Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বিয়ের চারমাসেও যখন আমার মা আর বউয়ের মধ্যে কোন বনিবনা দেখলাম না তখনই ঠিক করলাম আলাদা থাকবো।

admin by admin
December 7, 2024
in বিশেষ সংবাদ, লাইফস্টাইল
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

 পারিবারিক ভাবে বিয়ে হওয়া সত্ত্বেও মা আমার বউকে পছন্দ করেন না। কারণ একটাই, আমার শ্বশুর নগদ টাকার সাথে একপাটি সোনার চেইন দেননি মেয়েকে। মায়ের এক কথা, আমরা বলিনি তাই বলে কি মেয়েকে সোনার একটা চেইন দিবে না?

বিয়ের তারিখ ঠিক করার আগেই আমার পরিবার দু’লাখ টাকা দাবী করেছিলো সামিয়ার পরিবারের কাছে। ছেলে মাস্টার্স পাস, বেসরকারি এক কোম্পানিতে ভালো পদে চাকরি করে। এমন ছেলের জন্য মাত্র দু’লাখ টাকা চেয়েছে এটাতো খুবই সামান্য আর এই সামান্য টাকার সাথে একটা চেইন কেন দিবে না?

সোনা বলতে বিয়েতে আমাকে তারা একটা আংটি দিয়েছে। সেটাই নাকি রীতি। আমি বাবা মা’কে অনেক বলেছি টাকা পয়সা নিয়ে আমি বিয়ে করবো না। মা বলেন টাকা না নিলে বউয়ের শাড়ি, গয়না এসবের টাকা কোথায় পাবি? আমাদের কি ক্যাশ কিছু আছে নাকি ঘরে! আমিও জানি ঘরে ক্যাশ বা ব্যাংকে জমা তেমন কিছুই নেই৷ চাকরি করি দু’বছর হলো৷ বাবার চাকরি গেছে একবছর আগে। আর এ দুবছরে যে টাকা ইনকাম করেছি তা দিয়ে স্বচ্ছলভাবে সংসার চালিয়ে মাসে দু,তিন হাজার করে জমানো হয়েছে মায়ের নামে।সেই টাকা আমার ছোট বোনের ভবিষ্যত ভেবেই জমানো। এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই। আমি নিজেও চেষ্টা করছি আলাদাভাবে যতটুকু সম্ভব একমাত্র বোনের জন্য জমিয়ে রাখতে। কিন্তু মায়ের আচরণ দিনকে দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। সামিয়া চুপচাপ স্বভাবের মেয়ে বিয়ের পর মা যেদিন প্রথম তাকে চা খারাপ হয়েছে বলে ধমকে দিলো, সেদিন সে মায়ের বিপরীতে টু শব্দটিও করেনি। দ্বিতীয়বার মা তাকে কথা শোনালো তার নাকি রান্না ভালো না তাই আমার বোন মিলি ঠিকমতো খাবার খায় না। সেদিনও সে মায়ের সামনে চুপ ছিলো। তবে আমি অফিস থেকে ফেরার পর তার ভার করা মুখটা দেখে মা’কে জিজ্ঞেস করেছিলাম, ‘বাসায় কি কিছু হয়েছে?’ মা তখনই চিৎকার চেঁচামেচি শুরু করলো এই বলে, ‘স্বামী বাড়িতে পাও দিতে না দিতেই শ্বাশুড়ি, ননদের নামে লাগাইছে। এই মাইয়া বেশিদিন সংসার করবো না আমগো লগে।’ আমি আর কিছু না জানতে চেয়ে আবার ঘরে গেলাম। সামিয়াকে অনেক প্রশ্ন করার পরও সে জবাব দিলো না এই বিষয়ে। তারপর কাটলো আরও এক সপ্তাহ। বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেল। হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই দেখি সামিয়ার বাবা মানে আমার শ্বশুর এলো। আমি বেশ অবাকই হলাম সন্ধ্যেবেলায় উনার আগমনে। তবে মায়ের মুখ লক্ষ্য করে বুঝলাম আমার মা ভীষণ বিরক্ত এই সন্ধ্যায় আত্মীয়ের উপস্থিতিতে। সামিয়া তার বাবাকে ডাকলো আমাদের শোবার ঘরে যেতে। আমি আরও অবাক হলাম এই দেখে। শ্বশুরমশাই এসেছেন বসার ঘরে বসিয়ে আগে কিছুটা আপ্যায়ন না করেই সামিয়া ঘরে কেন নিয়ে গেল! মেয়ের সাথে বাবার একাকী বলার মত অনেক কথাই থাকতে পারে তাই বলে আমার মা,বাবার সাথে ভালো মন্দ দুটো কথা না বলেই ভেতরে যাবেন! আমিও অফিস থেকে এসেছি ফ্রেশ হওয়া দরকার ভেবে ঘরে গেলাম তখনই দেখলাম সামিয়া আলমারী থেকে তার দু’তিনটে পুরনো সেলোয়ার-কামিজ নিয়ে তার বড় হাত ব্যাগটায় ঢোকাচ্ছে। আমি কিছু বলার আগেই আমার শ্বশুর বললেন, ‘মাহবুব তুমি কি বলো?’

আমি কিছুই বলতে পারলাম না। কি করেই বা বলি আমি তো জানিই না কিছু। সামিয়া মুখ খুলল, ‘আব্বা, উনি কিছুই জানেন না। মা আমাকে দুপুরে বলছেন বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমি ইচ্ছে করেই তোমাকে এখন আসতে বলছি যেন উনিও থাকেন যাওয়ার সময় জানিয়ে যাবো।’

সে রাতে সামিয়া চলে গেল তার বাবার সাথে। আমি শুধু বলেছি, ‘বাবা যেহেতু এসেছেন তুমি না হয় যাও আজ। কাল বৃহস্পতিবার পরশু শুক্রবার আমার ছুটি আছে। আমি গিয়ে তোমায় নিয়ে আসবো।’ এরপর সামিয়া আর কোন কথা বলেনি।সামিয়ারা চলে গেলে মায়ের কাছে জিজ্ঞেস করলাম কি হয়েছে?

‘ধলা দেইখা বউ আনছো তা নিয়াই থাকতে হইবো৷কাম কাইজ তো আর রুপ যৌবনেভরা মাইনষের লাইগ্যা না’ মায়ের জবাব।

বুঝলাম সামিয়া হয়তো মায়ের কথামত কোন একটা কাজ করতে পারেনি তাই কথা শুনিয়েছেন৷ আমি রাতে সামিয়াকে ফোন করলে সে বলল, ‘আমার বাবার পক্ষে হয়তো স্বর্ণের চেইন দেওয়া সম্ভব হবে না। আপনি যদি বলেন তবে আমি না হয় ডিভোর্স এর ব্যবস্থা করতে বলি বাবাকে। আমার বাবার সাধ্যের মধ্যে সবটা দিয়ে আমায় বিয়ে দিয়েছেন৷ এমনকি কিছু টাকা ঋণও করেছেন৷ তাই আমি বাবাকে কিছুতেই চেইনের কথা বলতে পারবো না।’ সামিয়া তার কথা শেষ করে আরও কিছু যেন বলতে চাচ্ছিলো কিন্তু বলল না। আমি আবারও বুঝলাম মা শুধু কোন কাজের জন্য নয় হয়তো আবার চেইন নিয়েও কিছু বলেছে। রাতের খাবার খেতে বসেই মাকে বললাম, ‘আমি ভাবছি সামিয়াকে নিয়ে আলাদা থাকবো।’

মা ভাতের চামচটা ভাতের বোলে রেখে আমার দিকে তাকালেন, ‘ এই কয়মাসেই বউ তোরে জাদু করলো! সারাজীবন কোলেপিঠে কইরা মানুষ করলাম আর দুই দিনেই সব গুলাইয়া খাওয়াইছে বউয়ে৷ আমারই কপাল! সুন্দর দেইখা বউ আনছি পোলারে জাদু করনের লাইগ্যা। আমার পোলা আমার নাই ওই হারামজাদী মাগী আইতেই সংসার আলেদা করতে চাইতাছে।’

মা মুখ খারাপ করছো কেন? সামিয়া কিছুই বলেনি। বিয়ে করেছি চার মাস হলো এরই মধ্যে কয়েকদফা তুমি তাকে বাড়ি থেকে যেতে বলেছো। তুমি তাকে কথায় কথায় সোনার গয়নার জন্য অপমান করছো এমনকি তোমার প্রশ্রয়ে আজকাল মিলিও তাকে কথা শোনায়। সে পরের মেয়ে বিয়ে করে এ বাড়িতে এসেছে আজীবনের জন্য । তোমরা যদি তাকে এই চার মাসেই এতোটা অপমান, অপদস্থ করো বাকিটা জীবন থাকবে কি করে! মা তুমিও অন্য বাড়ির মেয়ে ছিলে একসময়৷ এ বাড়িতে তুমি নতুন ছিলে তখন কি তোমাকেও কেউ এভাবে কথা শোনাতো?’ আমি থামতেই মা বললেন, ‘হ শোনাইছে কথা তোর দাদী। দিনরাত আমারে অপমান করছে শিল পাটায় মশলা বাটার মত কইরা দিনরাত পিষছে মুখের কথায়। কই তোর বাপ তো একটাদিনও তার মায়ের লগে বউ নিয়া তর্ক করে নাই তুই করতাছিস ক্যান?’ বলতে বলতে মা কেঁদে দিলেন। বুঝলাম মায়ের মনে আক্ষেপ তাঁর নিজের শ্বাশুড়িকে নিয়ে আর এখন সেই আক্ষেপ,ক্ষোভ মিটিয়ে নিতে চাইছেন তার ছেলের বউয়ের ওপর। সময়ের সাথে সব বদলে গেলেও মায়ের মনের ক্ষোভ তার শ্বাশুড়ি হওয়ার ক্ষমতাকে নেতিবাচক এক মনোধারা দিয়েছে। কিন্তু এরও তো একটা সমাধান আছে৷ আমি মাকে আবারও বোঝাতে চেষ্টা করলাম এটা ভুল। তার সাথে যা হয়েছে তাই অন্যজনের সাথে করাটাই যুক্তিযুক্ত কাজ নয়। পরিবর্তন করতে চাইলাম মায়ের আদিম সেই ধারণা। কিন্তু মা বুঝলেন না বরং ঘোষণা দিলেন এ বাড়িতে সামিয়া আর কখনোই পা রাখতে পারবে না। আমি শেষ পর্যন্ত বাবাকে বোঝাতে চাইলাম এমন করলে একসাথে থাকা কষ্টকর হবে হয়তো এক সময় এই কষ্ট থেকে সম্পর্কে তিক্ততা আসবে, চিড় ধরবে। কিন্তু বাবাও বুঝলেন না তিনি এখন মায়ের সিদ্ধান্তকেই গ্রহণ করলেন। সত্যিই আর সামিয়া ফিরতে পারলো না আমাদের বাড়ি এমনকি আলাদা করে সংসার করাও হলো না। আমি একদফা,দু দফা চেঁচামেচি করে আবার চুপ হয়ে যেতাম। বাবা মাকে কি বলবো বুঝতে পারছিলাম না সামিয়াকে বোঝাতে পারছিলাম না আমার অবস্থা । সামিয়া নিজেই একদিন ফোন দিয়ে বলল, ‘আপনি তো আর আসতে পারবেন না কখনোই আমার কাছে অথবা আমিও যেতে পারবো না ও বাড়ি৷ তাই,,,’ একটু থামলো সামিয়া। দীর্ঘশ্বাস ফেলে নিজের ভেতরই একটা শক্ত প্রলেপ লেপে বলল, ‘ ডিভোর্স করে ফেললেই ভালো হয় আমাদের জন্য।’ আমি থমকে গেলাম সামিয়ার কথায়। মায়ের সাথে কথা কাটাকাটি আর ঝগড়া হতেই সে ডিভোর্স চাইছে! স্বামী স্ত্রীর সম্পর্ক কি এতোটাই ঠুনকো?আমি বোঝাতে চেষ্টা করলাম সামিয়াকে সে বুঝলো না। বিয়ের মাত্র চার মাসেই আমার আর সামিয়ার মধ্যে আত্মিক মিত্রতা এতোটা বেশি হয়তো গড়ে ওঠেনি যার জন্য সামিয়া আমার ওপর ভরসা রাখবে৷ কিন্তু তাই বলে চাইলেই ছেড়ে যাওয়া যায় এতখানি দূর্বলও তো নয়! আমি আঘাত পেলাম মনে মুখে প্রকাশ করলাম না। বাড়িতে মায়ের সাথে আরো একদফা কথা বললাম মা তেমন কোন জবাব দিলেন না। মনে হলো এমনটাই যেন তিনি চাইছিলেন৷ মুখে তাঁর এক লুকানো তৃপ্তির ছায়া। মা আর সামিয়ার মধ্যে আমি পিষে গেলাম মশলার মত। মাস খানেক পরেই সামিয়া ডিভোর্স এগ্রিমেন্ট এর জন্য কোর্টে যেতে বলল। বাবা দু একবার বলেছিলেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মা তাতে ভ্রুক্ষেপহীন। সামিয়াকে আমি নিজে কয়েকবার দেখা করে বললাম, ‘ সংসার ভাঙার দরকার নেই আমরা আলাদা বাসায় থাকবো।’ সে কথা শুনে সামিয়া বলল আমি নাকি মেরুদণ্ডহীন তাই আমার সাথে সংসার করা মানে সারাজীবন নিজেকে জ্বালিয়ে মারা। আজ মা বাবাকে ছেড়ে আলাদা থাকতে চাইছি কাল নাকি তাকে ছাড়তে চাইবো। তাই এখনি আলাদা হওয়া উচিত এখনও কোন সন্তান সন্ততি হয়নি৷ আমি আবারও আঘাত পেলাম সামিয়ার কথায়। প্রেমের বিয়ে না হলেও বিয়ের পর ভালোবেসেছিলাম বউকে। আগলে রাখতে চেয়েছি আমরণ, কিন্তু আমি ব্যর্থ।ব্যর্থতা আমার জীবনের মজবুত এক অংশ। চলে গেছে সামিয়া আমিও চলে এসেছি মা বাবাকে ছেড়ে। দূরে থাকি, একা থাকি শুধু সময়মত বাবা – মা বোনের খরচ পাঠাই আর লুকিয়ে চুরিয়ে সামিয়ার সংসার দেখি। আমি যে বাসায় থাকি তার ঠিক পেছনের বাড়িতেই সামিয়ার নতুন সংসার। স্বামী, শ্বাশুড়ি আর এক ননদ নিয়ে তার সংসার। বেশ আছে সে তার নতুন ঘরে আমার মত ব্যর্থ নয় তার নতুন স্বামী। আমি পারিনি সংসারের সামান্য একটু ঝামেলা মিটিয়ে মা বউকে একসাথে রাখতে। আমার মত ব্যর্থপুরুষ কি আর কোথাও আছে! দিন শেষে তারা সবাই ভালো আছে আমিও আছি আমার ব্যর্থতা নিয়ে। নিজের ব্যর্থতার গ্লানি বয়ে সুখেই আছি ।

সমাপ্ত

ব্যর্থতা

রূবাইবা মেহউইশ

Post Views: 697

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
65

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি

আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি

by admin
September 16, 2026
0
23

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d