এস.এম. সাইফুল ইসলাম কবির :
বাগেরহাটের মোরেলগঞ্জে বিপণন নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির অভিযোগে ২ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে।
শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মোরেলগঞ্জ পৌর সদরের মাছের বাজারে অভিযান চালায় । অভিযানে ২৫ কেজি জাটকা জব্দ ও অবৈধভাবে জাটকা ইলিশ বিক্রির অভিযোগে মৎস রক্ষা ও সংরক্ষণ আইনে ২ জনকে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় ৪টি এতিমখানায় প্রদান করা হয়। ##
তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সময়ের চাহিদা আর চলমান অগ্রসর পৃথিবীর সাথে তালমিলিয়ে দেশকে এগিয়ে নিতে হলে সমৃদ্ধ তথ্যপ্রযুক্তির শিক্ষা, জ্ঞানার্জন, চর্চা...







