Monday, October 19, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা

বিয়ের তিনদিন হয়ে যাওয়ার পরেও আমার সাথে আমার স্বামীর সম্পর্ক খুব স্বাভাবিক।

admin by admin
September 21, 2026
in নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা, লাইফস্টাইল
Reading Time: 2 mins read
1 0
A A
0
বিয়ের তিনদিন হয়ে যাওয়ার পরেও আমার সাথে আমার স্বামীর সম্পর্ক খুব স্বাভাবিক।
0
SHARES
111
VIEWS
Share on FacebookShare on Twitter

বিয়ের তিনদিন হয়ে যাওয়ার পরেও আমার সাথে আমার স্বামীর সম্পর্ক খুব স্বাভাবিক। রাতে খাওয়া দাওয়া দেবর ননদদের সাথে হাসি ঠাট্টা শেষে রাত বারোটার দিকে ঘুমাতে আসি। আমার স্বামী আমাকে দেখে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায় যেন আমি তার অফিসের বস। এক্ষুনি তাকে এক রাম ধমক লাগাবো। আমি বিছানায় বসে থাকি অল্পক্ষণ। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেস হয়ে ঘুমাতে আসি। উনি ততক্ষণে মশারি টানিয়ে ফেলেন। মশারি গুজতে গুজতে লাজুক স্বরে বলেন। বহুদিনের অভ্যাস বুঝলা?

আর আমি মশারি না ঝেড়ে টানাই না। বিশ্বাস করো ভিতরে একটাও মশা থাকবে না। তুমি পুরো রাত আরামে ঘুমাতে পারবা। আমার ইচ্ছে করে ফিক করে হেসে ফেলি। কিন্তু অনেকটা ইচ্ছে করেই মুখ গোমড়া

বানিয়ে রাখি। টানটান বিছানায় চমৎকার পরিস্কার মশারি। রুম জুড়ে হালকা এয়ার ফ্রেসনারের গন্ধ। আমার মন্দ লাগে না। তবে আমার স্বামী এখনো স্বামী সুলভ আচরণ কেন করছে না, সেটাও ভেবে পাই না।

আমার মোবাইল টেপাটেপির অভ্যাস কম। তবুও কিছুক্ষণ অনলাইনে থাকি। তারপর লজ্জায় পড়ে যাই, এই মাঝরাতে আমার নামের পাশে সবুজ বাতি দেখলে সবাই কি ভাববে? উনি অপেক্ষা করেন।

উনি মানে আমার স্বামী ‘হায়দার । ‘ একসময় কথা বলা শুরু করেন ভার্সিটির মজার মজার গল্প।

কোন স্যারকে কি নামে ডাকা হতো, কার প্রেমিকাকে ভুল প্রেমপত্র সাপ্লাই করা হয়েছিল এইসব।

আমিও টুকটাক জবাব দেই। কাল বিকেলে আমরা জামালপুর চলে যাবো। ওখানেই ওর পোষ্টিং।

আব্বা আমাকে ফার্নিচার দিতে চাইলে উনি একটু বিরক্ত হলেন সম্ভবত। মাথা নিচু করে বললেন।

বাসায় আপাতত কিছু লাগবে না। লাগলে আমি অবশ্যই জানাবো।

পরদিন আমাদের চলে যাওয়া উপলক্ষে আমাদের বাসা থেকে সবাই এলো। বড় আপা তীক্ষ্ণ চোখে খানিকক্ষণ আমার দিকে চেয়ে কি দেখলেন আল্লাহ জানে। তারপর ফিসফিস করে বললেন

‘,এই তোদের মাঝে ওই সব হয়নি? ‘

‘ওইসব, আবার কোনসব?

‘ আহ, বোঝে না ন্যাকা। স্বামী স্ত্রীদের মাঝে যা হয় আর কি! ‘

আমি চুপ করে রইলাম। আমার বড় বোন ঝড়ের বেগে ড্রয়িংরুমে চলে গেলেন। সম্ভবত সবাইকে এসব জানাতে। আমি লজ্জায় একশেষ।

ও আমাদের বাসার সবাই আসা উপলক্ষে প্রচুর আয়োজন করেছে। নিজে গিয়ে তাজা মাছ কিনে এনেছে। খুঁজে খুঁজে ভালো দই ও ফিরনির জন্য খাঁটি দুধ নিয়ে এসেছে। আমার ননদেরা আমাকে দামি একটা শাড়ি পরিয়ে দিয়েছে। আমি শাড়ি ভালো পরতে পারি না। সেই মনে হয় বোনেদের বলেছে। তার বোনেরা মেহমান কেউ বেড়াতে এলেই দৌঁড়ে আমার রুমে আসে । আমাকে শাড়ি পরিয়ে সাজিয়ে ভাইয়ের দিকে তাকায়। ওর ভাই লাজুক চোখে আমার দিকে তাকিয়ে বলে, মেহমান এসেছে। তুমি অস্বস্তি বোধ করলে বেশিক্ষণ থেকো না। আমি ম্যানেজ করবো। ও হ্যাঁ শাড়িটায় তোমায় অদ্ভুত মায়াবী লাগছে। এই রঙের আরো একটা শাড়ি কিনে নিও। যা কিছু সুন্দর সেটা দুটো হওয়া উচিৎ। যেন একটা শেষ হলেও আরেকটা থাকে।

দুলাভাই ওকে আমার রুমে ডেকে এনে রীতিমত জেরা শুরু করলেন। ‘

তোমাদের সমস্যা কি?

আসলে সমস্যাটা কার? ‘ হেনতেন নানান প্রশ্ন। আমি লজ্জায় লাল হচ্ছি। ও দেখলাম বেশ সাবলীল ভাবেই সব উত্তর দিচ্ছে। দুলাভাইকে সুন্দর করে বুঝিয়ে বলল ‘ আমারই তো স্ত্রী, এতো তাড়াহুড়োর কি আছে?

দুপুরে খাওয়া শেষ হবার পরপরই গাড়ি চলে এলো। আমার শ্বাশুড়ি খাবারের ব্যাগ দিতে চাইলেন সাথে। ও খুব আস্তে না করলো। তারপরেও টুকটাক জিনিস প্রচুর হয়ে গেল। ও শুধু আমার আর ও কাপড়ের লাগেজ গাড়িতে ওঠালো। আমাদের বাসা থেকে আনা জিনিস ওদের বাসায় আর ওদের বাসার সব জিনিস যা আমাদের জন্য রেডি করা হয়েছিল সব আমাদের বাসায় পাঠিয়ে আমার পাশে গাড়িতে উঠে বসলো। আমার কেন জানি খুব কান্না পাচ্ছিল। এই অদ্ভুত মানুষের সাথে একটা বাড়িতে একা থাকবো কি করে কে জানে?

জামালপুরের বাসাটা চমৎকার। খুব গোছানো। মানুষটা খুব গোছানো টাইপের বোঝা যায়। বিয়ের প্রস্ততি স্বরুপ সে শুধু বাসাই নেয়নি। টু বেডরুমের বাসায় ডাইনিং, ড্রয়িং সহ যেখানে যে আসবাব থাকা দরকার সবই আছে। সবচেয়ে আশ্চর্য রান্নাঘরে বেলন পিঁড়ি থেকে শুরু করে ব্লেন্ডার পর্যন্ত আছে। সব জিনিস তকতক করছে। আমার হঠাৎ মনটা ভালো হয়ে গেল। সে নিজেই আমাকে চা বানিয়ে খাওয়ালো। সাথে কেক আর গরম শিঙাড়া। এগুলো আসার পথে কেনা। সে শিঙাড়ার কোণা দেখতে দেখতে বললো ‘ পাকা হাত না, পাকা হাতের শিঙাড়ার কোণা এতো ভোঁতা হয় না। আমি ফিক করে হেসে ফেললাম। সে খুঁটিয়ে খুঁটিয়ে কেকের ডেট দেখে তারপর আমায় খেতে দিল। যেন আমি তার বাড়ির বিশিষ্ট মেহমান ত্রুটি দেখলে এখুনি রাগ করে চলে যাবো।

রাতে সে আমায় গোসলে পাঠিয়ে রান্নাঘরে খুঁটখাট শুরু করলো। আমিও কিছু বললাম না। কাপড় আলমারিতে গুছিয়ে আমি গোসলে চলে গেলাম। এসে দেখি ‘ ভাত, আলু ভাজি, ডিম ভুনা আর ডাল ভর্তা। সে টেবিলে খাবার রেডি করছে।

আমায় দেখেই হেসে বললো ‘ তুমি কি একটু অপেক্ষা করবে, আমি গোসল করে আসি?

আমি হেসে বললাম ‘ যাও…। মানুষটাকে প্রথম তুমি ডাকলাম ভালোই লাগলো। রাতে আবার গল্প।

আজ তার একটু উন্নতি হয়েছে। আমার ঘুম আসছিল না। সে খুব যত্ন করে আমার চুলে বিলি কেটে দিল। কখন ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে দেখি খিঁচুড়ি আর ডিম ভাজি, বেগুন ভাজি সহযোগে নাস্তা রেডি।

গ্লাসের নিচে একটা চিরকুট ‘ লামিয়া, তুমি খেয়ে নিও। আমি বিকেলে আসার সময় বাজার করে নিয়ে আসবো। তুমি চুলা ধরিও না। এর মাঝে ক্ষিদে পেলে। কৌটায় বিস্কিট আছে। কালকের বাসি কেক খেও না ওটায় ভেজাল তেল দেয়া খেয়েই বুজেছি। :

স্ত্রীর কাছে স্বামীর কি অদ্ভুত চিঠি। তাও আবার প্রথম চিঠি। আমি হাসবো না কাঁদবো।

এরপরের তিনদিনে বুঝে গেলাম, আমার স্বামী ভোজন প্রিয় না তবে খাদ্য রসিক। সে শুধু খেতে না রাঁধতেও খুব পছন্দ করে। অফিস থেকে ফিরেই মাছ কাটে। আমি সব্জী কেটে দিলে সে হাসে। তবে হাসির ধরণ দেখে বোঝা যায়। সে আমার চেয়ে অনেক ভালো সব্জী কাটতে পারে। না চেখেও সে তরকারিতে ঠিকঠাক লবণ দেয়। রান্নার রঙ কেমন হয়েছে আমাকে বারবার জিজ্ঞেস করে। এই তিনদিনে লাউ দিয়ে শোল মাছ, পুঁটি মাছ ভাজা, গরুর পায়া, মুরগির কোরমা এসব কঠিন রান্নাগুলোই সে করছে। সপ্তম দিনে আমি হঠাৎ সকালে বললাম ‘ আজ পিৎজা খেলে কেমন হয়? ‘ সে হেসে বললো খুব ভালো হয়।

আমারো কেন জানি আজ পিৎজা খেতে মন চাইছে। আচ্ছা আমি বিকেলে ফিরে আসি।

প্রায় সন্ধ্যা শেষ করে মানুষটা ঘরে ফিরলো। রাগে দুঃখে আমার চোখে পানি চলে এলো। তিনবার টোকা দেয়ার পরেও যখন দরজা খুললাম না। তখন দেখি সে ওপাশ থেকে বলছে ‘ আল্লাহ, মাফ করো। আল্লাহ মাফ করো কোন অঘটন যেন না হয়। ‘

আমি দ্রুত দরজা খুলে দিলাম। তার দুই হাত ভর্তি নানান পদের বাজার। এ আর নতুন কি!

সে প্রথমে গোসলে গেল। তারপর আমি ওভেনে খাবার গরম করলাম। সে উপদেশ দিতে থাকলো

আমি বাসায় না থাকলে তুমি, চুলা ধরাবে না। টুকটাক কিছু খাবার ওভেনে গরম করলেই চলবে।

আমি কিছু বললাম না। সে ডাইনিং টেবিলে মনোযোগ দিয়ে কি সব করছে। আমি রুমে এসে বই পড়া শুরু করলাম। মানিক বন্দোপধ্যায় এর ‘ অতসী মামি ‘ গল্পটা যতোবার পড়ি চোখে জল আসে। এমনও প্রেম হয়! তাও আবার স্বামী স্ত্রীর!

একটু পরেই সে ডাকতে লাগলো ‘ লামিয়া আসো দেখে যাও, কি বানিয়েছি। ‘ লোকটার কপালে ঘাম। আমি গিয়ে দেখি মস্ত এক পিৎজা। শুধুমাত্র শুনে বা ইউটিউব দেখেও যে এতো সুন্দর পিৎজা বানানো যায় প্রথম দেখলাম। কারণ আমি জানি জামালপুরে ভালো পিৎজার দোকান নেই। আমার বর সাহেব তাই আমাকে খুশি করতে সরাসরি পিৎজা বানিয়েই খাওয়াচ্ছেন। আমি পিৎজাটি সুন্দর করে কাটলাম। আজ সন্ধ্যায় কিছু রান্না করা হয়নি। তাই পিৎজাই আমাদের রাতের খাবার। সে যখন তোয়ালে কাঁধে চাপিয়ে আমায় খেয়ে নিতে বলে আবারো গোসলে গেল। তখনই আমার একটু খটকা লাগলো। আমি শোবার ঘরে এসে দেখি সে শুয়ে আছে। মুখ টকটকে লাল।

অপরাধির মত আমায় বলল ‘ মনে কিছু নিও না। পিৎজা খুব ভালো খাবার, তুমি খাও। আমার শরীরটা একটু ম্যাজম্যাজ করছে। পরে উঠে ভাত রান্না করবো। লোকটার মায়ামাখা কথা শুনে বুকের কোথায় একটা ধাক্কা লাগলো।

আমি আস্তে উঠে রান্নাঘরে গেলাম। ঝকঝক করছে চারদিকে। সহজেই চালের কৌটা খুঁজে পেলাম। ফ্রিজ খুলে দেখি ছোট ছোট বক্সে হলুদ লবণ মাখানো ইলিশ মাছ পিস করে রাখা আছে। একটা বড় রুই মাছের মাথা কেটে ধুয়ে পরিস্কার করে রাখা আছে। আমি ভাত রান্না করে কয়েক পিস ইলিশ মাছ ভেজে নিলাম। মুগডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট করলাম। একটা বেগুন পুড়িয়ে ভর্তা করলাম। ফ্রিজ থেকে শশা বের করে কুঁচিয়ে রাখলাম। সব টেবিলে দিয়ে তাকে ডাকতে গেলাম। দেখি মানুষটা জ্বরের ঘোরে শুধু কাঁপছে।

দ্রুত জ্বর মেপে আমার মাথায় হাত ১০২ :৫। দ্রুত সিদ্ধান্ত নিলাম। বালতি করে পানি না এনে বড় মগে করে পানি এনে রুমেই বালতি পুরো করলাম। তারপর পুরো শরীর স্পঞ্জ করে দিতে থাকলাম । সাথে প্রায় দুই ঘণ্টা অনবরত মাথায় পানি ঢাললাম। একসময় মনে হলো শরীর ঘাম দিচ্ছে। জ্বর মেপে দেখি ১০০:৫। সে এবার চোখ মেলল লজ্জিত স্বরে বলল ‘ তোমায় খুব খাটালাম। ‘

চুপ করে শুয়ে থাকো বলে আরেকবার গা মুছিয়ে দিলাম। লোকটা আশ্চর্যরকম ফর্সা। কি নিঁটোল পিঠ।

অদ্ভুত মায়া জাগানো হালকা লোমশ বুক। আমার খুব লজ্জা লাগছিল। আমি চোখ ফিরিয়ে নিয়ে বললাম। একটু উঠে আসো। অল্প কিছু রান্না করেছি। আমি তো তোমার মতো পাকা রাঁধুনি না। একটু খেয়ে ওষুধ খাও।

সে অবাক চোখে আমার দিকে চেয়ে রইলো। তারপর আমার হাত ধরেই খাবার টেবিলে এলো। একটু অস্বস্তি লাগলেও আমি হাত সরিয়ে নিলাম না। টেবিলে এসে তার চোখ কপালে উঠলো ‘ বুনো তুমি রাঁধতে পারো? ‘

কার স্বামী ভালোবেসে তার স্ত্রীকে কি ডাকে আমি জানি না। উনি আমায় প্রথম থেকেই বুনোফুল বলে ডাকে। বুনোফুল নাকি উনার খুব প্রিয়। সে টেবিলে বসে খাচ্ছে। এই প্রথম আমি তাকে পরিবেশন করছি। উনি খুব মনোযোগ দিয়ে খাচ্ছেন। ইলিশ মাছ আর মুড়িঘণ্ট যেভাবে তৃপ্তি নিয়ে খেলেন। আমার মনটা ভরে গেলো। বেগুন ভর্তা মাঝে মাঝে নিচ্ছেন আচারের মতো। আমি অবাক হয়ে দেখছি। খুব আস্তে আস্তে তার চোখে পানি জমছে।

‘ বুঝলে বুনো, গত ২২ বছরে আমায় কেউ এতো যত্ন করে খাওয়ায়নি। আমি তোমায় রাঁধতে দেই না কেন জানো? আমি যখন খুব ছোট। তখন আমার মা রাঁধতে গিয়ে আগুনে পুড়ে মারা যান। আমি মানুষ হয়েছি দাদির কাছে উনার মৃত্যুর পরে বাবা বিয়ে করেন। আমি স্কুল থেকে বাসায় ফিরে ভাত চাওয়ার সাহস পেতাম না। রান্নাঘরে কোন শব্দ হয় কি না তার জন্য কান পেতে থাকতাম। দয়া করে কেউ খেতে দিলে খেতাম, নইলে না। আমি যখন ভার্সিটিতে পড়ি সকালে নাস্তার টাকা থাকতো না। বন্ধুরা সকালে নাস্তা করার সময় কেউ আমায় ডাকলে নাস্তা হতো নইলে না। টিউশনি করাতাম। তারা কিছু খেতে দিলে কি যে ভালো লাগতো। মানুষটা বলেই চলেছে।

আর আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। হঠাৎ আমার দিকে তাকিয়ে সে ভীষণ বিব্রত হলো।

নাহ, তুমিতো দেখছি খুবই নরম মনের মেয়ে। ইশ সব কথা একদিনে বলে তোমায় কি কষ্টই না দিলাম।

খাওয়া শেষে সে বাসনগুলো বেসিনে নিয়ে যাচ্ছিল। ‘ আমি হাত থেকে বাসন কেড়ে নিয়ে বললাম, ফের যদি রান্নাঘরে খাওয়া ব্যতিত ঘুরঘুর করতে দেখি। খবর আছে। দ্রুত বাসনগুলো পরিস্কার করে রুমে এলাম।

সে কাত হয়ে একটা চাদর জড়িয়ে শুয়ে আছে। আমি আস্তে তার চাদরের নিচে ঢুকে গেলাম। আলগোছে সে আমায় বুকের মাঝে জড়িয়ে নিলো। ‘ এই এই তুমিতো আমায় বুকের মাঝে পিষে ফেলছো। কে শোনে কার কথা!

এক সময় আমি শুয়ে আছি। সে আমার চুলগুলো হাতে পেঁচিয়ে পেঁচিয়ে রোল বানাচ্ছে।

আমি তার দিকে তাকাতেই সে মৃদু হাসলো। ‘ আমি তাকে জড়িয়ে ধরে বললাম ‘ এই তুমিই না একদিন বলেছিলে ‘ যা কিছু সুন্দর সেটা দুটো হওয়া উচিৎ। যেন একটা শেষ হয়ে গেলেও আরেকটা থাকে। ‘

সে বিপুল উৎসাহে আমাকে বুকে টেনে নিতে নিতে বললো ‘ ভুল বলেছিলাম, যা কিছু সুন্দর তা অফুরান হওয়া উচিৎ। ‘

‘ভালোবেসে যদি সুখ নাহি , তবে কেন, তবে কেন মিছে এ ভালোবাসা।

প্রতীক ছবি

Views: 225

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়।

নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়।

by admin
October 15, 2026
0
39

হঠাৎ আমার খুব সেক্স করতে ইচ্ছে করছে।এটাকে ( self talk) বা মস্তিষ্কের কগনেটিভ প্রসেসিং বলে।আমরা এইভাবেই মাঝে মাঝে নিজের সাথে...

আমার স্ত্রীর নাম মেহরীন। বয়স আটাশ কিংবা ঊনত্রিশ হবে। না, ত্রিশও হতে পারে। আমি নিশ্চিত নই।

আমার স্ত্রীর নাম মেহরীন। বয়স আটাশ কিংবা ঊনত্রিশ হবে। না, ত্রিশও হতে পারে। আমি নিশ্চিত নই।

by admin
October 12, 2026
0
37

তাকে আমি খুব একটা ভালোবেসে উঠতে পারিনি তার বেশি ভালো হবার স্বভাবের কারণে। অতিরিক্ত সাদামাটা স্বভাবের কারণে আমি খুব একটা...

সার্বিয়ার এক সুন্দরী তরুণী, নাম মারিয়া আব্রামোভিচ, ১৯৭৪ সালে এক ভয়ংকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল পৃথিবীকে

সার্বিয়ার এক সুন্দরী তরুণী, নাম মারিয়া আব্রামোভিচ, ১৯৭৪ সালে এক ভয়ংকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল পৃথিবীকে

by admin
October 5, 2026
0
124

সার্বিয়ার এক সুন্দরী তরুণী, নাম মারিয়া আব্রামোভিচ, ১৯৭৪ সালে এক ভয়ংকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল পৃথিবীকে, একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে। ওই...

আমার প্রথম বাচ্চা হওয়ার পর তার কানে আজান দেয় আমার শ্বশুর।

আমার প্রথম বাচ্চা হওয়ার পর তার কানে আজান দেয় আমার শ্বশুর।

by admin
October 5, 2026
0
102

বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছিল। দ্বিতীয় বাচ্চা হওয়ার আগে আগে ঠিক করলাম এবার আমি দিবো। হুজুরের কাছে শিখলাম পুরাটা। আমি খুব...

ভালোবাসার ক্ষেত্রে পুরুষকে মোটামুটি চার ধরনের দেখা যায়:

ভালোবাসার ক্ষেত্রে পুরুষকে মোটামুটি চার ধরনের দেখা যায়:

by admin
October 5, 2026
0
100

১. বুনো স্বভাবের পুরুষ (The Wild Man) প্রচণ্ড আবেগী, রোমাঞ্চকর এবং অপ্রত্যাশিত। কিন্তু দীর্ঘমেয়াদি সম্পর্কে তার অস্থিরতা বড় সমস্যা হয়ে...

এই লেখা নারী, শিশু, নাবালক, অপ্রাপ্তবয়স্ক এবং অতি বৃদ্ধ কেউ পড়বেন না! সব খাবার যেমন সবার জন্য নয়, সব লেখাও তেমন সবার জন্য নয়। হজম হবে না, অথবা বদহজম হবে….!!!

এই লেখা নারী, শিশু, নাবালক, অপ্রাপ্তবয়স্ক এবং অতি বৃদ্ধ কেউ পড়বেন না! সব খাবার যেমন সবার জন্য নয়, সব লেখাও তেমন সবার জন্য নয়। হজম হবে না, অথবা বদহজম হবে….!!!

by admin
October 5, 2026
0
141

প্রতিবছর সেপ্টেম্বর মাসে Apple নতুন iPhone রিলিজ করে। আমেরিকায় iPhone রিলিজ হওয়ার পরের দিনই বাংলাদেশে দেখা যায় এক চমকপ্রদ দৃশ্য—নায়িকা,...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অবশেষে মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক হোসেন October 19, 2026
  • সৌদিতে ঐ দুজন তরুণ তরুণীর ঘটনাটা কতদিন আগে ঘটনা ঘটেছিল? October 19, 2026
  • দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার October 19, 2026
  • প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের October 19, 2026
  • ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী October 19, 2026
  • মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা October 19, 2026
  • সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি October 19, 2026
  • তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী October 19, 2026
  • বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির October 19, 2026
  • সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার October 19, 2026
  • বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে October 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১০হাজার টাকা জরিমানা October 19, 2026
  • বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প October 19, 2026
  • মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না October 19, 2026
  • হ্যামট্রামিকের মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে মুহিত মাহমুদ October 19, 2026
  • আল্লাহর ওপর ভরসা, জীবনের প্রতি কৃতজ্ঞতা-প্রতিবেদক: এমডি নাসির October 19, 2026
  • শিক্ষা সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ১২০০ October 19, 2026
  • বোনের ফোনে পাওয়া পারিবারিক টেক্সট বার্তার সূত্র ধরে ইলহান ওমরের বাড়িতে অভিযান October 19, 2026
  • রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- October 19, 2026
  • হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন October 19, 2026
  • রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন October 19, 2026
  • একটি ভোট অনেক গুলো স্বপ্ন- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন  October 19, 2026
  • মিরসরাইয়ে ১২ ফুটের অজগর উদ্ধার, ইকোপার্কের বনে অবমুক্ত October 19, 2026
  • হিসাব বিজ্ঞান সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রজত জয়ন্তী October 19, 2026
  • মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন October 19, 2026
  • ফ্যাসিষ্টদের পথ কি জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে : ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী October 19, 2026
  • দুর্গাপূজা মÐপে দায়িত্বরত অসুস্থ আনসার সদস্যের হাসপাতালে মৃত্যু October 19, 2026
  • মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২২ লাখ টাকা October 19, 2026
  • চিনিগুঁড়া ধানে দুর্গাপ্রতিমা, খুলনায় নজর কাড়ছে ব্যতিক্রমী শিল্পকর্ম October 19, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  তিন মাস পর দুয়ার খুলেছে, জেলেদের সামনে নতুন সংকট October 19, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অবশেষে মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক হোসেন

      অবশেষে মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক হোসেন

      October 19, 2026
      সৌদিতে ঐ দুজন তরুণ তরুণীর ঘটনাটা কতদিন আগে ঘটনা ঘটেছিল?

      সৌদিতে ঐ দুজন তরুণ তরুণীর ঘটনাটা কতদিন আগে ঘটনা ঘটেছিল?

      October 19, 2026
      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      October 19, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d