[মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক] ১ এপ্রিল ২০২৬
রাজশাহী জেলার বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯:০৫ ঘটিকায় বাঘা থানার আলাইপুর মহাজনপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন১. মো: মিজানুর রহমান (৩৫), পিতা: মো: খাকছার আলী (গ্রাম: আলাইপুর মহাজনপাড়া)২. মো: সিফাত ইসলাম (২৩), পিতা: মো: জিয়ারুল ইসলাম (গ্রাম: আলাইপুর মহাজনপাড়া)
৩. মো: দুর্জয় হোসেন (১৯), পিতা: মো: হাজিফুর রহমান (গ্রাম: মহদীপুর নতুনপাড়া)৪. মো: রাজেস আলী (২১), পিতা: মো: গিয়াস উদ্দিন (গ্রাম: মহদীপুর নতুনপাড়া)
অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মো: স্বপন হোসেনের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাতে বাঘা থানার মীরগঞ্জ মোড় এলাকায় মাদক উদ্ধারে নিয়োজিত ছিল। রাত ৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আলাইপুর মহাজনপাড়া গ্রামের এমদাদুল হক নামে এক ব্যক্তির বাড়ির সামনে কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের আভিযানিক দলটি রাত ৮:৫০ ঘটিকায় সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ৯:০৫ ঘটিকায় ওই চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে প্রধান অভিযুক্ত মো: মিজানুর রহমানের লুঙ্গির কোচরে লুকানো অবস্থায় একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার
হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়নের ৩,৪,৫ নং ওয়ার্ডের রোদগ্রাম,নিশ্চিন্তপুর, কোচ...








