দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জেষ্ঠ্য কন্যা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার(২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় কৃষি অনুষদের সামনে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বসু’র সঞ্চালন প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত কেক কেটে এ জন্মদিন উদযাপন করেন।
এ সময় প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, প্রফেসর ড.পূর্ণেন্দু বিশ্বাস, প্রফেসর ড. এ.বি.এম মাহাবুব মোর্শেদ খান, সৌরভ দেবনাথ, সুপ্রকাশ চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা,, কর্মচারী গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির সংক্ষিপ্ত আলোচনা উপচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনী নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
পবিপ্রবির উপ-উপাচার্যসহ জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ জেএসপিএস- ইউজিসি বাই লেটারাল রিসার্চ প্রোগ্রাম এর আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেএসপিএস প্রজেক্ট এর সদস্য ও...








