“বিয়ে হয়েছে গতবছর।এরেঞ্জ ম্যারেজ।বরের আগে কোনো রিলেশন ছিল না।শুধু একটা ওয়ান সাইড লাভ ছিল।এমনিতে সব ঠিকঠাক। শ্বশুরবাড়িতে কোনো ঝামেলা নেই,বাবা-মা(শ্বশুর-শ্বাশুড়ি) দুজনেই খুব ভালো।সেরকম কোনো কাজ নেই বাড়িতে।রান্না,কাপড় কাচার কোনো ঝক্কি নেই।
কিন্তু সমস্যাটা অন্য জায়গায়।বরের চরিত্রে বা পার্সোনালিটিতে বলতে পারেন।তার নিজস্ব কোনো ভ্যালু নেই,সেল্ফ রেসপেক্ট নেই।এমন নয় যে ফেসবুকে মেয়েদের সাথে চ্যাট করে বা রিল ভিডিও দেখে কিন্তু অপরিচিত মেয়ে,বৌদিদের ফটো সেভ করে রাখে বা স্ক্রিনশট নিয়ে রাখে।ধরে ফেলায় বলে-“”আমি এদের চিনিনা।আমার ড্রেসটা ভালো লেগেছিল,তাই সেভ করে রেখেছি,তোমাকে এরকম ড্রেস কিনে দেব ভেবেছিলাম।””অবশ্য আগে কিছু আমায় কিনে দিয়েছিল কিন্তু তার মতে ড্রেস কেনার পরে সেই ফটো ডিলিট করে দেয়।
নিজে থেকেই ফুল,শাড়ি,চুড়ি,খাবার,এটা-সেটা কিনে আনে।সাজার সময় পাশেই বসে থেকে কেমন করে সাজি,তাই দেখতে থাকে।আমি ভুল করলেও ও সবসময় আগে সরি বলে।ঝগড়ার সময়
আমি ওকে উল্টোপাল্টা বললেও ও মাথা ঠান্ডা রাখে।আমার পাস্ট জানে কিন্তু কিন্তু ঝগড়ার সময় ও সেইসব নিয়ে কথা শোনায় না।বলে যা আমি নিয়ন্ত্রণ বা পরিবর্তন করতে পারবো না,তা নিয়ে কেন মাথা ঘামাবো?
বাইরে কোথাও গেলে যাবার আগে আমাকে টাকা দিয়ে যায় পছন্দের কিছু কেনার জন্য।বাবা-মা না থাকলে দুপুরে ও আমাকে খাইয়ে দেবে আর রাতে আমি ওকে,এমন ই নিয়ম।
টুকটাক ঝগড়া বা মান-অভিমান হলে বাড়ি থেকে বেরিয়ে যায়।আবার কিছুক্ষণের মধ্যে ফোন করে বলে বিরিয়ানি আনবো? চিকেন না মটন?গত মাসে রাগ করে বাপের বাড়ি চলে গেছিলাম। রাতের বেলাতেই আবার হ্যাংলার মত আনতে চলে গেছে।
কিন্তু আমি চেয়েছিলাম এমন একজন যার নিজস্ব ভ্যালু থাকবে,সেল্ফ রেসপেক্ট থাকবে,ইগো থাকবে কিছুটা,ভুল না করলে সরি বলবেনা,একটু সিগমা মেল টাইপের।কিন্তু বাবা-মা ভালো বলে ওকে কিছু বলতে পারিনা।ও কি আগে প্রেম করেনি বলে হারানোর ভয় পায়?নাকি অন্য কোনো সমস্যা?ওকে কি মনোবিদ দেখানোর দরকার?”








