ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে বাবুল আক্তারসহ চারজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- ইলিয়াছ হোসাইন, হাবিবুর রহমান লাবু ও আব্দুল ওয়াদুদ মিয়া।
বনজ কুমার মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ধানমন্ডি মডেল থানায় আজ একটি মামলা হয়েছে। মামলার বাদি পিবিআই প্রধান। মামলা নম্বর-২৪। ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।







