নিজস্ব প্রতিবেদক বাগেরহাট : বাগেরহাটে ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) ত্রিবার্ষিক জেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সাধারণ সভা খন্দকার আব্দুস সালামের সভাপতিত্বে সড়ক ও জনপথ এর আই বি ভবনে গতকাল রবিবার রাতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ইঞ্জিনীয়ার মোঃ আমজাদ হোসেন শপথ বাক্য পাঠ করান। সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার সনৎ কুমার সাহা, সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক প্রান্ত রাহা, অর্থ সম্পাদক আনিসুর রহমান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. শাহজাহান খান, চাকুরী বিষয়ক সম্পাদক সব্যসাচী রায়, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দিন হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক সঞ্চিতা রানী রায় প্রমুখ।
সভায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন পেশাগত সমস্যা সমাধান সহ দেশ ও জাতির কল্যানে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের
মালিকুজ্জামান কাকা আদালতের নিষেধ আমলে নিচ্ছে না সন্ত্রাসী জবর দখল কারীরা। তারা দখল কৃত ভাটায় অবৈধ কার্যক্রম চালাচ্ছে। পুলিশ কর্মকর্তার...








