জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি \
শারদীয় দুর্গোৎসবের বিজয়া পূণর্মিলনী উপলক্ষ্যে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর।
বুধবার (১৫ অক্টোবর—২০২৫) দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলায় বিজয়া পূণর্মিলনী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. আব্দুল হালিম—এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর বলেন, জাতি, ধর্ম—বর্ণ নির্বিশেষে এ দেশ আমাদের সকলের নিরাপদ মাতৃভূমি। আমাদের সম্প্রীতির বন্ধন হোক আরও সুদৃঢ়। অশুভ শক্তির বিনাস হোক সমাজের প্রতিটি অঙ্গণে। সবার জীবনে আসুক শান্তি ও কল্যাণ।
দিনাজপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মো. খয়রাত আলী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফিরোজ কবির, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জয় কিশোর নাগ, পাবলিক প্রসিকিউটর এ্যাড. মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মাজহারুল ইসলাম সরকার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. সাইফুল ইসলাম (১), এ্যাড. শৈলেন কান্তি রায়, এ্যাড. অক্ষয় চন্দ্র রায়, এ্যাড. তুলশি চন্দ্র রায়, এ্যাড. নিত্যানন্দ রায়, এ্যাড. এমাম আলী, এ্যাড. সরেজ গোপাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন এ্যাড. দ্বীজেন্দ্র নাথ রায় এবং আবৃত্তি করেন এ্যাড. সাথী দাস। ##
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








