নোমান সাবিত/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউ ইর্য়কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানগণের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্ষ্ট লেডি এ অনুষ্ঠানের আয়োজন করেন। আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে অভ্যর্থনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ম্যানহাটনের হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘বাইডেন ও ফার্ষ্ট লেডি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান।’
তিনি বলেন, এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে, পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। বাংলাদেশ সফরে বাইডেনকে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১১ নভেম্বর) বিকালে...







