মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে গেলেন আলিম পরীক্ষার্থী নুসরাত জারিন ফিমা। সোমবার (৭ জুলাই) তার বাবা নুরের জামান হৃদরোগে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কেরানি ছিলেন।
নুসরাতের জেঠাতো ভাই ইমাম উদ্দিন বলেন, ‘আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। সোমবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৬ টায় আমার চাচা স্ট্রোক করলে তাকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে কেঁদে কেঁদে মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে যান নুসরাত জারিন ফিমা। সে আবুতোরাব ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। বিকাল সাড়ে ৩ টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে চাচার জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘১০ দিন পূর্বে নুরের জামানের বড় ভাই আমার বাবা নুরুল মোস্তফাও মারা যান। ১০ দিনের ব্যবধানে আমার বাবা ও চাচাকে হারিয়ে ফেললাম।’
২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জ্ঞান ও দক্ষতা বিকাশে সহায়ক, নাকি ভবিষ্যতের জন্য হুমকি—এমন যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর হয়ে উঠেছিল...








