রেজওয়ান আলী বিরামপুর দিনাজপুর প্রতিনিধি-দিনাজপুর জেলা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়,দিনাজপুর জেলা আওয়ামী লীগ কমিটি বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু কে অব্যাহতি প্রদান পত্র প্রদান করেন। কিন্তু স্বল্প সময়ে উপজেলা কাউন্সিল আয়োজনে জেলা কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের (একাংশ) সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বিরামপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নারু গোপাল কুন্ডু জানান, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু দলীয় সকল কর্মকান্ড অংশ গ্রহণ করে এলাকায় সরকারের ভাবমুর্তি সমুজ্জল ও দলকে সংগঠিত করে রেখেছেন। অপরদিকে বর্তমান সভাপতি মিজানুর রহমান মন্ডল ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব পারভেজ কবির দলীয় ও জাতীয় কোন কর্মকান্ডে অংশ গ্রহণ করেন নাই। কিন্তু, তাদের কথায় প্রভাবিত হয়ে জেলা কমিটি স্বল্প সময়ের মধ্য দিয়ে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল আহব্বান করেছেন। এতো অল্প সময়ে স্বতঃস্ফুর্ত কাউন্সিল সম্ভব নয় বলে পর্যাপ্ত সময় দিয়ে কাউন্সিল করার আহবান জানানো হয়েছে। তিনি আরো জানান,গত ২৫ জুন/২২ ইং পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রীয় ভাবে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব খায়রুল আলম রাজু সাধারণ সম্পাদক নামে আমন্ত্রণ পত্র এসেছিল। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু গত উপজেলা পরিষদ নির্বাচনে যুগ্ম সম্পাদক পারভেজ কবীরের বিরুদ্ধে নির্বাচন করায় কেন্দ্রীয় কমিটি ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর তাকে কারণ দর্শনোর নোটিশ প্রদান করেন এবং সন্তোষজন জবাব পেয়ে কেন্দ্রীয় কমিটি ২০১৯ সালের ২১ অক্টোবর তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। কিন্তু,দিনাজপুর জেলা কমিটি বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে গত ২৮ ফেব্রুয়ারী/২২ইং তারিখে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী স্বাক্ষরিত পত্রে অব্যাহতি প্রদান করা হয়েছে মর্মে গত ১৪ জুলাই/২২ইং তারিখে তথ্য প্রকাশ করেছে। উক্ত সংবাদ সম্মেলনে বলা হয়,কেন্দ্রীয় কমিটি ক্ষমা ঘোষণার পর জেলা কমিটির অব্যাহতি প্রদানের বিষয়টি সম্পুর্ণ অবৈধ, পক্ষপাতিত্বমূলক ও অনিয়মতান্ত্রিক। এভাবে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুর সম্মান হানীর প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে অবাদ,সষ্ঠু-সুন্দর ও নিরপেক্ষ বিরামপুর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল গঠনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। উক্ত সংবাদ সম্মেলনে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু,পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু,দিলীপ কুমার কুন্ডু,রহমত আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন,সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান,আব্দুর রাজ্জাক মাষ্টার,দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন,উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা যায়।।
দিনাজপুর প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্য সচতনতামুলক কর্মসূচির উদ্বাধন
দিনাজপুর প্রতিনিধি ঃ পরিবশ সুরক্ষার বার্তা ছড়িয় দিত এবং পলিথিন ও ওয়ান-টাইম প্লাস্টিকর ক্ষতিকর প্রভাব থক রক্ষা করত এবং প্লাস্টিকমুক্ত...






