এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর ফুলবাড়িতে বিজিবি সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে মেয়ের অনশন করছে ১৯ বছরের এক কলেজ ছাত্রী।
তবে বাড়ির সদর দরজায় তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন প্রেমিক সাকিলসহ তার পরিবার। উক্ত বিষয়ে গতকাল শনিবার (২০ জানুয়ারি-২৪) বিকেল থেকে রোববার রাত ৮ টা ও প্রতিবেদন লেখা পযর্ন্ত ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী (খিয়ারপাড়া) গ্রামের এনামুল হকের বাড়িতে অনশনে বসে ওই কলেজ ছাত্রী। বিজিবি সদস্য উপজেলার অম্রবাড়ী খিয়ারপাড়া মহল্লার সাকিল এনামুল হকের ছেলে। আজ রোববার সন্ধ্যায় বাড়ি থেকে মেয়েটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় শাকিল পরিবারের লোকজন। পরে ওই কলেজছাত্রী বাড়ির সামনে অবস্থান করছেন। আরও জানা যায়,তিন বছর আগে জেলার বিরামপুর উপজেলার কলেজ পড়ুয়া স্কুলছাত্রী সাইফুন্নাহার সানু (১৯) সঙ্গে ফোনে পরিচয় হয় প্রেমিক সাকিলের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। শাকিল বর্তমানে বাংলাদেশ বিজিবি সদস্য। সে এখন বান্দরবান জেলার রোমা ৯ ব্যাটালিয়ান সদস্য হিসাবে নিযুক্ত রয়েছে। এ নিয়ে ওই কলেজছাত্রী জানান,বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক সকিল একাধিক বার শারীরিক সম্পর্কে জড়ান। ফলে আমি বিয়ের দাবী করলে শাকিল তালবাহানা আরম্ভ করেন। এ অবস্থায় আমি বিয়ের দাবীতে অনশন করছি বলে জানান। এবিযয়ে খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হকের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,বিযয়টি জানার পর উভয় পক্ষের সমন্বয়ে শালিসে সমাধান না হওয়ায় থানা পুলিশ কে অবগত করার পরামর্শ দিয়ে থাকি। এবিযয়ে ফুলবাড়ি থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান কে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান,উক্ত বিষয়ে মেয়ে তার নিজ থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ প্রদান করেন। এমন অবস্থায় আমার কিছু করার নাই বলে জানান।
Views: 346
Related