কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি: মোঃরনি মিয়া পুরান ঢাকার বাহদুর -শাহ্ পার্কে শিক্ষার্থীরা ছাত্রলীগের এক কর্মীকে গনধোলাই করেন।গনধোলাই করার পর শিক্ষার্থীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। ২৮ আগস্ট বুধবার দুপুরে কবি নজরুল কলেজে আসেন ছাত্রলীগের কর্মী মো:শিহাব।শিহাব কবি নজরুল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।শিহাব ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের ব্যানারে রাজনীতিতে সক্রিয় ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিহাব সাধারণ ছাত্রদের উপর সরাসরি হামলাকারী ছিল ও সাধারণ ছাত্রদের গতিবিধির উপর নজরদারি করত।উল্লেখ্য,শিহাব স্বিকারোক্তি দেন ক্যাম্পাসে র -্যাগিং,বাসে চাঁদা ওঠানো,হলে সাধারণ ছাত্রদের উপর টর্চার করত, মাদক সেবন করত ও মাদকের জোগান দিত। আজ দুপুর বেলা ১ টার দিকে সাধারন শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসে ঢুকলে,ছাত্র-আন্দোলনের আহত শিক্ষার্থীরা তাকে চিনে ফেলেন। তার সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের বাক -বিতণ্ডার এক পর্যায়ে সাধারন শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে ক্ষোভ বেড়ে যায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে । এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাস থেকে বের করে বাহদুর -শাহ্ পার্কে নিয়ে যায় । এর মধ্যেই উৎসুক জনতা ভিড় করতে থাকে ।এরপর শিক্ষার্থী ও উৎসুক জনতামিলে ছাত্রলীগ কর্মী শিহাব কে গনধোলাই দেয়। সাধারন শিক্ষার্থীরা জানান, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলন করার সময় এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নানা ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন হয়েছেন।পুরো ক্যাম্পাস তাদের দখলে রেখে তারা ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ড করতো।তাদের ইচ্ছার বাইরে কোন শিক্ষার্থী কথা বলতে পারতো না। শিক্ষার্থীরা এ সময় নানা স্লোগান দিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যগ করেন।
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ...





