গত ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে শাহজাহানপুরের বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী আসিফ সোহান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।







