Sunday, October 25, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

বাইডেনের প্রতিশ্রুতির আওতায় বৈধতা পাবেন ৫ লাখ অনাবাসী

admin by admin
August 22, 2024
in /প্রবাসী খবর, বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ইমা এলিস নিউ ইয়র্ক প্রতিনিধি: চলতি বছরের জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ‘প্রতিশ্রুতির জায়গা’র নীতির আওতায় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস আবেদন গ্রহণ শুরুর ঘোষণা দিয়েছে। অনেক অভিবাসী স্বামী/স্ত্রী, যারা এখনো আইনতভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন না, তারা ‘পারোল ইন প্লেস’ নামে পরিচিত একটি প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারবেন। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন এবং গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অনুমান করছে যে, প্রায় ৫ লাখ অনাবাসী স্বামী/স্ত্রী এবং প্রায় ৫০ হাজার শিশু এ প্রোগ্রামের জন্য যোগ্য হতে পারে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে ১৯ আগস্ট সোমবার একটি ফেডারেল রেজিস্ট্রার নোটিশের মাধ্যমে ‘কিপিং ফ্যামিলিস টুগেদার’ নামে একটি প্রক্রিয়া চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার আওতায় নির্দিষ্ট কিছু অনিবাসী স্বামী/স্ত্রী এবং সৎ-সন্তানদের জন্য সুবিধা প্রদান করা হবে, যাদের স্বামী/স্ত্রী মার্কিন নাগরিক। এর মূল লক্ষ্য হলো পারিবারিক ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি করা, আমেরিকান সম্প্রদায়গুলোর অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা, অংশীদার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করা, মার্কিন সরকারের সীমিত সম্পদের ওপর চাপ কমানো এবং জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তার উদ্দেশ্যগুলো আরো সুদৃঢ় করা।
‘অনাবাসী স্বামী/স্ত্রীরা, যাদের অনেকেই মা-বাবা, প্রায়ই আমাদের অভিবাসন ব্যবস্থার অযাচিত বাধাগুলোর কারণে অনিশ্চয়তার মধ্যে বাস করেন। এ প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন পরিবারগুলোকে একত্রে রাখা হবে এবং যারা আইনতভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার যোগ্য, তাদের জন্য অযাচিত বাধাগুলো দূর করা হবে’। বলেছেন ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের পরিচালক উর এম জাড্ডো। এ প্রক্রিয়া অভিবাসন ব্যবস্থায় আরো দক্ষতা তৈরি করবে, কার্যকর স্ক্রিনিং ও যাচাইকরণ পরিচালনা করবে এবং এমন অনিবাসীদের ওপর ফোকাস করবে, যারা আমেরিকান সম্প্রদায়গুলোর সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করেছে এবং সেগুলোতে অবদান রেখেছে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে এ প্রক্রিয়ার জন্য যোগ্য ব্যক্তিদের আবেদন গ্রহণ শুরু করেছে। আবেদনকারীদের অবশ্যই আই-১৩১এফ ফরম, অনলাইনেই মাধ্যমে জমা দিতে হবে এবং একটি মাই ইউএসসিআইএস অ্যাকাউন্ট খুলতে হবে। ফাইলিং ফি নির্ধারণ করা হয়েছে ৫৮০ ডলার। তবে আই-১৩১এফ ফরমের জন্য ফি মওকুফের আবেদন গ্রহণ করা হবে না।
যোগ্য বিবেচিত হওয়ার জন্য, অনিবাসী স্বামী/স্ত্রীদের অবশ্যই নিম্নোল্লিখিত শর্তগুলো পূরণ করতে হবে, যুক্তরাষ্ট্রে প্রবেশ বা অনুমতি ছাড়াই উপস্থিত থাকতে হবে। ২০১৪ সালের ১৭ জুন থেকে নিরবচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। ২০২৪ সালের ১৭ জুনের আগে বৈধভাবে মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহিত হতে হবে। অযোগ্য অপরাধমূলক ইতিহাস থাকতে পারবে না এবং জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা বা সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়া যাবে না। বায়োমেট্রিকস জমা দিতে হবে এবং প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড চেক ও জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
অনাবাসী সৎ-সন্তানদের অবশ্যই নিম্নোল্লিখিত শর্তগুলো পূরণ করতে হবে। ২০২৪ সালের ১৭ জুন তারিখে ২১ বছরের কম বয়সী এবং অবিবাহিত থাকতে হবে। যুক্তরাষ্ট্রে প্রবেশ বা অনুমতি ছাড়াই উপস্থিত থাকতে হবে। ২০২৪ সালের ১৭ জুন থেকে নিরবচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। ২০২৪ সালের ১৭ জুনের আগে এবং ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে তাদের অনিবাসী পিতামাতা একটি বৈধ বিয়েতে আবদ্ধ হতে হবে। অযোগ্য অপরাধমূলক ইতিহাস থাকতে পারবে না এবং জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা বা সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়া যাবে না। বায়োমেট্রিকস জমা দিতে হবে এবং প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড চেক ও জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস প্রোগ্রামের অখণ্ডতা এবং প্রতারণা প্রতিরোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বৈধ বিয়ের অস্তিত্ব সমর্থনকারী প্রমাণ যাচাই করার জন্য ইউএসসিআইএস বিদ্যমান প্রশিক্ষণ এবং অনুশীলন ব্যবহার করবে। আই-১৩১ এফ ফরমের চূড়ান্ত বিবেচনার সময়, ইউএসসিআইএস কঠোর পদ্ধতি প্রয়োগ করবে যাতে প্রতারণামূলক বিবাহের ভিত্তিতে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া না হয়।
ডিএইচএস অনুমান করে যে প্রায় ৫ লাখ অনিবাসী স্বামী/স্ত্রী এবং ৫০ হাজারের বেশি অনিবাসীর সন্তানরা এ যোগ্যতার মানদ- পূরণ করতে পারে। যদি তাদের প্যারোল মঞ্জুর করা হয়, তাহলে এদের মধ্যে যারা অন্যভাবে যোগ্য, তারা দেশ ছাড়াই বৈধ স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারে। ‘কিপিং ফ্যামিলিস টুগেদার’ দীর্ঘদিন ধরে কংগ্রেস সমর্থিত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মী এবং প্রবীণদের কিছু পরিবারের সদস্যদের জন্য একটি অনুরূপ প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। নতুন এই প্রোগ্রামটি বহিষ্কারের হুমকি দূর করার একটি বিরল সুযোগ প্রদান করবে, তবে এই প্রোগ্রামটি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং এটি প্রেসিডেন্ট নির্বাচনের পরে টিকে থাকবে কি না-তা নিয়ে উদ্বেগ রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম বহিষ্কার কার্যক্রম পরিচালনা করবেন, অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিবাসন সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছেন। এ প্রোগ্রামটি বাইডেন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসী পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

Views: 187

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

by admin
October 25, 2026
0
9

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাঠ প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও অস্বাভাবিক ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। নিজের সম্ভাব্য মৃত্যুর...

বিদেশি পর্যটকের থেকে বৈদেশিক মুদ্রা রাখা যাবে আয়ের ৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রিসোর্ট

বিদেশি পর্যটকের থেকে বৈদেশিক মুদ্রা রাখা যাবে আয়ের ৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রিসোর্ট

by admin
October 25, 2026
0
8

পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাবে জমা...

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

by admin
October 25, 2026
0
31

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে আজ রোববারই ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা চালাতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত...

ফ্রান্সজুড়ে আবারও নাগরিক অস্থিরতা, কয়েকটি নগরীতে বিক্ষোভ

ফ্রান্সজুড়ে আবারও নাগরিক অস্থিরতা, কয়েকটি নগরীতে বিক্ষোভ

by admin
October 25, 2026
0
7

ফ্রান্সে জ্বালানির দাম বৃদ্ধি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং শিক্ষা খাতের সংকটের প্রতিবাদে নতুন করে তীব্র নাগরিক অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে...

দিল্লির ১৩০ বছরের পুরোনো ঐতিহাসিক রেসকোর্স মসজিদের পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে

দিল্লির ১৩০ বছরের পুরোনো ঐতিহাসিক রেসকোর্স মসজিদের পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে

by admin
October 25, 2026
0
32

দিল্লির ১৩০ বছরের পুরোনো ঐতিহাসিক রেসকোর্স মসজিদের পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক হুদা জারিওয়াল এক ভয়াবহ তথ্য...

অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর

অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর

by admin
October 25, 2026
0
14

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,   মানুষের জীবন বড়ই ক্ষণস্থায়ী। অথচ এই ক্ষণিকের জীবনে আমরা কত অহংকার করি, কত ক্ষমতার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি October 25, 2026
  • পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার October 25, 2026
  • রায়পুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচার October 25, 2026
  • জাতিসংঘ ঘোষণাপত্রের আর্টিকেল ২৬ অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি October 25, 2026
  • কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই October 25, 2026
  • কালিয়াকৈরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে এলাকাবাসী October 25, 2026
  • লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল October 25, 2026
  • ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ October 25, 2026
  • ভূমি অফিসের  সহকারীর ঘুষ বাণিজ্য October 25, 2026
  • মধুপুরে চাড়ালজানী ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সিজন-২ অনুষ্ঠিত October 25, 2026
  • যশোরে ধোপাখোলা স.প্রা. বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ October 25, 2026
  • যশোর সদর সাব রেজিস্ট্রার কতৃক রেলগেট প.পাড়ায় নালিশী জমির তদন্ত প্রতিবেদন পেশ October 25, 2026
  • মহালছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা, স্বামী বলছেন আত্মহত্যা October 25, 2026
  • সাংবাদিকতায় বিশেষ অবদানে শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড পেলেন মাকসুদ আলম October 25, 2026
  • বিদেশি পর্যটকের থেকে বৈদেশিক মুদ্রা রাখা যাবে আয়ের ৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রিসোর্ট October 25, 2026
  • রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫ হাজার টাকা জরিমানা হবে-বিষয়টি এমন নয় October 25, 2026
  • পাঠ্যবইয়ে প্রতীক দাঁড়িপাল্লার ছবি থাকায় সংশোধন হচ্ছে ৩৮ লাখ বই October 25, 2026
  • দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রæপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাদেকুল নির্বাচিত October 25, 2026
  • আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু October 25, 2026
  • মিরসরাইয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুবার আগুন, পুড়ল বসতঘর October 25, 2026
  • ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র October 25, 2026
  • ফ্রান্সজুড়ে আবারও নাগরিক অস্থিরতা, কয়েকটি নগরীতে বিক্ষোভ October 25, 2026
  • প্রতীকহীন ইউপি নির্বাচন: তিতাসে বিএনপির দলীয় সমর্থন পেতে হেভিওয়েট নেতাদের তুমুল দৌড়ঝাঁপ, নীরবে কৌশল সাজাচ্ছে জামায়াত October 25, 2026
  • প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন স্থগিত October 25, 2026
  • টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত October 25, 2026
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় ঐক্যে ভাঙনের সুর October 25, 2026
  • সাদপন্থীরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী October 25, 2026
  • দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে October 25, 2026
  • আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে October 25, 2026
  • ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে যেখানে সাগরের বুকে ভেসে উঠত এক অপরূপ দৃশ্য October 25, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি

      দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি

      October 25, 2026
      পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার

      পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার

      October 25, 2026
      রায়পুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচার

      রায়পুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচার

      October 25, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d