বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি, ভয়েজ বিডি ২৪ ডটকমের সম্পাদক কাজী শরিফুল ইসলাম (শাকিল)-কে একটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) বিকালে সংগঠনের পক্ষে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুব আলম বাবু ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক কাজী শরিফুল ইসলাম (শাকিল) দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে গ্রেপ্তার করা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশেল স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
বিপিজেএফ মনে করে, কোনো সাংবাদিক বা সাংবাদিক নেতাকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করে পেশাগত ও নাগরিক অধিকার ক্ষুন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কাজী শরিফুল ইসলাম (শাকিল)-এর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। পাশপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্হ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।








