এম এ হোসেন, রংপুর: উন্নয়নের অন্যতম চালিকাশক্তি বিদ্যুৎ। দেশের উৎপাদন ও গৃহস্থালী কাজে বিদ্যুৎ এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সারাদেশে বিদ্যুৎ বিতরণ সেবা প্রদানে যেসব প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে তার মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অন্যতম। রংপুর পল্লী বিদ্যু সমিতি-২ প্রতিষ্ঠানটি জেলার ৭টি উপজেলায় ৮৯৯টি গ্রামে ৩,৯৬,৯৮৯টি পরিবারের মাঝে দিয়ে যাচ্ছে বিদ্যুৎ সেবা। এতোকিছুর পরেও প্রতিষ্ঠানটি থেকে নতুন সংযোগ গ্রহণ, মেরামত ও বিল প্রদান সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা নেওয়ার সময় সেবাগ্রহীতারা অনিয়ম ও দুর্নীতির শিকার হন বলে অভিযোগ সাধারণ মানুষের। সেইসাথে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একদল দালাল বলেও দাবি তাদের। সচেতন নাগরিকরা বলছেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী এবং দালালদের যোগসাজশে চলছে এসব কার্যক্রম। কতৃপক্ষের উচিত এসব দিকে নজরদারি বাড়ানোর। সরেজমিনে দেখা যায়, রংপুর পল্লী বিদুৎ সমিতি-২ এর সদর দপ্তর পাগলাপীরে সেবা নিতে সকাল থেকেই ভিড় জমান অনেকেই। অফিসের বাইরে চায়ের দোকানগুলোতে অফিসের কর্মকর্তা ও কর্মচারী বাদেও নানা লোকের যাতায়াত। তাদের কেউ কেউ নিজেকে পল্লী বিদুৎ সমিতি-২ এর কর্মকর্তা ও কর্মচারী বলেও পরিচয় দেন সাধারণ মানুষের কাছে। এরাই বিভিন্নভাবে সেবা দেয়ার নামে প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। কেউ কেউ এসব করছে প্রকাশ্যেই। এছাড়াও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে নাকাল জনজীবন। দিনে রাতে সমানতালে বিদ্যুৎ না থাকা আর অপরিকল্পিত লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। যার বিরূপ প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাপনে। সাধারণ গ্রাহকদের সাথে কথা হলে তারা বলেন, মিটারের জন্য গেলে কয়েকজন লোক এসে বলে ৮-১০ হাজার টাকা দিয়েন খুব তাড়াতাড়ি মিটার পাবেন। এছাড়াও পল্লী বিদুৎ এর আরো অনেক সমস্যা আছে। এদের লোকজন, মিটার না দেখেই বিল লিখে দেন, অতিরিক্ত বিল প্রদান করেন, কোন সমস্যা হলে তাৎক্ষণিকভাবে ওনারা আসেন না। আমরা এসব অভিযোগ দিলে দেখছি বলে শেষ করেন বড় অফিসাররা। দালালসহ নানা বিষয়ে কথা বলতে চাইলে এ বিষয়ে রংপুর পল্লী বিদুৎ সমিতি-২ এর কেউ কথা বলে রাজি হননি। টিআইবি এর সেবা খাতে দুর্নীতি শীর্ষক জাতীয় খানা জরিপ-২০২১ এর তথ্য বলছে, দেশে ৭ শতাংশ খানা পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে সেবা নিতে ঘুষের শিকার হন। মিটার না দেখেই বিল প্রদানের হার ১৭.৫ শতাংশ, ব্যবহারের চেয়ে অতিরিক্ত বিল প্রদান ১১.৯ শতাংশ আর দায়িত্ব পালনে অবহেলার হার ৩.৪ শতাংশ।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








