গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ আসন্ন দুর্গা পুজা সুষ্ঠু ভাবে উৎযাপনের লক্ষে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে বামুনিয়া কাচারি বাজারের সার্বজনীন দুর্গা মন্ডব প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান। বামুনিয়া কাচারি বাজারের সার্বজনীন দুর্গা মন্ডবের সভাপতি হরিহর চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, মনোরঞ্জন রায়, ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর শাহজাহান খন্দকার দুলু, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ধীরেন্দ্র নাথ রায়, সাবেক ইউপি সদস্য সাগর চন্দ্র রায়, গৌরাঙ্গ চন্দ্র রায়, জয়ন্ত রায় জাকির হোসেন, নিরঞ্জন ভট্টাচার্য, প্রহল্লাদ চন্দ্র রায়, পৃথ্বীশ রায়, বিজয় অধিকারী প্রমূখ।
Views: 313
Related