Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

বিএমডিএ’র অপারেটর নিয়োগ নিয়ে বিপাকে কর্মকর্তাগণ

admin by admin
January 6, 2025
in বাংলাদেশ, রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী অঞ্চলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর নিয়োগ নিয়ে অনিয়ম ও মাঠ পর্যায়ে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিএমডিএ কার্যালয় ঘেরাও, প্রতিবাদ সভা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও বিএনপির দুই গ্রুপের মধ্যে ঘটেছে সংঘর্ষের ঘটনাও। জামায়াতের নেতাকর্মীরাও এ নিয়ে মাঠে নেমেছেন। অধিকাংশক্ষেত্রে বিএমডিএর নিয়ন্ত্রণের বাইরে চলছে গভীর নলকূপগুলো। এতে এলাকায় এলাকায় রবি ফসল আবাদে দেখা দিয়েছে সেচ সংকট।
এদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)কর্মকর্তারা
বলছেন, গভীর নলকূপের অপারেটর নিয়োগে ব্যাপক রাজনৈতিক সুপারিশ ও চাপের মধ্যে পড়েছেন তারা। বিএমডিএর নির্বাহী প্রকৌশলী (সেচ) মো. দেলোয়ার হোসেন বলেন, গত ৫ আগস্টের পর অধিকাংশ গভীর নলকূপ দখল হয়েছে। এখন অপারেটর নিয়োগ দিতে গিয়ে তারা বিপাকে পড়েছেন। আগামী ১০ দিনের মধ্যে বেদখল হওয়া নলকূপগুলো উদ্ধার করে নতুন অপারেটরদের বুঝিয়ে দেওয়া হবে।তিনি বলেন, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাঠ পর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সেচ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলেও স্বীকার করেন এই কর্মকর্তা। গত ৫ আগস্টের পর আগের নিয়োগ করা অপারেটরদের কাছ থেকে গভীর নলকূপের চাবি কেড়ে নিয়ে নিজেরাই তালা ঝুলিয়ে দেন একটি রাজনৈতিক দলের  নেতাকর্মী। সেই থেকে গভীর নলকূপগুলো নিজেদের মতো করে চালাচ্ছেন তারা।
জানা গেছে, গত অক্টোবর মাসে উত্তরাঞ্চলের ১৬ জেলায় বিএমডিএ পরিচালিত প্রায় ১৬ হাজার ৫৬৭টি গভীর নলকূপের জন্য নতুন অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদের বিপরীতে ২৬ হাজার ৭৫২টি আবেদনপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশের পর নভেম্বর জুড়ে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। গত ৩০ ডিসেম্বর একযোগে অপারেটর নিয়োগের ফল প্রকাশ করা হয়। এরপরই বঞ্চিতদের হাতে আক্রান্ত হচ্ছেন বিএমডিএর মাঠ পর্যায়ের কার্যালয় ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। ঘেরাও বিক্ষোভের কারণে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে বসে ঠিকমতো কাজ করতে পারছেন না। তারা মাঠ পরিদর্শনেও যেতে পারছেন না আক্রান্ত হওয়ার ভয়ে।
জানা গেছে, অপারেটর নিয়োগ বাতিল ও তাদের দলীয় লোক নিয়োগের দাবিতে গত রোববার বিএনপি নেতাকর্মীরা গোদাগাড়ী উপজেলার কাকনহাটে অবস্থিত বিএমডিএর জোনাল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। গত ৩১ ডিসেম্বর রাজশাহীর তানোর জোনাল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ও বিএমডিএ কার্যালয়ে তালা দিয়ে দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের সুপারিশ করা সব নেতাকর্মীকে অপারেটর নিয়োগ দেওয়ার দাবিতে। প্রকাশিত ফল বাতিলের দাবিতে একদিন পর বিএনপির আরেকটি স্থানীয় গ্রুপ আবারও বিক্ষোভ সমাবেশ করেন তানোরে। গত ২ জানুয়ারি কৃষক সমাজের ব্যানারে তিন দফা দাবিতে জামায়াতের নেতাকর্মীরা পালটা বিক্ষোভ সমাবেশ করেন তানোর বাজারে। বিএনপি নেতাকর্মীদের হাতে বিএমডিএ কার্যালয় আক্রান্ত হওয়ার প্রতিবাদ করেন তারা। বিএমডিএ কার্যালয়ে সন্ত্রাসী কায়দায় হামলার নিন্দাও করা হয় জামায়াতের সমাবেশ থেকে।
এদিকে দলীয় নেতাকর্মীদের অপারেটর নিয়োগের দাবিতে গত ২ জানুয়ারি গোদাগাড়ীতে স্থানীয় বিএমডিএ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, অপারেটর নিয়োগে বিএনপির এক গ্রুপের নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। লাভবান হয়েছেন আরেক গ্রুপের নেতাকর্মীরা। গত ৩ জানুয়ারি অপারেটর নিয়োগকে কেন্দ্র করে নওগাঁর পত্নীতলা এলাকায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হন। মামলার ঘটনাও ঘটেছে।
জানা গেছে, বিএমডিএ গভীর নলকূপগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করে থাকে এক বছরের জন্য। অপারেটররা সেচ থেকে আহরিত রাজস্বের ওপর একটা কমিশন লাভ করেন। পাশাপাশি গভীর নলকূপগুলোর সব রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু তত্ত্বাবধানও অপারেটরদের করতে হয়। অপারেটর হওয়ার অন্যতম প্রধান শর্ত তাকে অধিভুক্ত এলাকার কৃষক হতে হয়। গভীর নলকূপের সেচ এলাকায় কারও নিজের জমি না থাকলে তাকে অপারেটর নিয়োগ করা হয় না। দলীয় সুপারিশ নিয়েও বিএনপির অনেক আবেদনকারী বাদ পড়েছেন, কারণ তারা কৃষক নন। এই বিষয়টি জানিয়েছেন বিএমডিএর সেচ উইংয়ের কর্মকর্তারা। চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে বিএনপি-জামায়াত নেতাদের সুপারিশগুলো থেকে শতকরা ৫০ ভাগ নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ৫০ ভাগ নিরপেক্ষভাবে নিয়োগ হয়েছে তাদেরকে যাদের গভীর নলকূপ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা এলাকায় এলাকায় বিক্ষোভ ও ঘেরাও করছেন দলীয় বিবেচনায় সব অপারেটর নিয়োগ দেওয়ার দাবিতে। এবিষয়ে বিএমডিএর নির্বাহী প্রকৌশলী (সেচ) দেলোয়ার হোসেন বলেন, আমরা নতুন অপারেটরদের হাতে চাবি ফেরত দিতে নির্দেশ দিয়েছি। কেউ নির্দেশ না মানলে তখন আইনি পন্থায় সমাধানের পথে যেতে হবে। এই কর্মকর্তা আরও বলেন, বিএমডিএর গভীর নলকূপের সাহায্যে উত্তরাঞ্চলে ৫ লাখ ৭৬ হাজার ১১ হেক্টর জমিতে চলতি রবি মৌসুমে সেচ নিশ্চিতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গভীর নলকূপগুলো ঠিকমতো না চালানো হলে ফসল উৎপাদন ব্যাহত হতে পারে।#
Views: 450

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক

ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক

by admin
October 17, 2026
0
22

কক্সবাজার: কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার...

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

by admin
October 17, 2026
0
10

ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরায়...

সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

by admin
October 17, 2026
0
13

সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রত্যেক ধর্মাবলম্বীর বিশ্বাস, আচার ও...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন শনাক্ত ১৮৭২

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন শনাক্ত ১৮৭২

by admin
October 17, 2026
0
11

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে...

আজ বিশ্ব ট্রমা দিবস দেশে সড়ক দুর্ঘটনায় দিনে ৬৬ মৃত্যু

আজ বিশ্ব ট্রমা দিবস দেশে সড়ক দুর্ঘটনায় দিনে ৬৬ মৃত্যু

by admin
October 17, 2026
0
12

দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৬৬ জনের মৃত্যু হচ্ছে। বছরে প্রাণ হারাচ্ছে ২৪ হাজার ২৩৩ জন। শুধু প্রাণহানিই নয়, সড়ক...

চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি

চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি

by admin
October 17, 2026
0
11

দেশের চা খাতের উৎপাদনশীলতা বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো, রপ্তানি বহুমুখীকরণ এবং বাগানের আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? October 17, 2026
  • সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ October 17, 2026
  • ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক October 17, 2026
  • মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ October 17, 2026
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী October 17, 2026
  • সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর October 17, 2026
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন শনাক্ত ১৮৭২ October 17, 2026
  • আজ বিশ্ব ট্রমা দিবস দেশে সড়ক দুর্ঘটনায় দিনে ৬৬ মৃত্যু October 17, 2026
  • পাঁচ দিনে চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি October 17, 2026
  • চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি October 17, 2026
  • আজ দেশে সোনার ভরি কত October 17, 2026
  • কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে October 17, 2026
  • “যখন আমাদের আটক করা হয়, বাসে কোনও মহিলা পুলিশ ছিল না October 17, 2026
  • গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট October 17, 2026
  • তাজমিনের কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা October 17, 2026
  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে?

      দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে?

      October 17, 2026
      সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

      সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

      October 17, 2026
      ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক

      ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক

      October 17, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d