রেজওয়ান আলী,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে অসহায় পঙ্গু মোজাম্মেল হকের চলমান জিবনের ঝুকি উন্নয়নের পথ দেখিয়েছেন স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন। বিরামপুর উপজেলার কুন্দনহাটের পঙ্গু মেইল মোজাম্মেল নামের এক অসহায় মানুষ। এতদিনে সে অতি অসহায় অবস্থায় ভাঙ্গা গাড়ি আর অন্যের ভাড়া দোকানে কাজ করতেন। ওয়ালটনের উপহারে ভাগ্য পরিবর্তন করেছে অসহায় পঙ্গু মোজাম্মেল হকের জিবন। তথ্য মতে জানা যায় যে,সাহসের প্রতীক মেইল মোজাম্মেল হক শিরোনামে গত বছরের ২২শে জুন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন দেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টাল। ওই প্রতিবেদনে দিনাজপুর বিরামপুর উপজেলার কুন্দনহাটের বাসিন্দা দুই পা হারানো মোজাম্মেল হকের জীবন সংগ্রাম তুলে ধরা হয়ে থাকে। প্রতিবেদনটি দেখার পর মোজাম্মেল হককে নতুন দোকান ও চলাচলের জন্য গাড়ির ব্যবস্থা করে দেন দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। একই বছরের ২৫ অক্টোবর বিকেলে মোজাম্মেল হকের কাছে দোকান ও গাড়ি হস্তান্তর করা হয়েছে। এ প্রসঙ্গে ওয়ালটনের ডিএমডি হুমায়ুন কবীর বলেন,একটি প্রতিবেদন পড়ার পর ওয়ালটন কর্তৃপক্ষের নির্দেশে অসহায় পঙ্গু মোজাম্মেলের জন্য নতুন দোকান ও গাড়ি তৈরি করে দেওয়া হয়। দোকান ও গাড়ি পাওয়ায় তার অনেক উপকার হবে।’ সোমবার (২৯ মার্চ) উপজেলার কুন্দনহাট গিয়ে দেখা যায়,পাকা রাস্তার পাশে মোজাম্মেলের জন্য একটি দোকান নির্মাণ করে দিয়েছে ওয়ালটন প্রতিষ্ঠান। দোকানটি রাস্তার পাশে হওয়ায় তিনগুণ বেশি কাজ পাচ্ছেন। পূর্বের ভাড়া দোকানের চেয়ে এই দোকানে লোকজন বেশি আসছেন তাদের ভ্যান-রিকশা ও সাইলকেল মেরামত করতে। প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই দোকানের কার্যক্রম। আরও জানা গেছে,মেইল মোজাম্মেল প্রতিদিন ওয়ালটনের দেওয়া উন্নতমানের বড় এবং মজবুত অটো গাড়িতে করে দোকানে আসেন। এছাড়াও ১৫ কিলোমিটার দূরের বিরামপুর শহরে দোকানের জন্য মালামাল নিতে এই গাড়িতে যাতায়াত করে থাকেন। এ বিষয়ে পঙ্গু মোজাম্মেল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন,আমি খুবই অসহায় অবস্থায় ছিলাম তবে ওয়ালটন প্রতিষ্ঠান আমার সাহায্যে এগিয়ে আসায় আমি ওঠে দাঁড়াতে পেরেছি এই জন্য আমি উক্ত প্রতিষ্ঠান কে অনেক অনেক ধন্যবাদ জানাই।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...








