হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে ছাত্রদলের সব আন্দোলনেই মানসুরা আলম ছিলেন ভ্যানগার্ড।
ছাত্রলীগের গুণ্ডাদের এতো নিপিড়ন এবং হামলা-মামলার মধ্যে যে কয়জন নারী রাজপথে একটিভ ছিলেন লীগের অরাজকতার বিরুদ্ধে, মানসুরা তাদের মধ্যে অগ্রগণ্য।
প্রতিটি আন্দোলন কর্মসূচীতে এই মানসুরা ছিলেন সামনের সারিতে।
ছাত্রলীগ পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছে। হাসপাতাল বেড থেকে সেই ভাঙা হাতে ব্যান্ডেজসহ আবারো রাজপথে নেমে গেছেন আন্দোলনে; এমন ঘটনাও ঘটেছে।
২৩ সালে এক আন্দোলনে ছাত্রলীগ মেরে তার এক কানের পর্দা ফেটে দিয়েছিল, এরপরও সে দমে যায়নি। দলের সব আন্দোলনে তিনি সরব ছিলেন।
এই ইয়াং মাইন্ডকে মূল্যায়ন করার মধ্যদিয়ে তৃণমূল পর্যন্ত একটা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হবে।
আমি মাত্র একদিন আগে লিখেছিলাম, আগের ধাঁচে এবার আর নারী কোটায় এমপি সিলেকশন হচ্ছে না। সেজন্য দল বিভিন্ন স্তরে ফিল্টার করে ত্যাগী এমনকি বিগত দিনে দলের জন্য আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নারীদেরকে বাছাই করে সংসদে পাঠাবে। সেটার প্রমাণ পাওয়া গেল আজকে নারী সংরক্ষিত আসনের এমপি তালিকা দেখে। না-হয় শীর্ষ নেতাদের বউদের দিয়েই কোটা পূরণ হয়ে যেত।
নমিনেশন উন্মুক্তকরণ, তারপর সেই নমিনেশন জমা দেয়ার সঙ্গে সিভি জমা দেওয়ার নির্দেশনা, নিজের বা পারিবারিক ব্যবসা-বাণিজ্যে লোন নেওয়া থাকলে তার সম্পর্কে ক্লিয়ার স্টেটমেন্ট, ফৌজদারি মামলার তথ্য যাচাই-বাছাই শেষেই ভাইভার জন্য ডাকা। ডেমোক্রেটিক প্রসেসে নারী এমপির সিলেকশন হয়েছে। নাইস মুভ।
তারেক রহমানের এই মুভ এপ্রিশিয়েবল।
Views: 184
Related