স্টাফ রিপোর্টার ॥ ২৫ মার্চ বুধবার বিরল উপজেলা পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: লিয়াকত আলীর নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এসময় দিনাজপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক এ্যাড: মোফাজ্জল হোসেন দুলাল বলেন, আমি আমার দলের ও নেতা কর্মীদের মুখ উজ্জ্বল করতে পারি তার জন্য চেষ্টা করবো। গতানুগতিক রাজনীতির ধারা বদলে যাবে। তাই আমাদের নেতাকর্মীদের আগামী দিনের জন্য তৈরি হতে হবে। সাধারণ মানুষকে ভালোবাসতে হবে এবং তাদের নায্য অধিকার প্রদানের ক্ষেত্রে আমি চেষ্টা চালিয়ে যাবো। বিরল উপজেলা পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: লিয়াকত আলী বলেন, জেলা পরিষদ হতে বরাদ্দকৃত অর্থ দিয়ে অন্যান্য উপজেলার মতো বিরল উপজেলাকেও উন্নয়ন করার দাবী আমাদের নেতাকর্মীর। যে প্রত্যাশা নিয়ে বিরলবাসী বিএনপিকে ভোট দিয়েছে তার মূল্যায়ন আপনি অবশ্যই করবেন এ বিশ^াস আমাদের আছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








