মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আগস্ট মাসের শতভাগ উপস্থিতির জন্য
পুরস্কৃত হয়েছে ৩১৭ শিক্ষার্থী। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের
পুরো মাস উপস্থিত থাকায় এমন উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (৩ অক্টোবর)
দুপুরে ক্লাস চলাকালে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান
শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন। এসময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও উপস্থিত
ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, শিক্ষার্থীর শতভাগ পাস
নিশ্চিত করা, শৃঙ্খলা মেনে চলা ও প্রতিযোগী মনোভাব বৃদ্ধির লক্ষ্যে এক
বছর ধরে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন,
শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে মারুফ স্কুল যে উদ্যোগ নিয়েছে তা
প্রশংসনীয়। পুরো মাস শতভাগ উপস্থিত থাকার জন্য ছাত্র-ছাত্রীদের প্রায় এক
বছর ধরে পুরস্কৃত করে আসছে বিদ্যালয়টি।
চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা
চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...








