এস.এম. সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে জোয়ারের পানিতে ভেসে আশা একটি মৃত ডলফিন উদ্ধার করেছে জেলেরা। শুক্রবার পুরাতন থানা নদীর তীরবর্তী খেয়াঘাট এলাকা থেকে। উদ্ধারকৃত মৃত ডলফিনের ওজন ৮ কেজি বলে স্থানীয়রা জানান।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকৃত জেলে মোরেলগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বারইখালী গ্রামের বাসিন্দা কবির হোসেন ও মো. সোহেল জয় জানান, বাড়ির সামনে নদীরঘাটে জাল তুলতে গেলে দূর থেকে কালো রংয়ের একটি প্রাণী ভেসে আসছে দেখে হাটু পানিতে নেমে কুলে উঠিয়ে দেখা যায় প্রাণীটি হল মৃত ডলফিন।
স্থানীয় লোকজন ডলফিনটিকে দেখতে ভীড় জমায়। ডলফিনটির ওজন ৮ কেজি। পরবর্তীতে মৃত ওই ডলফিনকে মাটি চাপা দেয় স্থানীয়রা। #
পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রাজারহাট গ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি...








