Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

বাবার সূত্রে যেসব ছেলেরা পেলেন দলীয় প্রতীক

admin by admin
November 29, 2023
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের অনেক নেতা নৌকা প্রতীক নিয়ে বারবার সংসদ সদস্য হয়েছেন। সময়ের চক্রে তাদের কেউ কেউ মারা গেছেন। কারও কারও বয়স বেড়েছে। এবার এমন বেশ কয়েকজন নেতার সন্তানদের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছে আওয়ামী লীগ। নতুন করে এমন ১১ জনের হাতে উঠেছে নৌকা।

আওয়ামী লীগের রাজনীতিতেও উত্তরাধিকারের পরম্পরা নতুন নয়। বিভিন্ন সময় বাবার আসনে সন্তানেরা দলীয় মনোনয়ন পেয়েছেন। কোনো কোনো এলাকায় তৃতীয় প্রজন্মের হাতেও এসেছে নৌকা প্রতীক। এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম নির্বাচন করে যাচ্ছেন বাবার সূত্রে পাওয়া দলীয় প্রতীক নিয়ে।

আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বর্তমান সংসদে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত দলীয় মনোনয়ন বোর্ডেও আছেন তিনি। এর আগে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায়ও ছিলেন। ৮০ বছর বয়সী এই নেতা এবার বয়সের কারণে সরাসরি ভোটে অংশ নিচ্ছেন না। তারই আসনে ছেলে মাহাবুব উর রহমান পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন।

আওয়ামী লীগের আরেক প্রবীণ নেতা এইচএন আশিকুর রহমান ১৯৮৬ সাল থেকে রংপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে হুসেইন মুহাম্মদ এরশাদের কাছে হারলেও উপনির্বাচনে জয়ী হন। ২০০১ সালেও হেরে যান তিনি। গত তিনটি নির্বাচনে টানা জয় নিয়ে সংসদে আছেন এই নেতা। তিনি দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদ সামলাচ্ছেন। বয়সের কারণে এবার ভোটে নামেননি। তার ছেলে রাশেক রহমান রংপুর-৫ আসনে দলের মনোনয়ন পেয়েছেন। রাশেক রহমান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য। রংপুর জেলা আওয়ামী লীগেরও সদস্য। তথ্যপ্রযুক্তি ও পুঁজিবাজার খাতে তার ব্যবসা আছে। মেঘনা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক তিনি।

ঠাকুরগাঁও-২ আসনে টানা সাতবারের সংসদ সদস্য দবিরুল ইসলাম আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) করতেন। ১৯৮৬ ও ১৯৯১ সালে সিপিবি থেকেই নির্বাচিত হন। এরপর টানা পাঁচবার নৌকা নিয়েই সংসদে এসেছেন। ৭৫ বছর বয়সী এই নেতা এবারও নৌকার মনোনয়ন চেয়েছিলেন। বয়সের বিবেচনায় তার ছেলে মো. মাজহারল ইসলামের হাতে নৌকা তুলে দিয়েছে আওয়ামী লীগ। পেশায় শিক্ষক মাজহারুল বর্তমানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম একসময় বিএনপি করতেন। ১৯৯৬ সালে বিএনপি থেকে দলীয় মনোনয়নও চেয়েছিলেন, পাননি। এরপর তিনি যোগ দেন আওয়ামী লীগে, ওই নির্বাচনেই নৌকা নিয়ে প্রথম সংসদ সদস্য হন। ২০১৮ সালে আবার ফিরে পান নৌকা প্রতীক। দুর্নীতির মামলায় তার সাজা হওয়ায় সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন উঠেছে। এবার তাই নিজের ছেলেকে ছেড়ে দিয়েছেন তার নির্বাচনী এলাকা। হাজি সেলিমের বড় ছেলে সুলাইমান সেলিম এবার পুরান ঢাকার আসনটিতে নৌকার প্রার্থী। পারিবারিক ব্যবসার পাশাপাশি বাবার রাজনৈতিক কর্মসূচিতেও যুক্ত ছিলেন তিনি।

বাবার রেখে যাওয়া স্মৃতির পথ ধরে হাঁটছেন সন্তানেরা। আওয়ামী লীগের প্রয়াত নেতা রহমত আলীর মেয়ে রুমানা আলী রাজনীতিতে এসেছেন। তিনি এবার তার বাবার আসন গাজীপুর-৩ থেকে দলের মনোনয়ন নিয়ে ভোট করছেন। ১৯৯১ থেকে শুরু করে টানা আটবারের সংসদ সদস্য ছিলেন রহমত আলী। ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন। কৃষক লীগের সভাপতি রহমত আলী শেষের দিকে আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। ৭৫ বছর বয়সে ২০২০ সালে তিনি মারা যান। এরপর উপনির্বাচনে সেখানে মনোনয়ন পান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। অবশ্য এবার নৌকা পাওয়া রুমানা আলীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ইকবাল হোসেন।

পাবনা-৪ আসনে ১৯৯৬ সাল থেকে টানা পাঁচ নির্বাচনে নৌকা নিয়ে জয়ী হয়েছেন শামসুর রহমান শরীফ। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৪ সালে গঠিত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন তিনি। ৮০ বছর বয়সে ২০২০ সালে মারা যান। এরপর উপনির্বাচনে তার পরিবারের একাধিক সদস্য মনোনয়ন চাইলেও কেউ পাননি। এবার তার ছেলে গালিবুর রহমান শরীফ পেয়েছেন নৌকা প্রতীক। উপজেলা থেকে রাজনীতি শুরু করলেও তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য হন বরিশালের নেতা মহিউদ্দিন আহমেদ। এরপর ১৯৭৩ ও ১৯৯১ সালের ভোটে সংসদ সদস্য হন তিনি। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এই নেতা। ১৯৯৬ সালের নির্বাচনে নৌকা নিয়ে হেরে যান তিনি। ২০০২ সালে মারা যান তিনি। তার মেয়ে শাম্মী আহমেদ আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। প্রথমবারের মতো তার হাতে উঠল নৌকা প্রতীক। বরিশাল-৪ আসনে এবার প্রার্থী হয়েছেন তিনি।

হবিগঞ্জ-২ আসনে নতুন মুখ ময়েজ উদ্দিন শরীফ। তার বাবা প্রয়াত মো. শরিফ উদ্দিন ছিলেন এখানকার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হন শরিফ উদ্দিন। ’৯৬ সালের জুনে সংসদ সদস্য হওয়ার মাত্র দুই মাস পর আগস্টে তিনি মারা যান ৫৬ বছর বয়সে। বয়সে ছোট থাকায় ওই সময় সন্তানদের মনোনয়নের বিষয়টি সামনে আসেনি। এবার তার ছেলে ময়েজ উদ্দিন পেয়েছেন নৌকা প্রতীক। ছাত্রলীগের রাজনীতি দিয়ে হাতেখড়ি ময়েজ উদ্দিনের। কেন্দ্রীয় ছাত্রলীগের আইন সম্পাদক ছিলেন। এরপর আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য হন। এখন তিনি জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী।

ময়মনসিংহ সদর আসনে এবার প্রথমবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন মোহিত উর রহমান (শান্ত)। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতের বাবা অধ্যক্ষ মতিউর রহমান দীর্ঘ দিন ধরে ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ১৯৮৬ ও ২০০৮ সালে তিনি ময়মনসিংহ-৪ আসন থেকে সংসদ সদস্য হন। জোটের সমীকরণে এরপর তিনি আর নির্বাচন করতে পারেননি। তবে ২০১৪ সালে গঠিত আওয়ামী লীগ সরকারে টেকনোক্র্যাট হিসেবে ধর্মমন্ত্রী হন তিনি। ৮১ বছর বয়সে গত আগস্টে মারা যান তিনি। এবার মনোনয়ন পেলেন তার ছেলে মোহিত।

১৯৭৫ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আবুল কাশেম। এর মধ্যে ১৯৯৬ ও ২০০৮ সালে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-নগরের একাংশ) সংসদ সদস্য হন তিনি। ২০১৪ ও ২০১৮ সালে এখান থেকে নৌকা নিয়ে দিদারুল আলম দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৫ সালে মারা যান আবুল কাশেম। এবার ওই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন আবুল কাশেমের ছেলে এসএম আল মামুন। সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নৌকা চেয়েছিলেন মামুন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান বাদ পড়েছেন এবার। অডিও ফাঁসসহ নানা বিতর্কিত মন্তব্য করে সারা দেশে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন মুরাদ হাসান। এবার তার বদলে ওই আসনে মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. মাহবুবুর রহমান। এবারই প্রথম তিনি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক দুবার এ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৭০ ও ১৯৭৩ সালে নৌকা নিয়ে জয়ী হন তিনি। ৮৫ বছর বয়সে ২০১৬ সালে মারা যান এই নেতা। ৪০ বছর সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।

Post Views: 392

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর

অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর

by admin
October 11, 2026
0
9

অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা...

তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি

তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি

by admin
October 11, 2026
0
5

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সময়ের চাহিদা আর চলমান অগ্রসর পৃথিবীর সাথে তালমিলিয়ে দেশকে এগিয়ে নিতে হলে সমৃদ্ধ তথ্যপ্রযুক্তির শিক্ষা, জ্ঞানার্জন, চর্চা...

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

by admin
October 11, 2026
0
29

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইল সদর থানা...

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

by admin
October 11, 2026
0
21

বিশেষ প্রতিনিধি চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ নাছির উদ্দীনের বিরুদ্ধে রমরমা...

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

by admin
October 9, 2026
0
4

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ফলাফল বিশ্লেষণ ও শিক্ষার...

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

by admin
October 9, 2026
0
19

জাতীয় পর্যায়ে ""শ্রেষ্ঠ গুণী শিক্ষক" সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিজস্ব প্রতিনিধি কক্সবাজার থেকে (কামরুন তানিয়া)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন October 11, 2026
  • জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ October 11, 2026
  • সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ October 11, 2026
  • অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর October 11, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 11, 2026
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে October 11, 2026
  • বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট October 11, 2026
  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার October 11, 2026
  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

      বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

      October 11, 2026
      জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

      জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

      October 11, 2026
      সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ

      সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ

      October 11, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d