকে— সবার মঙ্গল হোক। সব ধরনের গ্লানি দূর করে সবার মধ্যে সহনশীলতা তৈরি হবে। নতুন বছরে আমারও সেই প্রত্যাশা।

বিএনপির নেতা ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, দীর্ঘ দিন পর আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে। নতুন বছরে প্রত্যাশা, গণতন্ত্র চর্চা যেন আরও সুসংহত হয়। এছাড়া সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেন গড়তে পারি। আর বৈশ্বিক যুদ্ধ-বিগ্রহ ও অর্থনৈতিক পরিস্থিতিতে সফলভাবে সবকিছু মোকাবিলার প্রত্যাশা থাকবে।

খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী বলেন, বাংলা নববর্ষের দেশের সব মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা দেয়। আমরা মনে করি, নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা তৈরি হয়। তবে আমাদের সংস্কৃতি চর্চা যেন সুস্থ ধারার হয়। তিনি বলেন, চব্বিশের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের পথরেখায় চলছি। তবে সরকার গণভোটের রায়কে বাস্তবায়ন না করতে নানা রকম অপচেষ্টা করছি। ভিন্নমত থাকলেও আমরা যেন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকতে পারি। নতুন বছরে সেটাই প্রত্যাশা।

Views: 243

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

by admin
October 16, 2026
0
6

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোনা মদন...

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
20

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
13

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
185

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

by admin
October 15, 2026
0
17

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। সংবিধান সংস্কার...

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

by admin
October 15, 2026
0
18

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর চৌধুরীকে রবিবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

      মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

      October 16, 2026
      মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

      মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

      October 16, 2026
      রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি

      হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d