হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশের সকল বিমানবন্দরে প্রবাসীদের হেনস্তা করা বন্ধ না হলে এবং সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ)আকতারুজ্জামান রজ্ঞনের দূত মুক্তি নাহলে ডিসেম্বরের পর রেমিট্যান্স শাটডাউনের হুমকি এবং সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলনের ডাক দিয়েছেন প্রবাসী নাগরিক সমাজ যুক্তরাষ্ট্র শাখা।গত বৃহস্পতিবার,১৫ অক্টোবর ২০২৬,বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিন এর নোয়াখালী সমিতির সামনের প্রধান সড়কে প্রবাসী নাগরিক সমাজ যুক্তরাষ্ট্র শাখা এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেছেন, রেমিট্যান্স বাংলাদেশের একটি শিল্প। এই শিল্প বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীদের প্রথম শ্রেণির নাগরিকের মর্যাদা দিতে হবে। বিমানবন্দরে প্রবাসীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের হয়রানি বা হেনস্তা করা বন্ধ করতে হবে। বিদেশে লোক পাঠানোর নামে দলীয় সিন্ডিকেটের প্রতারণার শিকার প্রবাসীদের উপযুক্ত ক্ষ তিপূরণ দিতে হবে। এবং প্রবাসীদের পক্ষে কথা বলার কারনে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর়(অবঃ)আকতারুজ্জামান রজ্ঞনকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে অমানবিক আচরণ করা হয়েছে ।তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে ।
তিনি বলেন, বিশ্বের সকল দেশ থেকে প্রবাসীরা দেশে টাকা পাঠায়। আর লু টপাটকারী রাজনীতিবিদ ও এমপি-মন্ত্রীরা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে পঙ্গু রাষ্ট্রে পরিনত করছে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই রাষ্ট্রের যেখানে অনিয়ম-দুর্নীতির দেখা দিবে প্রবাসীরা সেখান থেকেই প্রতিরোধের ডাক দিবে।
এসময় প্রবাসী নেতৃবৃন্দ নরসিংদীতে প্রবাসীকে কটুক্তির প্রতিবাদ ও তী ব্র নিন্দা জানান এবং তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
বিশেষ অতিথি হিসেবে জেএসএফের-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন ।এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন প্রবাসী নাগরিক সমাজের নেতা মোঃ শহিদুল্লাহ, মাওলানা জাকির হোসেন, আশরাফুল হাসান, সাইফুল ইসলাম, মোঃ কাশেম, আবদুল হুদা, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, দীন মুহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন ।







