Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

বিতর্কিত গ্রান্ড মার্শাল, ইসরায়েলের সমর্থক প্রধান অতিথি নিউ ইয়র্কে প্রতারক মামলাবাজের খপ্পরে ‘বাংলাদেশ ডে প্যারেড’

admin by admin
April 17, 2025
in /প্রবাসী খবর, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের নামে অনুষ্ঠিত হলো এক ভাওতাবাজির অনুষ্ঠান। চতুর্থবারের মতো অনুষ্ঠিত এ প্যারেডে বেশ কয়েকজন জনপ্রতিনিধিসহ হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এবারের প্যারেডে অংশ নেন। বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটসের সহযোগিতায় গত রোববার (১৩ এপ্রিল)  জ্যাকসন হাইটসে  বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়। এবারের প্যারেডে ইসরায়েলের কট্টরপন্থী সমর্থক সিটি মেয়র এরিক অ্যাডামসকে প্রধান অতিথি ও কমিউনিটির সুপরিচিত প্রতারক মামলাবাজকে গ্রান্ড মার্শাল করায় নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে আলোচনার ঝড়।
পুরো প্যারেডের আয়োজক ছিল বাংলাদেশি সংগঠন  বাংলাদেশ সোসাইটি অথচ প্যারেড অনুষ্ঠানে ছিল না কোন জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কোন সম্মান প্রদর্শন। কিছু সংখ্যক মানুষের হাতে শুধু হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, দেশের গান, অশালীন নাচের মাধ্যমে বাঙালী শিল্প-সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে মাত্র। দেশের জাতীয় সঙ্গীত ছাড়াই পুরো বাংলাদেশকেই তুলে ধরার করেছেন আয়োজকরা।
প্যারেডে প্রধান অতিথি ছিলেন ইসরায়েলের কট্টরপন্থী সমর্থক সিটি মেয়র এরিক অ্যাডাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন ষ্টেট সিনেটর জন সি ল্যু, অ্যাসেম্বলীম্যান জোহরান মামদানী, অ্যাসেম্বীওম্যান জেনিফার রাজকুমার (ইসরায়েলের কট্টরপন্থী সমর্থক), কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড, সাবেক এমপি এম এম শাহীনসহ আরো অনেকেই। গত বছরের তুলনায় প্রচুর সংখ্যক  প্রবাসী বাংলাদেশিদের অংশ গ্রহণে জ্যাকসন হাইটস এলাকা এক খন্ড বাংলাদেশে পরিণত হয়।
গত বছরের ন্যায় এবারও গ্রান্ড মার্শাল পদ বিক্রি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটিকে ছাগলের তিন নম্বর বাচ্চা বলে কটুক্তিকারী ব্যক্তিকে মোটা অংকের অর্থের বিনিময়ে গ্রান্ড মার্শাল পদ দেওয়া হয়। একই ব্যক্তি গত বছর নিজে নিজেই গ্রান্ড মার্শাল দাবি করলে মঞ্চেই তাকে থামিয়ে দেন অন্যরা।  তার  ছাগলের তিন নম্বর বাচ্চা কটুক্তির কারণে বাংলাদেশ সোসাইটি গত বছর নিউ ইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডে অংশ নেননি। কতিপয় ধান্দাবাজদের খপ্পরে পড়ে  সোসাইটির কয়েকজন কর্মকর্তা কমিউনিটির সুপরিচিত প্রতারক মামলাবাজকে এবারে নিউ ইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের  গ্রান্ড মার্শাল পদ প্রদান করেন। প্যারেডে আমন্ত্রণ পাননি বাংলাদেশ সোসাইটির বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ বেশ কিছু কর্মকর্তা।  ফলে সোসাটির সদস্যদের মাঝে বিভক্তি দেখা দেয়। বাংলাদেশ সোসাইটি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ানসহ অনেকেই প্রকাশ্যে এই ডে প্যারেডের বিরোধিতাও করছেন বলে জানা গেছে। এবারের প্যারেডেও ছিল না নতুন প্রজন্মের কোন সম্পৃক্ততা। লাল পেড়ে সবুজ রংয়ের এক হাজার নিম্নমানের শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে আগের রাতে কিন্তু ওই শাড়ি এতটাই নিম্ন মানের যে লজ্জায় কেউ পরতে পারেনি। মাত্র ৫জন মহিলা ভুলে সেই শাড়ি পরে এসেছে কিন্ত জ্যাকেট দিয়ে শাড়ি ঢেকে রাখতে বাধ্য হয়। কারো গায়ে কোন পাঞ্জাবি চোখে পড়েনি।
প্যারেডে ইসরায়েলের কট্টরপন্থী সমর্থক নিউইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামসহ অতিথি বক্তারা বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। প্যারেডের শুরুতেই জাতীয় সঙ্গীত ছাড়াই গ্রান্ড মার্শাল, প্রধান উপদেষ্টাসহ অন্যান্য মার্শাল ও অতিথিদের ব্যাজ পড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। বাংলাদেশ সোসাইটির সভাপতি ও প্যারেড কমিটির চেয়ারম্যান আতাউর রহমান সেলিম, সোসাইটির সাধারণ সম্পাদক ও প্যারেড কমিটির কনভেনর মোহাম্মদ আলী এবং হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস-এর প্রেসিডেন্ট ও প্যারেড কমিটির সদস্য সচিব ফাহাদ সোলায়মান এ সময় উপস্থিত ছিলেন। অর্থের বিনিময়ে বেশ কয়েক বাংলাদেশির সঙ্গে একজন বেসুরা গানের অখ্যাত কন্ঠশিল্পীও পেয়েছে নিউ ইয়র্ক সিটির সাইটেশন।
একটি বড় সাইজের বাংলাদেশের জাতীয় পতাকা সামনে নিয়ে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের চৌকশ দল বাদ্যযন্ত্রের তালে তালে প্যারেড শুরু করেন। মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশের পতাকা নিয়ে প্যারেডের নেতৃত্ব দেন। এরপর সিটির বিভিন্ন বিভাগে কর্মরত বাংলাদেশি-আমেরিকানদের বিভিন্ন সংগঠনসহ অর্ধ শতাধিক বাংলাদেশি সামাজিক সংগঠনের ব্যানারে একে একে হাজার হাজার বাংলাদেশি ও আমেরিকানরা প্যারেডে অংশ নেন। প্রায় ৬৫টি সামাজিক সংগঠনের এবারের প্যারেডে অংশ নিয়েছে যা গত বছরের তুলনায় তিন গুণ বেশি।
প্যারেডটি জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ ও ৬৯ স্ট্রীট সংলগ্ন পার্কিং লট থেকে শুরু করে ৩৭ এভিনিউ ধরে এগিয়ে গিয়ে ৮৭ স্ট্রীটে গিয়ে শেষ হয়। এরপর দেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত আর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে প্যারেডের সমাপ্তি ঘটে।
যা ঘটেছিল ২০২৪ সালের বাংলাদেশ ডে প্যারেডে: গত বছর ডে প্যারেডে অংশ নিয়ে গালি খেয়েছিলো নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।  ২৬ মে, ২০২৪ জ্যাকসন হাইটসের ৬৯-৮৭ স্ট্রিটের মধ্যে স্বল্প সংখ্যক প্রবাসী বাংলাদেশি আর অধিক সংখ্যক বাংলাদেশি পুলিশ উক্ত প্যারেডে অংশ নেন তিনি। প্যারেডে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। ইসরায়েলের সমর্থনকারী নিউ ইয়র্কের সিটি মেয়রের বক্তব্য চলাকালীন সময় তাকে উদ্দেশ্য করে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীসহ বিভিন্ন দেশীয় নাগরিকরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এ সময় তিনি সাটআপ বলে তদেরকে থামতে বলেন। শ্লোগান বাড়তে থাকলে তড়িঘড়ি করে বক্তব্য শেষ করেন তিনি।
নিউ ইয়র্কে বসবাস করেন তিন লক্ষাধিক বাংলাদেশি। এখানে রয়েছে প্রায় তিন শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আয়োজকদের খামখেয়ালীপনার কারণে বাংলাদেশ ডে প্যারেড স্বল্প সংখ্যক প্রায় দেড় শতাধিক প্রবাসী আর প্রায় দুই শ’র মতো বাংলাদেশি পুলিশের উপস্থিতি দেখে হতাশ হন প্রবাসীরা। একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে, ছুটির দিনে পোষাক পরে কোন পুলিশ ডিউটি করলে বেতন পান দেড় গুণ এবং ছুটির দিন কাজ করার বিপরীতে আরও একদিন ছুটি পাবেন। সেই হিসেবে বেতনের পরিমাণ দাঁড়ায় আড়াই গুণ। এ কারণেই পুলিশ, কারেকশন বিভাগসহ ও অন্যান্য বিভাগের কর্মকর্তারাও উক্ত ডে প্যারেডে ছুটে আসেন বলে সূত্রটি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রস্থ বিশ্ব মানবাধিকার উন্নয়ন সংস্থার আয়োজনে বাংলাদেশ ডে প্যারেডের ১ সপ্তাহ আগে থেকে কে হবেন ‘গ্র্যান্ড মার্শাল’ এ নিয়ে বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে শুরু হয় টানা হেঁচড়া। অবশেষে প্যারেডের গ্র্যান্ড মার্শাল পদ বতিল করেন কর্তৃপক্ষ।
নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে যাদের অবদান রয়েছে এবারও তাদেরকে সেভাবে কোন আমন্ত্রণ জানানো হয়নি। নতুন প্রজন্মের কোন সম্পৃক্ততা নেই এবারও। নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের বৃহত্তম সংগঠন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও চেয়ারম্যানকে নিয়ে কথিত কমিউনিটি নেতা শাহ নেওয়াজ বিরুপ মন্তব্য করায় উক্ত প্যারেডে অংশ নেননি বাংলাদেশ সোসাইটি। অংশ নেননি বড় বড় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। চরম অব্যবস্থাপনার জন্য বাংলাদেশি মুলধারার রাজনীতিবিদরাও কেউ প্যারেডে আসেননি। এর জন্য আয়োজকদের খামখেয়ালীপনা ও উদাসীনতাকে দায়ী করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
সংবাদ সম্মেলন ও বিভিন্ন প্রচারণায় আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ ডে প্যারেডকে নিউ ইয়র্কে এই প্রথমবার উল্লেখ করে নানা প্রতারণাও করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রকৃত পক্ষে নিউ ইয়র্কে এটা দ্বিতীয় বাংলাদেশ প্যারেড। আশির দশকের প্রথমার্ধে সম্ভবত ১৯৮৪ সালে নিউ ইয়র্কে প্রথমবারের মতো বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়। প্রবাসী আনিসুজ্জামান খোকনের রুপসী বাংলার আয়োজনে প্রথমবারের উক্ত প্যারেডে গ্রান্ড মার্শাল ছিলেন যথাক্রমে-নাসির খান পল, তহুর আহমেদ ও ডা. বিল্লাহ। উক্ত প্যারেডে গান গেয়েছিলেন স্বাধীন বাংলা বেতারের প্রবাসী কণ্ঠযোদ্ধা শহীদ হাসান। এরপর ডা. হামিদুজ্জামান ও ফখরুল আলমের নেতৃত্বে বাংলাদেশ সোসাইটির আয়োজনে ১৯৯৯ সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্যারেড অনুষ্ঠিত হয়। কিন্তু গতবারের বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকরা অত্যন্ত চতুরতার সাথে প্রবাসীদের সাথে প্রতারণা করেছেন অভিযোগ ওঠে।
গত বছর চরম অর্থ সংকটে ভুগছেন তৃতীয়বারের মতো নিউ ইয়র্কে অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকরা। গত ১ মাস ধরে হন্যে হয়ে খুঁজে পাওয়া যায়নি কোন গ্র্যান্ড মার্শাল। ৫০ হাজার ডলারের এ পদটিকে নিলামে তোলা হয়েছিল। কিন্তু সাড়া মেলেনি। অবশেষে গ্র্যান্ড মার্শাল ছাড়াই ২৬ মে ২০২৪ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ডে প্যারেড।
বাংলাদেশ ডে প্যারেডের যুগ্ম আহবায়ক সৈয়দ আকিকুর রহমান ফারুক অভিযোগ করেন, এ পর্যন্ত যে পরিমাণ অর্থ আদায় করা হয়েছে ২২ মে স্মার্ট টেক-এ অনুষ্ঠিত সভায় তার সঠিক হিসাব দিতে পারেননি যুক্তরাষ্ট্রস্থ বিশ্ব মানবাধিকার উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারপারসন শাহ শহিদুল হক সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সোবহান। বাংলাদেশ ডে প্যারেডের সাথে সংশ্লিষ্টরা দেশ ও প্রবাসীদের জন্য নয়, সবাই নিজেদের স্বার্থেই কাজ করছেন। সংগঠনের প্রেসিডেন্ট ও সাধারন সম্পাদক প্রায় দিন হাজিরা দেওয়ার মত কাজ করছেন। তারা প্রতিদিন নিজেদের পারিশ্রমিক ও পকেট খরচ বাবদ ২’শ ডলার করে খরচ দেখিয়েছেন।
তাদের দেওয়া হিসাব মতে ১৪টি সামাজিক সংগঠন অংশ গ্রহণের ২’শ ডলার করে ফি জমা দিয়েছেন। আহবায়ক দিয়েছেন ১৯ হাজার ডলার, অন্যান্য পৃষ্ঠপোষকদের কাছ থেকে আরও প্রায় ১৫ হাজার ডলার আদায় করা হয়েছে, কিন্তু হিসাব চাওয়াতে কেউই সঠিক হিসাব দিতে পারেন নাই বলে উল্লেখ করেন ফারুক। এ সময় তারা প্রতিদিন নিজেদের পারিশ্রমিক ও পকেট খরচ বাবদ ২’শ ডলার করে খরচ দেখিয়েছেন।
ফারুক বলেন, এসব বিষয়সহ গ্র্যান্ড মার্শাল প্রসঙ্গে প্রতিবাদ করতে গেলে কেউ কেউ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে উপস্থিত সবার সামনেই আহবায়ক শাহ নেওয়াজের স্ত্রী রানো নেওয়াজ তার গায়ে হাত তোলেন। কিন্তু কেউই তেমনভাবে কোন প্রতিবাদ করেনি। তাকে অপমানিত করার জন্য তিনি বিচার চেয়েছিলেন কিন্ত সেই বিচার আর কেউ করেননি। বরং এবারে উক্ত দম্পতিকে নিয়ে মাতোয়ারা হয়েছেন কমিউনিটির কিছু ধান্দাবাজ।

Views: 294

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

by admin
October 16, 2026
0
3

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে গরীব...

নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

by admin
October 16, 2026
0
3

নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।...

আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

by admin
October 16, 2026
0
41

আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বর্তমানে এক...

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা

by admin
October 16, 2026
0
5

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

by admin
October 16, 2026
0
3

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬...

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

by admin
October 16, 2026
0
15

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধ থাকার পর...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      October 16, 2026
      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      October 16, 2026
      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d