“বিএনপি নেতা লাদেনের ভূমিকায়”
…এড নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি
নূর মোহাম্মদঃ
” বিএনপি নেতা তারেক জিয়া এখন ওসামা বিন লাদেনের মত ভিডিও বার্তা পাঠান। পালিয়ে থেকে তিনি ভিডিও বার্তা পাঠিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করছেন। বিএনপি এখন লাঠি নিয়ে মিছিল করে বুঝাতে চায় তারা প্রশাসনের মাথা পাটাবে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামীলীগ ও ১৪ দলীয় জোট পাবে ২৯০ আসন।”
তিনি বুধবার বিকেলে ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন ছাত্রীলীগের কর্মী সভায় লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ০২ আসনের সাংসদ এড নুর উদ্দিন চৌধুরী নয়ন একথা বলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, বর্তমান সভাপতি সাইফুল ইসলাম রকিসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান বাবুল।







